বিশেষ যোগে লাভবান ৪ রাশির জাতকরা।Lakshmi Narayan Rajyog 2026: ক্যালেন্ডারের পাতায় মে মাস পড়তেই গ্রহ-নক্ষত্রের চালে বড়সড় রদবদল ঘটতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আগামী ১৪ মে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র। ঠিক তার কয়েকদিন পরই, অর্থাৎ ২৯ মে নিজের ঘরের ছেলে বুধও পা রাখবে সেই মিথুন রাশিতেই। একই ঘরে বুধ ও শুক্রের এই রাজকীয় মিলন ঘটাবে অত্যন্ত শক্তিশালী 'লক্ষ্মী নারায়ণ রাজযোগ'। বৈদিক জ্যোতিষে এই যোগকে সম্পদ, প্রতিপত্তি ও সমৃদ্ধির চাবিকাঠি হিসেবে দেখা হয়। মে মাসের শেষে এই বিরল যোগের প্রভাবে কোন কোন রাশির ঘরে লক্ষ্মীর পায়ের ছাপ পড়বে? দেখে নিন একনজরে:
মিথুন রাশি
এই রাজযোগ তৈরি হচ্ছে খোদ মিথুন রাশিতেই। ফলে সৌভাগ্যের প্রথম সারিতে থাকছেন এই রাশির জাতকরাই। এখন আপনি যে কাজেই হাত দেবেন, ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন জোগাবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনও জটিলতা থাকলে তা মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা নতুন কোনও প্রজেক্ট শুরু করতে পারেন; লাভের মুখ দেখবেন দ্রুত। চাকরিজীবীদের জন্যও রয়েছে সুখবর, পদোন্নতির পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে।
কন্যা রাশি
কন্যা রাশির দশম ভাবে এই রাজযোগ গঠিত হওয়ায় কর্মজীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনার পরিশ্রমের সঠিক মর্যাদা দেবে কর্তৃপক্ষ। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি বদলের কথা ভাবছেন, মে মাসের শেষ সপ্তাহ তাঁদের জন্য মোক্ষম সময়। আপনার নীতি ও আদর্শ চারদিকে প্রশংসিত হবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জনপ্রিয়তায় জোয়ার আসবে। বাবার সহযোগিতায় বড় কোনও বাধা কাটিয়ে উঠতে পারেন।
তুলা রাশি
তুলা রাশির নবম ভাবে লক্ষ্মী নারায়ণ রাজযোগের শুভ প্রভাব পড়বে। এতদিন কর্মক্ষেত্রে যে মানসিক চাপ আপনাকে ঘিরে ছিল, তা থেকে এবার মুক্তি পাওয়ার পালা। কাজের জায়গায় আপনার দক্ষতার কদর বাড়বে। তীর্থযাত্রার যোগও রয়েছে এই সময়। তবে শেয়ার বাজার বা ব্যবসায় বড় কোনও বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না। উচ্চশিক্ষার জন্য যাঁরা বিদেশে যেতে চাইছেন, তাঁদের মনের ইচ্ছা পূরণ হতে পারে।
ধনু রাশি
সপ্তম ভাবে এই শুভ যোগ গঠিত হওয়ায় ধনু রাশির জাতকদের দাম্পত্য জীবনে বসন্ত ফিরবে। স্বামী বা স্ত্রীর সঙ্গে কোনও পুরনো মনোমালিন্য থাকলে তা মিটে যাবে। যাঁরা পার্টনারশিপ বা অংশীদারিত্বে ব্যবসা করছেন, তাঁদের লাভের অংক আকাশছোঁয়া হতে পারে। প্রিয়জনের সঙ্গে দূর ভ্রমণের পরিকল্পনা সফল হবে। সব মিলিয়ে মে মাসের শেষটা ধনু রাশির জাতকদের জন্য অত্যন্ত আনন্দদায়ক হতে চলেছে।