Mahadev Favorite Zodiacs: শিবের প্রিয় এই ৪ রাশি, প্রতি সোমবার স্মরণ করুন মহাদেবকে

Mahadev Favorite Zodiacs: জ্যোতিষ মতে, প্রতিটি গ্রহ ও দেবতার সঙ্গে কিছু নির্দিষ্ট রাশির বিশেষ যোগ থাকে। যেমন, বিষ্ণুর প্রিয় কিছু রাশি আছে। তেমনই মহাদেব শিবেরও কিছু প্রিয় রাশি রয়েছে।

Advertisement
শিবের প্রিয় এই ৪ রাশি, প্রতি সোমবার স্মরণ করুন মহাদেবকেশিবের বিশেষ আশীর্বাদধন্য হয় এই ৪ রাশি।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, প্রতিটি গ্রহ ও দেবতার সঙ্গে কিছু নির্দিষ্ট রাশির বিশেষ যোগ থাকে।
  • মহাদেব শিবেরও কিছু প্রিয় রাশি রয়েছে।
  • ই রাশিগুলির জাতকদের প্রতি সবসময়ই শিবের আশীর্বাদ বিশেষভাবে বিরাজ করে।

Mahadev Favorite Zodiacs: জ্যোতিষ মতে, প্রতিটি গ্রহ ও দেবতার সঙ্গে কিছু নির্দিষ্ট রাশির বিশেষ যোগ থাকে। যেমন, বিষ্ণুর প্রিয় কিছু রাশি আছে। তেমনই মহাদেব শিবেরও কিছু প্রিয় রাশি রয়েছে। এই রাশিগুলির জাতকদের প্রতি সবসময়ই শিবের আশীর্বাদ বিশেষভাবে বিরাজ করে। বলা হয়, প্রতি সোমবার যদি এই রাশির জাতকরা ভক্তিভরে শিবের নাম স্মরণ করেন, তবে জীবনের সব বাধা কেটে যায়।অল্প পরিশ্রমেই মেলে সাফল্য। আসুন দেখে নেওয়া যাক, কোন কোন রাশি শিবের সবচেয়ে প্রিয়।

মেষ রাশি (Aries)
মহাদেবের শক্তির প্রতীক মেষ রাশি। এই রাশির জাতকেরা সাহসী, সৎ ও পরিশ্রমী। জীবনে অনেক সময় হঠাৎ বিপদের মুখে পড়তে হয়। তাই সোমবারের দিন শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করলে মন শান্ত হয়, আর বাধা দূর হয়। শিবচরিত্র পাঠ করলে শুভ ফল পাওয়া যায়।

কর্কট রাশি (Cancer)
এই রাশির জাতকরা সংবেদনশীল ও ভক্তিসম্পন্ন। তাঁরা নিজের পরিবারের সুখের জন্য অনেক কষ্ট সহ্য করেন। শিব তাঁদের প্রতি বিশেষ দয়ালু বলে ধরা হয়। সোমবার সকালবেলা শিবকে দুধ বা জল অর্পণ করলে পারিবারিক কলহ দূর হয়। মন শান্ত থাকে। অর্থনৈতিক ক্ষেত্রেও স্থিতি আসে।

বৃশ্চিক রাশি (Scorpio)
শিবের রুদ্র রূপের সঙ্গে বৃশ্চিক রাশির গভীর সম্পর্ক আছে। এই রাশির জাতকেরা কঠিন পরিস্থিতিতেও নিজেদের সামলে নিতে জানেন। তবে অনেক সময় রাগের কারণে ক্ষতি হয়। তাই প্রতি সোমবার শিবের ধ্যান করলে রাগ ও অস্থিরতা কমে। জীবনে শান্তি আসে। শিবমন্ত্র জপে মন স্থির হয়।

মীন রাশি (Pisces)
মীন রাশির জাতকেরা স্বপ্নবিলাসী ও দয়ালু। তাঁদের মনে ভক্তি প্রবল। শিব তাঁদের প্রিয় কারণ তাঁরা অন্যের ভাল চান। সোমবার সকালে শিবকে সাদা ফুল, দুধ ও বেলপাতা নিবেদন করলে মানসিক শান্তি ও শুভ ফল মেলে। জীবনের সব বাধা দূর হয়।

জ্যোতিষ মতে, সোমবার হল শিবের দিন। এই দিনে উপোস করা বা শুধুমাত্র নিরামিষ খাবার খাওয়াও শুভ বলে মনে করা হয়।

Advertisement

মন্ত্র জপ; 'ওঁ নমঃ শিবায়'; ১০৮ বার উচ্চারণ করলে শিবের আশীর্বাদ লাভ করা যায়। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement