অক্টোবরে মহালক্ষ্মী যোগ 4 রাশিতে, হবেন মালামাল, পড়ুন Mahalakshmi Rajyog Career Horoscope

আগামী ৪ অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে চন্দ্র। অন্যদিকে, ১৮ সেপ্টেম্বর কর্কট রাশিতে প্রবেশ করেছে মঙ্গল। কর্কট রাশিতে মঙ্গল ও চন্দ্রের অবস্থানের কারণে তৈরি হতে চলেছে মহালক্ষ্মী রাজযোগ। জ্যোতিষশাস্ত্রে এই রাজযোগকে অত্যন্ত শুভ।

Advertisement
অক্টোবরে মহালক্ষ্মী যোগ 4 রাশিতে, হবেন মালামাল, পড়ুন Mahalakshmi Rajyog Career Horoscopeরাশিফল
হাইলাইটস
  • এই যোগের প্রভাব পড়বে ৪ রাশির জাতক ও জাতিকারা।
  • কেরিয়ার ও আর্থিক দিক থেকে ফলদায়ক হতে পারে।

জ্যোতিষশাস্ত্রে গ্রহের সংযোগের বিশেষ গুরুত্ব রয়েছে। অক্টোবরের শুরুতেই কর্কট রাশিতে মঙ্গল ও চন্দ্রের সংযোগ তৈরি হতে চলেছে। পঞ্জিকা অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর বিকেল ৪টে ৩৫ মিনিটে কর্কটে প্রবেশ করেছে মঙ্গল।  ৪ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করবে চন্দ্রও। চন্দ্র এবং মঙ্গলের সঙ্গে সংযোগ তৈরি হবে মহালক্ষ্মী রাজযোগে। এই রাজযোগ ৬ অক্টোবর পর্যন্ত থাকবে। মঙ্গল হল সাহস ও পরাক্রমের গ্রহ। অন্যদিকে, মন, আবেগ এবং মানসিক শান্তির সঙ্গে সম্পর্কিত চন্দ্র। এই দুইয়ের প্রভাবে লাভবান হবে ৪ রাশি।

মেষ রাশি:এই রাশির জাতক ও জাতিকাদের জন্য কেরিয়ারের দিক থেকে গুরুত্বপূর্ণ ওই সময়টা। চাকরিজীবীরা নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতার প্রশংসা হতে পারে। ব্যবসায়ীদেরও নতুন যোগাযোগের মাধ্যমে লাভের সুযোগ তৈরি হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি। আয়ের নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনা।

কর্কট রাশি: মঙ্গল ও চন্দ্রের সংযোগ এই রাশির জাতকদের উপর প্রভাব ফেলবে। বাড়বে আত্মবিশ্বাস। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজেও গতি। কেরিয়ারে বড় পরিবর্তন। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। আর্থিক ক্ষেত্রেও ইতিবাচক ফল মিলতে পারে। তবে আবেগের বশে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল।

তুলা রাশি: এই রাশির জন্য কেরিয়ারে সুখবর। অর্থনৈতিক ক্ষেত্রে ভাল ফল পাবেন। চাকরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধি। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। ব্যবসায়ীরা বড় কোনও চুক্তি করতে পারেন। নতুন প্রকল্প থেকে লাভবান হতে পারেন। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হওয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য বিনিয়োগের পরিকল্পনাও করতে পারেন।

বৃশ্চিক রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য মঙ্গল-চন্দ্রের সংযোগ আর্থিক লাভ দেবে। কেরিয়ারে লাভ করবেন। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়তে পারে। ব্যবসায় লাভের নতুন সুযোগ সামনে আসতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তি। আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা। কর্মজীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে।

Advertisement

POST A COMMENT
Advertisement