মালব্য রাজযোগবৈদিক জ্যোতিষ মতে, শুক্র ধন, প্রেম, বিবাহ এবং সুখ-সুবিধা এনে দিতে পারে। তাই বলা হয়, যাঁদের শুক্র মজবুত, তাঁরা বাস্তব জীবনে সুখী হন। আর্থিক সমস্যা থাকে না তাঁদের। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে থাকে।
এই প্রসঙ্গে বলি, ২০২৬ সালের মার্চ মাসে এমনই একটা সেরা যোগ তৈরি হতে চলেছে। এই যেমন জ্যোতিষ মতে, ২ মার্চ ভোর ১টা বেজে ১ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে শুক্র। তারপর ২৬ মার্চ পর্যন্ত ওই রাশিতেই থাকবে। এর ফলে তৈরি হবে লমালব্য রাজযোগ্য। এই রাজযোগের জন্য অনেকের ভাগ্য ফিরে যাবে। বিশেষত, ৩ রাশি হবে মালামাল। তাঁদের জীবনে আর্থিক সমস্যা দূর হবে। মিলতে পারে প্রোমোশন। অফিসে বড় দায়িত্ব পাবেন। সংসারে সুখ ফিরবে। তাই ঝটপট এমনই ৩ রাশি সম্পর্কে জেনে নিন।
মেষ রাশি
এই সময়টা দারুণ কাটবে মেষ রাশির জাতকদের। আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে। টাকার সমস্যা আর থাকবে না।এতদিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। যাঁরা অনেক দিন ধরে চাকরি খুঁজছিলেন, এবার পেয়ে যাবেন। বিদেশেও চাকরির যোগ রয়েছে। প্রেম এবং বৈবাহিক জীবনে ইতিবাচক বদল আসবে। আপনি নিজের জীবনে এগিয়ে যাবেন। তাই চিন্তার কোনও কারণ নেই। ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।
মিথুন রাশি
এই সময়টা মিথুন রাশির ব্যক্তিদের জন্যও সেরার সেরা কাটবে। আপনাদের লিডারশিপ কোয়ালিটি আরও বাড়বে। এই সময় অনেক দায়িত্ব পাবেন। টিম সামলাতে হতেও পারে।
এই সময়টা পড়ুয়াদের জন্যও ভাল কাটবে। আপনারা উচ্চ শিক্ষায় এগিয়ে যাবেন। বিদেশে পড়তে যাওয়ার যোগ তৈরি হতে পারে।
এখন যাঁরা বিনিয়োগ করবেন, তাঁরা ভাল ফল পাবেন। শুধু তাই নয়, এতদিন যাঁরা বিনিয়োগ করেছেন, তাঁরা এই সময় পাবেন ভাল রিটার্ন।
কর্কট রাশি
এই যোগের জন্য কর্কট রাশির ব্যক্তিরাও হুট করে হাতে পাবেন টাকা। আটকে থাকা কাজ হয়ে যাবে। সম্পত্তি পেতে পারেন। এই সময় আপনার আধ্যাত্মিক দিকে মন যেতে পারে। যার ফলে শান্তি পাবেন। পরিবার এবং বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। বিয়ের প্রস্তাবও পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।