Malavya Rajyog Lucky Rashi: সোমবার মালব্য রাজযোগ, প্রেম জমে ক্ষীর, অফিসে প্রোমোশন এই ৫ রাশির

২০ এপ্রিল থেকে একাধিক শুভ যোগের প্রভাব পড়বে সমস্ত রাশির উপর। তার মধ্যে মালব্য রাজযোগে লাভবান হবে ৫ রাশি। কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

Advertisement
সোমবার মালব্য রাজযোগ, প্রেম জমে ক্ষীর, অফিসে প্রোমোশন এই ৫ রাশিরমালব্য রাজযোগ
হাইলাইটস
  • ২০ এপ্রিল থেকে একাধিক শুভ যোগ
  • মালব্য রাজযোগে লাভবান হবে ৫ রাশি
  • কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

সোমবার, ২০ এপ্রিল থেকে একাধিক শুভ যোগের প্রভাব পড়বে সমস্ত রাশির উপর। সপ্তাহের শুরুতেই বৃষ রাশিতে গোচর করবে শুক্র। এর ফলে গঠিত হবে মালব্য রাজযোগ। অত্যন্ত শক্তিশালী এই রাজযোগ। যার প্রভাবে নতুন সপ্তাহের শুরুতেই ৫ রাশির জীবনে একাধিক পরিবর্তন আসবে। জ্ঞান, অর্থ ও প্রতিপত্তি লাভ করবেন এই রাশিগুলির জাতকরা। ওই সপ্তাহে কেরিয়ারে উন্নতি, আর্থিক লাভ হবে কোন কোন রাশির?

মিথুন রাশি: মালব্য রাজযোগ সাফল্য ও উন্নতি নিয়ে আসবে মিথুন রাশির জাতকদের জন্য়। সম্মান ও প্রতিপত্তি বাড়বে। প্রেম জীবনে বিস্তর পরিবর্তন আসবে। আর্থিক ভাবে লাভবান হবেন এই রাশির জাতকরা। মহিলাদের সম্পদ প্রাপ্তির যোগ আছে। পরিবারের তরফে সুখবর আসতে পারে। স্বাস্থ্যও আগের থেকে ভাল থাকবে। 

মেষ রাশি: কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে ও পদোন্নতি হবে মেষ রাশির জাতকদের। ক্রমাগত চেষ্টা করে সাফল্য অবশ্যই আসবে। আর্থিক ভাবেও মেষের জাতকদের জন্য লাভজনক হবে সময়টা। স্বাস্থ্যে বিশেষ উন্নতি হবে। বেড়াতে যাওয়ার সুযোগ আসবে। সপ্তাহের শেষে পরিবারে সুখ শান্তি বিরাজ করবে।  

সিংহ রাশি: সিংহ রাশির জাতকরা একাধিক অভিজ্ঞতার সম্মুখীন হবেন।  আর্থিক ভাবে লাভবান হবেন। কর্মসূত্রে ভ্রমণের সুযোগ পাবেন। পরিবারে আচমকা কোনও ভাল ঘটনা ঘটতে পারে। 

মীন রাশি: আর্থিক ভাবে চোখে পড়ার মতো উন্নতি হবে মীন রাশির জাতকদের। ধৈর্য ধরে কাজ করলে পরিবারে সুখের পরিবেশ সুখের পরিবেশ বজায় থাকবে। প্রেম জীবনও ভাল কাটবে। 

মকর রাশি: প্রেমে লাভবান হবেন এই রাশির জাতকরা। ধৈর্য ধরে কাজ করতে হবে। তাড়াহুড়ো করলে ফল খারাপ হতে পারে। কারও সঙ্গে গোলমালে জড়াতে পারেন। 

 

POST A COMMENT
Advertisement