মঙ্গল বুধ যুতিজ্যোতিষ গণনা অনুযায়ী, ২২ এপ্রিল ২০২৬ বুদ্ধি এবং তর্কের কারক গ্রহ বুধদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করছেন। আর তার ঠিক দুই দিন পরই, অর্থাৎ ২৪ এপ্রিল ২০২৬ সাহস এবং পরাক্রমের দেবতা মঙ্গলদেব এই একই নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। এর ফলে তৈরি হতে চলেছে মঙ্গল এবং বুধের যুতি। আর এই যুতি বিশেষ তাৎপর্যপূর্ণ।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, মঙ্গল এবং বুধের এই যুতির জন্য ৪ রাশির বিশেষ লাভ হবে। তারা জীবনে একাধিক ইতিবাচক ফল পাবেন। বাড়বে আয়। সকলে সম্মান করবেন। চাকরি এবং ব্যবসায় হবে উন্নতি।
তাই আর সময় নষ্ট না করে জেনে নিন যে কোন কোন রাশির এই সময়টা ভাল কাটাবে-
মেষ রাশি
আপনাদের জীবনে ভারসাম্য নিয়ে আসবে এই মঙ্গল এবং বুধের এই যুতি। এই সময় সাহস বাড়বে। যার ফলে কার্যক্ষেত্রে বড় কোনও নির্ণয় নিতে পারবেন। চাকরিতে বিরাট প্রোমোশন হতে পারে।
এছাড়া যাঁরা ব্যবসা করছেন, তাঁদের জন্যও সময়টা ভাল যাবে। ক্লায়েন্টের কাছে আটকে থাকা টাকা পেয়ে যাবেন। এছাড়া এই সময় বিনিয়োগে মিলবে রিটার্ন। তাই চিন্তার কোনও কারণ নেই।
মিথুন রাশি
এই রাশির জাতকদের জন্যও দারুণ সময় ডেকে আনবে এই বিশেষ যোগ। আপনাদের কথা অনেকে শুনবেন। সবাই পরামর্শ চাইবেন।
বিশেষত, যাঁরা মার্কেটিং, মিডিয়া এবং শিক্ষার সঙ্গে জড়িত, তাঁরা সফল হবেন। আপনাদের কাজ এতদিনে সকলে লক্ষ্য করবেন। এছাড়া ব্যবসাতেও বড় উন্নতি হবে। আয়ের ঘাটতি মিটে যাবে। হবে বাম্পার ইনকাম।
বৃশ্চিক রাশি
এই যোগের ফলে জীবনে উন্নতি হবে বৃশ্চিক রাশির জাতকদের। এই সময় সমাজে মানসম্মান বাড়বে। আপনাদের কাজ করার পদ্ধতি আগের থেকে শুধরে যাবে। অর্থ সঙ্কট মিটে যাবে। নতুন জমি কিনতে পারেন। পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা যোগও তৈরি হয়েছে। এই সময় আপনাদের পারিবারিক জীবনও শুধরে যাবে।
মীন রাশি
আপনারা ইতিবাচক প্রভাব পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। অর্থের সমস্যা হবে দূর। কঠিন কাজ হয়ে যাবে। কোনও বাধা আর আটকাতে পারবে না। এই সময় বিদেশ যাত্রা হতে পারে। নতুন চাকরিও পেতে পারেন। ব্যবসাতেও বিরাট লাভ হবে। তাই চিন্তার কোনও কারণ নেই।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।