মঙ্গল বুধ যুতি ২০২৬গুরুর রাশি মীনে মঙ্গল এবং বুধের যুতি তৈরি হয়ে গিয়েছে। আর এই যুতি ৩০ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকবে। ওই দিন বুধ মেষ রাশিতে প্রবেশ করলেই এই যুতি হবে শেষ। যার ফলে এই সময় পর্যন্ত দারুণ সময় কাটাবে ৪ রাশি। তাঁদের ভাগ্য বদলে যাবে। চাকরিতে হবে উন্নতি। ব্যবসাতেও বড় লাভ হবে।
আসলে সাহস এবং পরাক্রমের কারক গ্রহ হল মঙ্গল। আর বৃদ্ধি এবং ব্যবসার কারক বুধ। আর এই দুই গ্রহ মিলে যুতি তৈরি করলেই খেলা ঘুরে যাবে। তাই আর দেরি না করে তেমনই ৪ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন।
বৃষ রাশি
এই রাশির জাতকেরা সেরা সময় কাটাবেন। আপনাদের আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। টাকার নতুন স্রোত তৈরি হবে। ইনকাম নিয়ে আর চিন্তা করতে হবে না। যাঁরা ব্যবসা করছেন, তাঁরা ভাল ফল পাবেন। বড় অর্ডার পেতে পারেন। বিনিয়োগে ভাল রিটার্ন পাওয়ার আশাও রয়েছে। এই সময় স্বাস্থ্য থাকবে ভাল। অসুখ-বিসুখ থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন।
মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও বাম্পার সময় কাটাতে পারবেন। এই সময় আপনাদের শক্তি বাড়বে। আর্থিক লাভ হবে। নতুন কাজ শুরু করতে পারবেন। এমনকী পুরনো চাকরিতেও বড় প্রোমোশনের আশা রয়েছে। মাইনে বাড়বে।
এই সময় আপনাদের সাহস বাড়বে। নির্ণয় নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে। গাড়ি কেনার যোগ থাকবে। প্রপার্টিও বাড়তে পারে।
বৃশ্চিক রাশি
এই যুতিতে দারুণ সময় কাটাবে বৃশ্চিক রাশি। চাকরিতে প্রোমোশনের যোগ রয়েছে। মাইনে ভাল বাড়বে। দায়িত্বও বৃদ্ধি পেতে পারে।
বাড়ির সমস্যা এবার মিটে যাবে। সকলে মিলে মিশে সময় কাটাবেন। আর্থিক স্থিতি ফিরবে। তাই চিন্তার কোনও কারণ নেই। বরং মঙ্গল-বুধের যুতিতে ভাল সময় কাটাবেন।
ধনু রাশি
মঙ্গল-বুধের যুতি ধনু রাশির কেরিয়ারে বিরাট লাফ দেবে। চাকরিতে প্রোমোশন হতে পারে। নতুন দায়িত্ব পেতে পারেন। বড় চাকরি পেতে পারেন। আর্থিক স্থিতি বদলে যাবে। পুরনো বিনিয়োগে দারুণ রিটার্ন মিলবে। এছাড়া ব্যবসাতেও পেতে পারেন প্রোমোশন। নতুন ক্লায়েন্ট মিলতে পারে। এমনকী পার্টনারশিপে ভাল ডিল পাবেন।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।