মঙ্গল গোচর ২০২২। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে সাহস, শক্তি, বিবাহের গ্রহ বলা হয়। এই গ্রহটি যদি অশুভ অবস্থানে থাকলে বেড়ে যায় স্বাস্থ্যহানির সম্ভাবনা। অন্যদিকে এটি শুভ অবস্থানে থাকলে দারুণ লাভ দেয়। মঙ্গলকে গ্রহের সেনাপতি বলা হয়। বর্তমানে মঙ্গল গ্রহটি বৃষ রাশিতে রয়েছে। ১৬ অক্টোবর মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল গ্রহের রাশিচক্রের পরিবর্তন ১২টি রাশির উপর প্রভাব ফেলবে। তবে এই পরিবর্তনটি ৩টি রাশির জাতক-জাতিকাদের জন্য সুসময় আনবে।
সৌরজগতের লাল গ্রহ মঙ্গল। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের গুরুত্ব অপরিসীম। এটি মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি। জ্যোতিষ মতে,১৬ অক্টোবর মঙ্গলের রাশি পরিবর্তন হবে। মঙ্গল ওই দিন মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের গমন সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে। তবে এই পরিবর্তন ৩টি রাশির জাতক-জাতিকাদের জন্য লাভজনক হবে। চলুন জেনে নেওয়া যাক মঙ্গলের গমনে কোন কোন রাশি লাভবান হবে-
মিথুন- মঙ্গল গ্রহের গমন মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। ১৬ অক্টোবর থেকে শুরু হবে শুভ সময়। আয় বাড়বে। চাকরি-ব্যবসায় লাভ হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনার কাজ ভালো হবে। যা অফিসে প্রশংসা পাবে। সিনিয়রদের সাহায্য পাবেন। যাঁরা অংশীদারিত্বে কাজ করেন তাঁরা সাফল্য পেতে পারেন।
কর্কট- কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের জন্য মঙ্গলের গোচর সুসময় আনবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। কাজের পরিধি শক্তিশালী হবে। নতুন চুক্তি চূড়ান্ত হতে পারে। বিনিয়োগের জন্য সুসময়।
সিংহ- মঙ্গলের গোচর সিংহ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য উজ্জ্বল করবে। তাঁদের আটকে থাকা কাজ শুরু হবে। ভাগ্যের সাহায্যে আপনি সবকিছুতেই সাফল্য পাবেন। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। পারিবারিক সমস্যা মিটে যাবে। ছাত্রদের জন্য সুসময়। দাম্পত্য জীবন সুখের হবে।
আরও পড়ুন- রান্নাঘরে এই ৪ খাবার ও মশালা কখনও শেষ করবেন না, কাঙাল হয়ে যাবেন