Mangal Gochar 2026: ১২ নভেম্বর পর্যন্ত মঙ্গলের বিশেষ গোচর, ৪ রাশি হবে মালামাল, চাকরিতে বড় সুযোগ

১২ নভেম্বর পর্যন্ত গোচর করবে মঙ্গল। যার প্রভাবে ৪ রাশির বিরাট উন্নতি নিশ্চিত। প্রচুর অর্থ মিলবে। সেই সঙ্গে চাকরিতে প্রোমোশন হতে পারে। বাড়তে পারে মাইনে।

Advertisement
১২ নভেম্বর পর্যন্ত মঙ্গলের বিশেষ গোচর, ৪ রাশি হবে মালামাল, চাকরিতে বড় সুযোগমঙ্গল গোচর ২০২৬
হাইলাইটস
  • ১২ নভেম্বর পর্যন্ত গোচর করবে মঙ্গল
  • যার প্রভাবে ৪ রাশির বিরাট উন্নতি নিশ্চিত
  • সেই সঙ্গে চাকরিতে প্রোমোশন হতে পারে

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, অত্যন্ত শক্তিশালী একটি গ্রহ হল মঙ্গল। এটি সাহস, শক্তি, বীরত্ব, ভূমি, সম্পদ ও আত্মবিশ্বাসের প্রতীক। আর এহেন গুরুত্বপূর্ণ মঙ্গল একটি গ্রহ বর্তমানে কর্কট রাশিতে রয়েছে। এটি ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত এখানেই থাকবে। আর এবারের মঙ্গল গোচরে বিরাট উন্নতি করবে ৪ রাশি। আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যবসায় নতুন সুযোগ আসবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। সুখ আসবে জীবনে। ভাগ্য চমকাবে। 


তাই আর সময় নষ্ট নয়, বরং এই মঙ্গল গোচরে কোন ৪ রাশির বিরাট উন্নতি হবে, সেটা জেনে নিন। সেই লিস্টে নিজের নাম রয়েছে কি না, সেটা দেখুন। 

মেষ রাশি
মঙ্গলের গোচরে ১২ নভেম্বর পর্যন্ত একবারে সুখে দিন কাটাবে মেষ রাশির জাতক ও জাতিকারা। অফিসে নিজের কাজ দেখানোর সুযোগ পাবেন। যার ফলে বিরাট উন্নতির আশা রয়েছে। শুধু তাই নয়, এই সময় অনেকদিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। নতুন দায়িত্ব পেতে পারেন। উপরের তলার ব্যক্তিদের সঙ্গে ভাল থাকবে সম্পর্ক। এছাড়া এই সময় টাকার অভাব মিটবে। ব্যবসা হবে বড়। লাভ এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে। 

বৃশ্চিক রাশি
এই রাশির জন্যও সময়টা খুবই ভাল কাটবে। জাতক ও জাতিকারা বিরাট উন্নতি করবেন। মন ভাল থাকবে। সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন। শুধু তাই নয়, পুরনো ব্যবসাকে নতুন করে সাজিয়ে নিতে পারবেন। লাভ বাড়বে অনেকটাই। এই সময় চাকরিতেও উন্নতির আশা রয়েছে। পদোন্নতি হতে পারে। সুতরাং চিন্তার কিছু নেই বললেই চলে। 

ধনু রাশি
মঙ্গলের গোচরে ধনু রাশির জাতক ও জাতিকারা এগিয়ে যাবেন। আর্থিক হাল ফিরবে। ব্যাঙ্কে ঢুকবে প্রচুর টাকা। শুধু তাই নয়, এই সময় কাজের স্বীকৃতি পাবেন। নতুন করে বড় দায়িত্ব পেতে পারেন। মাইনে বাড়ার সম্ভাবনাও প্রবল।ব্যবসা বড় হবে। নতুন ইনভেস্টর পেতে পারেন। চাকরি পাওয়ার সম্ভাবনাও প্রবল। তাই চিন্তার কিছু নেই। 

মীন রাশি
মঙ্গল গোচরে মীন রাশির জাতক ও জতিকারা অত্যন্ত শুভ সময় কাটাতে পারবেন। যাঁরা অনেক দিন ধরে জটিলতার মধ্যে দিন কাটাচ্ছেন, তাঁদের সমস্যা এবার মিটে যাবে। এই সময় ব্যবসায় মুনাফা বাড়বে। নতুন প্রকল্পে কাজ করার সুযোগ-সুবিধা পাবেন। তাই দুশ্চিন্তা করবেন না। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 


 

POST A COMMENT
Advertisement