মঙ্গল গোচর ২০২৬অনেক দিন ধরে জীবনে ভাল কিছু হয়নি? টাকার অভাব কাটিয়ে উঠতে পারছেন না? মাসের শুরুতেই পকেট ফাঁকা? আত্মবিশ্বাসের ব্যাটারিও কমছে? তাহলে নভেম্বর মাসে ভাল খবর পেতে পারেন। কারণ, ওই মাসের ১২ তারিখ মঙ্গল কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। যার ফলে জীবন বদলে যাবে ৫ রাশির। টাকার সমস্যা মিটে যাবে। ইনকাম বাড়বে। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। ভাগ্য চমকে উঠবে।
আসলে জ্যোতিষশাস্ত্রে মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এটি সাহস, শক্তি, আত্মবিশ্বাস, জমি-বাড়ি, সম্পত্তির কারক। তাই মঙ্গল গ্রহ গোচর করলে জীবনে বিরাট বদল আসা স্বাভাবিক। আর এমনটাই হতে চলেছে ১২ নভেম্বর। এই দিন ৫ রাশির জাতক ও জাতিকার ভাগ্য বদলে যাবে। তাই যত দ্রুত সম্ভব সেই সব রাশি সম্পর্কে জেনে নিন।
বৃষ রাশি
মঙ্গলের গোচরে এই রাশির জাতক ও জাতিকারা জীবনে বিরাট উন্নতি করবেন। পরিবারে শান্তি বজায় থাকবে। গাড়ি ও বাড়ি কিনতে পারেন। সম্পত্তি পেতে পারেন। সেই সঙ্গে টাকার অভাব মিটে যাবে। চাকরিতে উন্নতি হবে। বড় প্রোমোশন এখন শুধুই অপেক্ষার। তাই চিন্তার কিছু নেই বললেই চলে।
মেষ রাশি
এই রাশির জন্যও দারুণ সময় নিয়ে আসবে মেষ মঙ্গল গোচর। শিক্ষাক্ষেত্রে অগ্রগতি হবে। নতুন করে পরীক্ষা ক্র্যাক করে ফেলতে পারেন। শুধু তাই নয়, এই সময় চাকরিতে বিরাট উন্নতির যোগ রয়েছে। নয়া অফার লেটারও পেতে পারেন। শুধু তাই নয়, বিনিয়োগে বাম্পার উন্নতির সম্ভাবনাও রয়েছে। তাই চিন্তার কিছু নেই বললেই চলে।
মিথুন রাশি
মঙ্গল গোচর করছে নভেম্বরে। যার ফলে মিথুন রাশির জাতক ও জাতিকারা উন্নতি করে ফেলবেন। মিটে যাবে অনেক জটিলতা। ঝামেলা থেকে সহজেই মুক্তি পাবেন। শুধু তাই নয়, ইনকাম এক ধাক্কায় অনেকটাই বাড়বে। ভাগ্য সঙ্গ দেবে। এই সময় পরিবার নিয়ে চিন্তা থাকবে না। সকলেই সুস্থ থাকবেন।
কর্কট রাশি
এই রাশির জাতক ও জাতিকারাও টাকার সমস্যা থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন। ইনকাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। আয়ের নয়া স্রোত তৈরি হবে। পরিবার নিয়ে চিন্তার দিন শেষ। সকলের সঙ্গে মিলেমিশে দিন কাটানো সম্ভব হবে। সম্পত্তি কেনার জন্যও সময়টা শুভ। তাই এই বিষয়টাও মাথায় রাখুন।
কন্যা রাশি
এতদিনের পরিশ্রমের ফল এবার পাবেন। মিটে যাবে বড়সড় সব জটিলতা। জীবনে উন্নতি শুধুই সময়ের অপেক্ষা। শুধু তাই নয়, আর্থিক স্থিতি এবার বদলে যাবে। কাজের চাপ কমবে। পরিবারে সকলের সঙ্গে সময় কাটাতে পারবেন। এই সময় স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে না। তাই স্ট্রেস থেকে দূরত্ব বাড়িয়ে নিন।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।