Mangal Gochar 2026: ১২ নভেম্বর মঙ্গল গোচর, ৪ রাশির গোল্ডেন টাইম স্টার্ট, ইনকাম বাড়বে

১২ নভেম্বর মঙ্গল গোচর। ওই দিন কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে যাচ্ছে মঙ্গল। তাতে সেরা সময় কাটাবে ৪ রাশির। মিটে যাবে অভাব। ইনকাম বাড়বে। বিস্তারিত জানতে পড়ুন।

Advertisement
১২ নভেম্বর মঙ্গল গোচর, ৪ রাশির গোল্ডেন টাইম স্টার্ট, ইনকাম বাড়বেমঙ্গল গোচর ২০২৬
হাইলাইটস
  • ১২ নভেম্বর মঙ্গল গোচর
  • ওই দিন কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে যাচ্ছে মঙ্গল
  • তাতে সেরা সময় কাটাবে ৪ রাশির

জ্যোতিষ শাস্ত্রে, মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এটি সাহস, শক্তি, সম্পত্তি ও কাজের কারক। তাই মঙ্গল রাশি বদল করলে বিরাট প্রভাব পড়ে সব রাশির উপরই। আর ১২ নভেম্বর মঙ্গল কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে গোচর করছে। আর মঙ্গলের এই গোচরে বিরাট উন্নতি হবে ৪ রাশির। জীবনে সমস্যা মিটে যাবে। টাকার অভাব থাকবে না। ইনকাম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে ভাগ্য চমকাবে। গোল্ডেন টাইম আসবে।

তাই ঝটপট এমনই সব রাশি সম্পর্কে বিশদে জেনে নিন। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা নভেম্বরে গোল্ডেন টাইম কাটানোর জন্য রেডি থাকুন। এই সময় ভাগ্য চমকাবে। অনেক বড়সড় জটিলতা থেকে দূরত্ব বজায় রাখতে পারবেন। সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারবেন। যার সুফল পাবেন। 

এই সময় চাকরিতে বিরাট উন্নতির যোগ রয়েছে। ব্যবসাতেও সাফল্যের মুখ দেখবেন। বিরাট বিনিয়োগ আসবে। এছাড়া পরিবারে সুখের সময় থাকবে। তাই চিন্তার কিছু নেই। 

বৃষ রাশি
মঙ্গল গোচরে বৃষ রাশির জাতক এবং জাতিকারাও অত্যন্ত শুভ সময় কাটাতে পারবেন। মিটে যাবে অনেক সমস্যা। প্রচুর টাকা পাবেন। ব্যাঙ্কে অর্থ ঢুকবে। ইনকাম বাড়বে এক ধাক্কায় অনেকটাই। এই সময় ভাগ্য সঙ্গে থাকবে। যার ফলে পরিবারে জটিলতা কেটে যাবে। অনেকেই সম্মান করবেন। এই সময় রাজনৈতিক জীবনেও উন্নতি পাকা। 

মিথুন রাশি
কর্মক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসায় মিটে যাবে ঝামেলা। লাভের মুখ দেখতে পাবেন। মঙ্গল গোচরে পরিশ্রমের ফল পাবেন। হাতে আসবে অনেক টাকা। ইনকাম বৃদ্ধি পাবে।

এই যোগে পাড়ায় সম্মান বাড়বে। বন্ধুরাও পরামর্শ চাইবে। প্রেম জীবনে আসবে সুখ। পরিবারেও ঝামেলা থেকে মুক্তি পাবেন। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

কর্কট রাশি
মঙ্গল গোচরে আর্থিক সঞ্চয় বাড়বে। আয় এবং ব্যায়ের মধ্যে এবার আসবে ভারসাম্য। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। সেই সঙ্গে চাকরিতে পদোন্নতি পাকা। বড় পদে যেতে পারেন। টাকার অভাব থাকবে না। ব্যবসা বড় করার সুযোগ পাবেন। নতুন ইনকাম সোর্স খুঁজে পাবেন। জীবনে সাফল্য ধরা দেবে। বলতে গেলে গোল্ডেন টাইম শুরু। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

POST A COMMENT
Advertisement