মঙ্গল গোচর ২০২৬বৈদিক জ্যোতিষ মতে, মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এটি শক্তি, সাহস, শৌর্য, ভূমি এবং ক্ষমতার কারক। আর এই গ্রহটি ২৪ সেপ্টেম্বর ২০২৬ পুনর্বসু নক্ষত্র থেকে বেরিয়ে পুষ্য নক্ষত্রে গোচর করছে। এটি ১৭ অক্টোবর পর্যন্ত এই নক্ষত্রে থাকবে। আর পুষ্য হল নক্ষত্রের রাজা। তাই এই গোচরে দারুণ সময় কাটবে ৪ রাশি। জীবনে আসবে সুখ। চাকরিতে বিরাট উন্নতির আশা। সেই সঙ্গে সম্পদ বাড়বে। টাকার অভাব থাকবে না। গোল্ডেন টাইম শুরু হল বলে।
তাই অহেতুক সময় নষ্ট নয়, বরং মঙ্গলের নক্ষত্র গোচরে কোন ৪ রাশির জন্য সেরা সময় কাটবে, সেটা জেনে নিন। এই তালিকায় নিজের রাশির নাম আছে কি না জানুন।
মেষ রাশি
এই রাশির অধিপতি মঙ্গল। তাই মঙ্গল পুষ্য নক্ষত্রে গোচর করলে দারুণ সময় কাটাতে পারবে মেষ রাশির জাতক এবং জাতিকারা। এই সময় সুখ ধরা দেবে জীবনে। সকলের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারবেন। এছাড়া টাকার অভাব মিটে যাবে। নতুন করে বাড়বে ইমকাম। সেই সঙ্গে সম্পত্তি কিনতে পারেন। গাড়ি বা বাইক কেনার একটা যোগও রয়েছে।
কর্কট রাশি
এই রাশির জন্যও সময়টা খুব ভাল। মঙ্গল গোচরে জীবনে এগিয়ে যাবেন। চাকরিতে মারাত্মক উন্নতি হবে। বসের সঙ্গে কাজ করতে পারবেন। নতুন কিছু শেখার সুযোগ হবে। এই সময় ব্যবসাতেও বাম্পার লাভ হবে। যার ফলে টাকার অভাব থাকবে না। এছাড়া এই যোগে ঝামেলা ও অশান্তি মিটবে। সম্মান বাড়বে অনেকটাই।
বৃশ্চিক রাশি
এই সময় ভাগ্য সঙ্গ থাকবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। সরকারি কাজে এগিয়ে যাবেন। এই সময় চাকরিতে সুসময় শুরু হবে। বিরাট বড় প্রোমোশনের সম্ভাবনা রয়েছে। ব্যবসার কাজে বাইরে যেতে হতে পারে। হুট করে প্রচুর টাকা পেতে পারেন। বাড়তে পারে ব্যাঙ্ক ব্যালেন্স। সেই সঙ্গে বিনিয়োগেও লাভ মিলবে এবার। তাই অহেতুক টেনশন করবেন না।
মীন রাশি
মঙ্গলের পুষ্য নক্ষত্র গোচরে অসাধারণ সময় কাটাবে মীন রাশি। এই যোগে মিটে যাবে অর্থাভাব। ব্যাঙ্কে ঢুকবে প্রচুর টাকা। এই সময় আয়ের নতুন রাস্তা তৈরি হবে। ব্যবসায় হবে বিরাট লাভ। সেই সঙ্গে চাকরিতেও উন্নতির যোগ তৈরি হচ্ছে। নতুন চাকরিও পেতে পারেন। এই সময় বড় কোনও পরীক্ষার ক্র্যাক করে ফেলতে পারবেন। মিলতে পারে সুখবর।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।