মঙ্গল গোচরসাহস-শৌর্য, ভূমির কারক মঙ্গল। আর এই গ্রহ বৃষ রাশি থেকে বেরিয়ে বুধের মিথুন রাশিতে গোচর করতে চলেছে। যার ফলে বুধ এবং মঙ্গল আবার একসঙ্গে হচ্ছে। তাতে একটা শুভ যোগ তৈরি হতে চলেছে। এর ফলে কেরিয়ারে লাভ হবে ৫ রাশির। পাশাপাশি আর্থিক স্থিতি বদলে যাবে। এমনকী বক্তিত্বে আসবে চমক।
২ অগাস্ট মঙ্গল যাচ্ছে মিথুন রাশিতে। আর সেই রাশিতে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এই গ্রহ। যার ফলে আগামী ৪৭ দিন সুখে কাটাবে ৫ রাশি। তাই ঝটপট সেই সব রাশি সম্পর্কে বিশদে জেনে নিন।
১. মেষ রাশি
মঙ্গলের এই গোচরে মেষ রাশির জীবনে সেরা সময় আসবে। আপনাদের সাহস বাড়বে। পার্সোনলাটি আরও ভাল হবে। সেই সঙ্গে বাড়বে আত্মবিশ্বাস। এছাড়া এই সময় কেরিয়ারে উন্নতি হবে। ভাগ্যের সঙ্গ পাবেন। টাকার অভাব মিটে যাবে। বৃদ্ধি পাবে ব্যবসা। তাই চিন্তার কোনও কারণ নেই।
২. মিথুন রাশি
মঙ্গল মিথুন রাশিতে গিয়েছে। যার ফলে বেশ কিছু কাজ সহজেই করে ফেলতে পারবেন মিথুন রাশির জাতক এবং জাতিকারা। এই সময় চাকরিতে প্রোমোশন হতে পারে। মিলতে পারে কাজ। এছাড়া পুরনো সব অসুখ থেকে সেরে উঠবেন। ইনকাম বাড়ার সম্ভাবনাও প্রবল।
৩. সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটাবেন মঙ্গলের গোচরে। আপনারা নতুন ঘরবাড়ি কিনে ফেলতে পারেন। কিনে নিতে পারেন গাড়ি। এছাড়া কাজের জায়গায় বিরাট উন্নতি হতে পারে। সেই সঙ্গে ভবিষ্যতের ভিত আরও মজবুত হবে। এছাড়া মিটে যাবে বড় ধরনের সমস্যা।
৪. কন্যা রাশি
এই রাশির উপরও কৃপা থাকবে মঙ্গল গোচরের। আপনাদের ইনকাম বাড়বে। এছাড়া বিনিয়োগে বাম্পার লাভ মিলবে। সেই সঙ্গে কিছু মানুষ বড় পদে বসতে পারেন। সেই সঙ্গে পেতে পারেন সম্মান। আগে করা একাধিক কাজে ভাল ফল মিলবে। শরীর থাকবে সুস্থ।
৫. ধনু রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের চাকরি এবং ব্যবসায় বাম্পার উন্নতি হবে মঙ্গলের গোচরে। এই সময় টাকার অভাব মিটে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। চাকরিতে বিরাট প্রোমোশন হবে। জমি বা বাড়ি কিনে ফেলতে পারবেন। এছাড়া এই সময় টাকা দাম্পত্য জীবনের নানা পারস্পরিক সমস্যা মিটবে। নতুন করে কোনও জটিলতা তৈরি হবে না।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।