মঙ্গল গোচর ২০২৬২৩ ফেব্রুয়ারি গ্রহের সেনাপতি মঙ্গল কুম্ভ রাশিতে গোচর করতে চলেছে। এই রাশিতে প্রথম থেকেই রাহু, বুধ, সূর্য এবং শুক্র চতুর্গ্রহী যোগ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে মঙ্গলের গোচর বিশেষ যোগ তৈরি করতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র মতে, মঙ্গল ব্যক্তিকে শক্তিশালী এবং সাহসী তৈরি করে। আর সেই গ্রহ যখন গোচর করে, তখন ব্যক্তি জীবনে বিরাট বদল আসে। তৈরি হয় ধনযোগ। হাতে অর্থের শেষ থাকে না। পাশাপাশি সম্পত্তির পরিমাণও বাড়তে থাকে।
তাই আর সময় নষ্ট না করে এমন ৪ রাশি সম্পর্কে জেনে নিন, যাঁদের জীবনে এই গোচরের জন্য আসবে ভাল সময়।
মেষ রাশি
মঙ্গলের বিশেষ যোগ জীবনে গোল্ডেন টাইম ডেকে আনবে। আপনার ইচ্ছে পূরণ হবে। মঙ্গলের দয়ায় আপনি পারিবারিক অর্থ পাবেন। অনেক দিন ধরে আটকে থাকা টাকাও পেয়ে যাবেন। যাঁরা ব্যবসা করছেন, তাঁরা পেয়ে যাবেন নতুন ক্লায়েন্ট। এই সময় আপনাদের সাহস বৃদ্ধি পাবে। ঝটপট সিদ্ধান্ত নিতে পারবেন।
বৃষ রাশি
মঙ্গলের গোচরে আপনারও জীবনে উন্নতি করবেন। বিশেষত, কেরিয়ারে যাবেন এগিয়ে। সফল হবেন। পাশাপাশি এই সময় বাড়বে সম্পত্তি। নতুন বাড়ি বা ফ্ল্যাটও কিনে ফেলতে পারেন। এছাড়া সম্পত্তি নিয়ে চলা দীর্ঘদিনের বিবাদও মিটে যাবে। কোর্টের মামলাও উঠে যতে পারে। দাম্পত্য জীবনে এগিয়ে যাবেন। শরীর সুস্থ থাকবে। রোগবিরেত নিয়ন্ত্রণে আসবে। তাই চিন্তার কিছু নেই।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতকেরাও জীবনে এগিয়ে যাবেন। আপনাদের সম্পত্তি বাড়বে। নতুন বাহনও কিনতে পারেন। পরিবারের সাহায্যে জরুরি কাজ পূরণ হয়ে যাবে। চাকরিতেও উন্নতি হওয়ার রয়েছে সম্ভাবনা। বসের সুনজরে আসবেন। প্রোমোশন হতে পারে।নতুন আয়ের পথ তৈরি হতে পারে। সুতরাং এই সময়টা কাজে লাগান। অন্যভাবে ভাবতে শুরু করে দিন।
মকর রাশি
এই গোচর মকর রাশির জন্যও সেরার সেরা। মঙ্গল গোচর আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সম্পত্তি বাড়বে হু হু করে। পাশাপাশি ধার্মিক সক্রিয়তা বৃদ্ধি পাবে। ঘরে কোনও শুভ কাজ বা ধর্মীয় অনুষ্ঠানের যোগ রয়েছে। আপনার আত্মবিশ্বাসও এই সময় বৃদ্ধি পাবে। ফলে জীবন যুদ্ধে এগিয়ে যাবেন।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।