Mangal Gochar 2026: রোহিণী নক্ষত্রে মঙ্গলের এন্ট্রি, চাকরিতে উন্নতি ৪ রাশির, ইনকামও বাড়বে

জ্যোতিষ শাস্ত্র মতে মঙ্গল গ্রহ সাহস এবং শক্তির কারক। আর ৫ জুলাই ২০২৬ রবিবার মধ্যরাত ১২টা ০১ মিনিটে রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে মঙ্গল। এই নক্ষত্রে ২৪ জুলাই পর্যন্ত থাকবে গ্রহটি। আর এই নক্ষত্র গোচর ৪ রাশিকে কেরিয়ারে এগিয়ে দেবে। আর্থিক স্থিতি ফিরবে। হাতে আসবে টাকা। পাশাপাশি বাড়াবে আত্মবিশ্বাস। 

Advertisement
রোহিণী নক্ষত্রে মঙ্গলের এন্ট্রি, চাকরিতে উন্নতি ৪ রাশির, ইনকামও বাড়বেমঙ্গল গোচর ২০২৬
হাইলাইটস
  • জ্যোতিষ শাস্ত্র মতে মঙ্গল গ্রহ সাহস এবং শক্তির কারক
  • ৫ জুলাই ২০২৬ রবিবার মধ্যরাত ১২টা ০১ মিনিটে রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে মঙ্গল
  • এই নক্ষত্রে ২৪ জুলাই পর্যন্ত থাকবে গ্রহটি

জ্যোতিষ শাস্ত্র মতে মঙ্গল গ্রহ সাহস এবং শক্তির কারক। আর ৫ জুলাই ২০২৬ রবিবার মধ্যরাত ১২টা ০১ মিনিটে রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে মঙ্গল। এই নক্ষত্রে ২৪ জুলাই পর্যন্ত থাকবে গ্রহটি। আর এই নক্ষত্র গোচর ৪ রাশিকে কেরিয়ারে এগিয়ে দেবে। আর্থিক স্থিতি ফিরবে। হাতে আসবে টাকা। পাশাপাশি বাড়াবে আত্মবিশ্বাস। 

তাই ঝটপট এমন ৪ রাশি সম্পর্কে জেনে নিন যাদের সময়টা দারুণ কাটবে। আর সেই লিস্টে নিজের নাম দেখলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মেষ রাশি
রোহিণী নক্ষত্রে মঙ্গলের গোচর। এর জন্য দারুণ সময় কাটবে মেষ রাশির জাতক এবং জাতিকারা। চাকরিতে বিরাট উন্নতি হবে। মাইনে বাড়বে। পাশাপাশি পরিবারের সঙ্গ পাবেন। ব্যবসায় বড় ডিল হতে পারে। আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। টাকার সমস্যা মিটবে। জীবনে সফল হবেন। তাই চিন্তার কোনও কারণ নেই। বরং সেরার সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

কর্কট রাশি
এই রাশির জন্যও ভাল সময় আসছে। রোহিণী নক্ষত্রে মঙ্গলের গোচরে ভাগ্যের সঙ্গ পাবেন। বদলে যাবে জীবনযাত্রা। আয়ের নতুন স্রোত তৈরি হবে। আর্থিক স্থিতি বদলে যাবে। কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বিরাট লাভ হতে পারে। পরিবারেও সেরা সময় আসবে। ঝামেলা-অশান্তি কেটে যাবে। সুতরাং গোল্ডেন টাইমে প্রবেশের জন্য তৈরি হয়ে যান। 

সিংহ রাশি
মঙ্গলের কৃপা পাবেন আপনারা। এই গোচরে স্বাস্থ্যের হাল ফিরবে। আটকে থাকা কাজ হয়ে যাবে। জীবনসঙ্গী পাশে থাকবেন। 

এই সময় টাকার অভাব মিটে যাবে। চাকরিতে উন্নতির বিরাট যোগ রয়েছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও এই সময় বাড়বে। এছাড়া ব্যবসাতেও বড় লাভ হতে পারে। সুতরাং ভয়ে ছাড়ুন। সেরা সময় কাটানোর জন্য তৈরি হন। 

বৃশ্চিক রাশি
এই রাশিতেও সেরা সময় শুরু হয়ে যাবে। আপনাদেরা জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। হঠাৎ করেই টাকা পেতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে। চাকরিতে বিরাট উচ্চতায় পৌঁছে যাবেন। অফিসে সবাই সমীহ করে চলবেন। পরিবারেও বিরাজ করবে সুখের সময়। সকলের সঙ্গে ভাল সম্পর্ক থাকবে। তাই অহেতুক চিন্তা করে নিজের সময় নষ্ট করবেন না। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।
 

 

POST A COMMENT
Advertisement