Mangal Gochar 2026: মে মাসেই মালামাল হবে ৪ রাশি, প্রোমোশনের সম্ভাবনা, কেতুর নক্ষত্রে মঙ্গল গোচর

নক্ষত্র পরিবর্তন করতে চলেছে মঙ্গল। এটি কেতুর অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। ১১ মে ২০২৬, সোমবার দুপুর ১২টা বেজে ৪৭ মিনিটে মঙ্গল কেতুর অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এই নক্ষত্রে মঙ্গল ২৯ মে পর্যন্ত থাকবে। যার ফলে দারুণ লাভ পাবে ৪ রাশি। এই জাতকদের কেরিয়ারে হবে উন্নতি। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। অর্থ সঙ্কট দূর হবে। 

Advertisement
মে মাসেই মালামাল হবে ৪ রাশি, প্রোমোশনের সম্ভাবনা, কেতুর নক্ষত্রে মঙ্গল গোচরমঙ্গল গোচর ২০২৬
হাইলাইটস
  • নক্ষত্র পরিবর্তন করতে চলেছে মঙ্গল
  • এটি কেতুর অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে
  • ১১ মে ২০২৬, সোমবার দুপুর ১২টা বেজে ৪৭ মিনিটে মঙ্গল কেতুর অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে

নক্ষত্র পরিবর্তন করতে চলেছে মঙ্গল। এটি কেতুর অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। ১১ মে ২০২৬, সোমবার দুপুর ১২টা বেজে ৪৭ মিনিটে মঙ্গল কেতুর অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এই নক্ষত্রে মঙ্গল ২৯ মে পর্যন্ত থাকবে। যার ফলে দারুণ লাভ পাবে ৪ রাশি। এই জাতকদের কেরিয়ারে হবে উন্নতি। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। অর্থ সঙ্কট দূর হবে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের জন্য যেই সকল রাশি লাভবান হবে, সেগুলি সম্পর্কে জেনে নিন। 

মেষ রাশি
এই সময়টা দারুণ কাটবে মেষ রাশির। আপনাদের হাতে টাকার অভাব হবে না। অর্থের সমস্যা এবার দূর হয়ে যাবে। পাশাপাশি বাড়বে আত্মবিশ্বাস। কেরিয়ারে উন্নতি হবে। নতুন সুযোগও পেতে পারেন। প্রোমোশন হওয়ারও বিরাট যোগ রয়েছে।তবে এই সময় খরচ করুন একটু সমঝে। নইলে বিপদ বাড়বে বই কমবে না।  

মিথুন রাশি
এই সময়টা মিথুন রাশির জাতকদের জন্য দারুণ সময় ডেকে আনবে। আপনারা কেরিয়ারে এগিয়ে যাবেন। সমাজে সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। প্রফেশনাল কেরিয়ারেও এই সময় এগিয়ে যাবেন। শুভ পরিণাম পাবেন। ব্যবসা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলুন। তার ফল হবে ভাল। পাশাপাশি পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। সব ঝগড়া, ঝামেলা মিটে যাবে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই। 

সিংহ রাশি
এই রাশির জাতকেরাও মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের জন্য দারুণ ফল পাবেন। আপনাদের আর্থিক অবস্থা ফিরে যাবে। হুট করে হাতে আসবে টাকা। প্রপার্টি কেনার জন্য তৈরি হতে পারেন। কিন্তু নতুনভাবে বিনিয়োগ করার সময় অবশ্যই সতর্ক হন। ব্যবসার পার্টনারের কথা শুনুন। তাঁর কথা মতোই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবুন। এই সময় স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। বড়সড় বিপদ থেকে মিলবে মুক্তি।

বৃশ্চিক রাশি
এই নক্ষত্র গোচরে অতি শুভ ফল পাবেন বৃশ্চিক রাশির জাতকেরা। হাতে ধরা দেবে সাফল্য। ব্যর্থতা আর বিরক্ত করবে না। এই সময় আর্থিক স্থিতি বদলে যাবে। টাকার অভাব দূর হয়ে যাবে। সন্তানের থেকে কোনও বড় সুখবর পেতে পারেন। এছাড়া কর্মক্ষেত্রে যে কোনও ধরনের বাধা এবার দূর হবে। যাঁরা সমস্যা তৈরি করছিল, তাঁদের খেলা এবার শেষ। তাই মে মাস থেকে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।


 

 

POST A COMMENT
Advertisement