Mangal Gochar 2026: গতিপথ বদলে গোচর করছে মঙ্গল, আগামী মাসেই ৪ রাশির ভাগ্যবদল

অক্টোবরের শুরু থেকেই গোচর করছে মঙ্গল। গ্রহরাজের এই গতিপথ বদলে ৪ রাশির বাগ্য সুপ্রসন্ন হতে চলেছে। সেই রাশিগুলি কারা? দেখে নিন

Advertisement
গতিপথ বদলে গোচর করছে মঙ্গল, আগামী মাসেই ৪ রাশির ভাগ্যবদলতিপথ বদলে গোচর করছে মঙ্গল
হাইলাইটস
  • গ্রহরাজ মঙ্গল বর্তমানে কর্কট রাশিতে গোচর করেছে।
  • দেবতাদের গুরু বৃহস্পতি ইতিমধ্যেই কর্কট রাশিতে অবস্থান করছে।
  • বৃহস্পতি ও মঙ্গলের এই সংযোগ ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

গ্রহরাজ মঙ্গল বর্তমানে কর্কট রাশিতে গোচর করেছে। এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, দেবতাদের গুরু বৃহস্পতি ইতিমধ্যেই কর্কট রাশিতে অবস্থান করছে। এই দুটির গ্রহের সংযোগের কারণে মঙ্গল ও বৃহস্পতির এই সংযোগ কিছু রাশির জন্য চাকরি, ব্যবসা, অর্থ এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে পজিটিভ ফল বয়ে আনতে পারে। ১২ নভেম্বর পর্যন্ত মঙ্গল কর্কট রাশিতে থাকবে, এবং বৃহস্পতি ও মঙ্গলের এই সংযোগ ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

এই গোচর কেন স্পেশাল?

১৮ সেপ্টেম্বর বিকেল ৪:৪৪ মিনিটে মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করেছে। পঞ্জিকা অনুসারে, মঙ্গল এরপর ১২ নভেম্বর রাত প্রায় ৮:৩০ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে। এর অর্থ হল, মঙ্গল প্রায় ৫৫ দিন কর্কট রাশিতে অবস্থান করবে। 

জ্যোতিষশাস্ত্রে, কর্কট রাশিকে মঙ্গলের দুর্বল রাশি বলে মনে করা হয়। কর্কট রাশিতে বৃহস্পতিকে উচ্চস্থ বলে মনে করা হয়। তাই, কর্কট রাশিতে এই দুটি গ্রহের উপস্থিতি জ্যোতিষশাস্ত্রীয়ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিছু জ্যোতিষশাস্ত্রীয় তত্ত্ব এটিকে গুরু-মঙ্গল যোগ এবং নীচভঙ্গ রাজযোগের সঙ্গেও যুক্ত করে। কোন কোন রাশির এরফলে সুদিন আসবে জানুন

মেষ রাশি

মেষ রাশির জন্য মঙ্গলের এই গোচর আর্থিক বিষয়ে পরিবর্তন আনতে পারে। চাকরিজীবীরা নতুন কাজের সুযোগ পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনো প্রকল্প বা দায়িত্ব সামলাচ্ছেন, তারা ফল পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে, আপনি আয়ের নতুন উৎস পেতে পারেন। তবে, এই সময়ে তাড়াহুড়ো করে বিনিয়োগ না করে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়। 

বৃষ রাশি

বৃষ রাশির জন্য এই গোচর কর্মক্ষেত্র এবং আর্থিক পরিস্থিতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে। সঠিকভাবে বাজেট পরিচালনা করা একটি ভারসাম্যপূর্ণ আর্থিক পরিস্থিতি বজায় রাখতে সাহায্য করতে পারে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে জড়িত একটি দীর্ঘস্থায়ী আর্থিক সমস্যাও আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, মঙ্গল ও বৃহস্পতির এই সংযোগ থেকে বৃষ রাশির জাতক-জাতিকারা ইতিবাচক ফল লাভ করবে বলে আশা করা যায়। 

Advertisement

কন্যা রাশি

কর্মজীবনের ক্ষেত্রে কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গলের গোচর তাৎপর্যপূর্ণ হতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা নতুন সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গেই আপনার কর্মতৎপরতা এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পেতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরা এই সময়ে নতুন অপশনগুলো ভাবতে পারেন। কাজের জন্য ভ্রমণ করা বা নতুন মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করাও ভবিষ্যতে উপকারী হতে পারে। 

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গল ও বৃহস্পতির সংযোগ শিক্ষা এবং কর্মজীবন সংক্রান্ত বিষয়ে পজিটিভ পরিবর্তন আনতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা তাঁদের কৌশলের উপর মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন। 


 

POST A COMMENT
Advertisement