Mangal Nakshatra Gochar: ভরণী নক্ষত্রে মঙ্গলের প্রবেশ, এই ৪ রাশির সামনে বিরাট বিপদ, বাঁচবেন কীভাবে?

মঙ্গল গ্রহ শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসের কারক। আর আজ ২৯ মে ২০২৬, সকাল ৬টা ৩৪ মিনিটে শুক্রের ভরণী নক্ষত্রে প্রবেশ করছে মঙ্গল। এই রাশিতে ১৬ জুন পর্যন্ত মঙ্গলের সঞ্চরণ থাকবে। যার ফলে কিছু রাশির খারাপ সময় শুরু হয়ে যাবে। এই সব রাশির জাতক এবং জাতিকাদের সতর্ক থাকতে হবে। নইলে বিপদ হতে সময় লাগবে না। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কোন ৪ রাশির এই সময় সাবধানে থাকা জরুরি। 

Advertisement
ভরণী নক্ষত্রে মঙ্গলের প্রবেশ, এই ৪ রাশির সামনে বিরাট বিপদ, বাঁচবেন কীভাবে?মঙ্গল নক্ষত্র গোচর
হাইলাইটস
  • মঙ্গল গ্রহ শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসের কারক
  • আজ ২৯ মে ২০২৬, সকাল ৬টা ৩৪ মিনিটে শুক্রের ভরণী নক্ষত্রে প্রবেশ করছে মঙ্গল
  • ১৬ জুন পর্যন্ত মঙ্গলের সঞ্চরণ থাকবে

মঙ্গল গ্রহ শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসের কারক। আর আজ ২৯ মে ২০২৬, সকাল ৬টা ৩৪ মিনিটে শুক্রের ভরণী নক্ষত্রে প্রবেশ করছে মঙ্গল। এই রাশিতে ১৬ জুন পর্যন্ত মঙ্গলের সঞ্চরণ থাকবে। যার ফলে কিছু রাশির খারাপ সময় শুরু হয়ে যাবে। এই সব রাশির জাতক এবং জাতিকাদের সতর্ক থাকতে হবে। নইলে বিপদ হতে সময় লাগবে না। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কোন ৪ রাশির এই সময় সাবধানে থাকা জরুরি। 

বৃষ রাশি
ভরণী নক্ষত্রে মঙ্গল রাশির গোচর। এর ফলে সাবধান থাকতে হবে বৃষ রাশিকে। এই রাশির অনেক কাজ আটকে যাবে। দ্রুত কিছু হবে না। সময় দিতে হবে। পাশাপাশি কেরিয়ারে বিপদের মুখে পড়তে পারেন। বস আপনাকে সমস্যায় ফেলতে পারেন। এছাড়া টাকার অভাব হওয়ার সম্ভাবনা রয়েছে। খরচ বাড়তে পারে। তাই এখন থেকে হনুমান পুজো করা শুরু করুন। 

কর্কট রাশি
এই রাশির জন্যও এই গোচর ভাল কিছু নয়। বরং বিপদের কারণ বলতে পারেন। এই রাশির জাতকদের কোনও ভাল কাজ এই সময় হবে না। আপনারা মানসিকভাবে সমস্যায় থাকবেন। অফিসে বিপদে পড়তে পারেন। পাশাপাশি পরিবারেও সমস্যা থাকবে। হতে পারে ঝামেলা অশান্তি। 

এই সময় টাকার টেনশন বাড়বে। অন্যের উপর রাগ হতে পারে। তাই মাথা ঠান্ডা রাখুন। পুজো শুরু করুন। তাহলেই বিপদের আশঙ্কা কমবে। 

কন্যা রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও খুব খারাপ সময় আসবে। হুট করে বাধা পেতে পারেন। হয়ে যাওয়া কাজ আটকে যাবে। ব্যবসায় প্রোজেক্ট শেষ করতে গিয়ে সমস্যায় পড়বেন। চাকরিতেও একাধিক জটিলতা দেখা দিতে পারে। কাজে ভুল হতে পারে। বসের চোখে ছোট হতে পারেন। এছাড়া বাড়তে পারে মানসিক সমস্যা। এই বিপদ থেকে বাঁচতে মঙ্গল মন্ত্র জপ করুন। তাই চিন্তার কোনও কারণ নেই। 

মকর রাশি
মঙ্গলের ভরণী নক্ষত্র গোচর নেতিবাচক প্রভাব ফেলবে। এই সময় ব্যবসায় ক্ষতি হতে পারে। সম্পর্কে দূরত্ব বাড়তে পারে। জীবনে জটিলতা বৃদ্ধি পাবে। অফিসে সমস্যায় পড়তে পারেন। কাজে মন না লাগতে পারে। তাই এই সময় অফিসে ধৈর্য ধরে কাজ করুন। আর মঙ্গলবার অবশ্যই মিষ্টি খাওয়ান ছোটদের। তাহলেই ভাগ্য ফিরবে। 

Advertisement


বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।
 

 

POST A COMMENT
Advertisement