Mangal Nakshatra Parivartan 2026: রেবতী নক্ষত্রে আজ মঙ্গল, এই ৩ রাশির ভাগ্য খুলবে, চাকরিতে সুখবর

জ্যোতিষ শাস্ত্র মতে, মঙ্গল হল সব গ্রহের সেনাপতি। এই গ্রহ শক্তি এবং সাহসের কারক। তাই যখনই মঙ্গল নিজের স্থিতি বদলায়, তখন তার প্রভাব পড়ে কেরিয়ার এবং আত্মবিশ্বাসের উপর। এমনকী ব্যক্তির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাতেও বদল আসে। আর হিসেব বলছে, ২৪ এপ্রিল ২০২৬, মানে আজ (শুক্রবার) থেকেই মঙ্গল গ্রহ রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এই গ্রহটি ১১ মে পর্যন্ত এই রাশিতেই থাকবে। আর ইতিমধ্যেই এই নক্ষত্রে বসে রয়েছে বুধ। যার ফলে মঙ্গলের সঙ্গে বুধের যুতি তৈরি হবে। যেটা অত্যন্ত শুভ। 

Advertisement
রেবতী নক্ষত্রে আজ মঙ্গল, এই ৩ রাশির ভাগ্য খুলবে, চাকরিতে সুখবর মঙ্গলের নক্ষত্র পরিবর্তন
হাইলাইটস
  • জ্যোতিষ শাস্ত্র মতে, মঙ্গল হল সব গ্রহের সেনাপতি
  • এই গ্রহ শক্তি এবং সাহসের কারক
  • তখন তার প্রভাব পড়ে কেরিয়ার এবং আত্মবিশ্বাসের উপর

জ্যোতিষ শাস্ত্র মতে, মঙ্গল হল সব গ্রহের সেনাপতি। এই গ্রহ শক্তি এবং সাহসের কারক। তাই যখনই মঙ্গল নিজের স্থিতি বদলায়, তখন তার প্রভাব পড়ে কেরিয়ার এবং আত্মবিশ্বাসের উপর। এমনকী ব্যক্তির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাতেও বদল আসে। আর হিসেব বলছে, ২৪ এপ্রিল ২০২৬, মানে আজ (শুক্রবার) থেকেই মঙ্গল গ্রহ রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এই গ্রহটি ১১ মে পর্যন্ত এই রাশিতেই থাকবে। আর ইতিমধ্যেই এই নক্ষত্রে বসে রয়েছে বুধ। যার ফলে মঙ্গলের সঙ্গে বুধের যুতি তৈরি হবে। যেটা অত্যন্ত শুভ। 

জ্যোতিষ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মঙ্গলের এই নক্ষত্র পরিবতন অত্যন্ত ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। এই সময় ৩ রাশির জীবন বদলে যাবে। তাদের অর্থের সমস্যা মিটবে। বাড়বে আত্মবিশ্বাস। পাশাপাশি আরও নানাবিধ লাভ হবে। তাই দ্রুত এই নক্ষত্রে পরিবর্তনে কোন কোন রাশির লাভ হবে জেনে নিন। 

মেষ রাশি
এই রাশির জন্য সেরার সময় নিয়ে আসবে মঙ্গলের নক্ষত্র গোচর। অনেক দিন ধরে যেই কাজ আটকে ছিল, সেটা হয়ে যাবে। পুরনো কাজে গতি আসবে। চাকরিতে প্রোমোশন হবে। স্যালারি বাড়ার সুখবর পেতে পারেন। যাঁরা শেয়ারমার্কেটে টাকা বিনিয়োগ করেন, তাঁদের জন্যও সময়টা শুভ। শুধু তাই নয়, ব্যবসাতেও বিরাট লাভ মিলবে। হুট করে বড় প্রোজেক্ট পেতে পারেন। তাই চিন্তার কোনও কারণ নেই। বরং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মিথুন রাশি
এই রাশির জন্যও এই সময়টা ভাল কাটবে। মঙ্গলের নক্ষত্র পরিবর্তনে আপনাদের আর্থিক সমস্যা শেষ। এবার হাতে আসবে টাকা। সেই টাকা কাজে লাগালে বেশি লাভ পাবেন। এই সময় ব্যবসায় ভাল মুনাফা হবে। এছাড়া চাকরিতেও বিরাট উন্নতির আশা রয়েছে। বিশেষত, যাঁরা সেলসে চাকরি করেন, তাঁদের সময়টা ভাল যাবে। বড় প্রোমোশনের আশা রয়েছে। পাশাপাশি মাইনেও ভাল বাড়বে। এছাড়া পারিবারিক সমস্যাও এবার হয়ে যাবে শেষ। আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। তাই চিন্তার কোনও কারণ নেই।

Advertisement

বৃশ্চিক রাশি
মঙ্গলের নক্ষত্র পরিবর্তন লাভ পাবে বৃশ্চিক রাশি। আপনার কাজের প্রশংসা করবেন সকলে। সরকারি চাকরিতে কর্মরতরা ভাল খবর পাবেন। এছাড়া চাকরির জন্য এই সময় বিদেশযাত্রাও হতে পারে। 

ব্যবসাতেও সময়টা কাটবে ভাল। বড় প্রোজেক্ট পেতে পারেন। বাম্পার লাভ হবে। তাই অহেতুক ভয়ে ভয়ে সময় কাটাবেন না। বরং শান্ত থাকুন। আজ থেকেই ভাগ্য ফিরে যাবে। 

ভাল ফল পেতে কী করবেন?
রোজ ১০৮ বার মঙ্গল মন্ত্র পাঠ করুন। 
মঙ্গলবার হনুমানের পুজো করুন। 

আশা করছি, এই কয়েকটি নিয়ম মেনে চললেই ভাল যাবে সময়। 

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না। 

POST A COMMENT
Advertisement