Mangal Nakshatra Parivartan: ১৬ জুন কৃত্তিকা নক্ষত্রে মঙ্গলের এন্ট্রি, ভাগ্য খুলবে ৪ রাশির, কেরিয়ার ও ব্যবসায় উন্নতি

১৬ জুন ২০২৬ নক্ষত্র পরিবর্তন করতে চলেছে মঙ্গল। এর ফলে ৪ রাশির দারুণ সময় কাটবে। তাদের টাকার অভাব শেষ হবে। পাশাপাশি কেরিয়ার এবং ব্যবসায় হবে উন্নতি।

Advertisement
১৬ জুন কৃত্তিকা নক্ষত্রে মঙ্গলের এন্ট্রি, ভাগ্য খুলবে ৪ রাশির, কেরিয়ার ও ব্যবসায় উন্নতিমঙ্গলের নক্ষত্র পরিবর্তন
হাইলাইটস
  • ১৬ জুন ২০২৬ নক্ষত্র পরিবর্তন করতে চলেছে মঙ্গল
  • এর ফলে ৪ রাশির দারুণ সময় কাটবে
  • কেরিয়ার এবং ব্যবসায় হবে উন্নতি

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ১৬ জুন ২০২৬ মঙ্গল এন্ট্রি নিচ্ছে সূর্যের কৃত্তিকা নক্ষত্রে। আর মঙ্গল এবং সূর্য দুই গ্রহ সাহস এবং শক্তির কারক। তাই মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তন বিশেষভাগে গুরুত্বপূর্ণ। এই নক্ষত্রে গ্রহটি ৫ জুলাই পর্যন্ত থাকবে। আর এই সময় কিছু রাশির আর্থিক লাভ হবে। তাদের কেরিয়ারে হবে উন্নতি। পাশাপাশি জীবনেও শুভ দিন এন্ট্রি নেবে। 

তাই ঝটপট এমনই ৪ রাশি সম্পর্কে জেনে নিন। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মেষ রাশি
মঙ্গলের এই নক্ষত্র গোচরে নতুন দায়িত্ব পাবেন মেষ রাশির জাতক এবং জাতিকারা। আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। পাশাপাশি পরিশ্রমের ফল পাবেন। শুধু তাই নয়, এই সময় কেরিয়ারে বিরাট উন্নতি হবে। সেই সঙ্গে অফিসে মানসম্মানও বৃদ্ধি পাবে। সিনিয়র বড় কাজ দিতে পারেন। 

এই গোচরে অনেকদিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। নতুন ব্যবসাও শুরু করতে পারেন। টাকার অভাব শেষ যাবে। তাই চিন্তার কিছু নেই। 

বৃশ্চিক রাশি
এই রাশির জাতকদের জন্যও সেরা সময় আসছে। টাকা নিয়ে আর চিন্তা করতে হবে। এই গোচরে ইনকামের নতুন সুযোগ পাবেন। সেই সঙ্গে কেরিয়ারে এগিয়ে যাবেন। প্রোমোশন হতে পারে। বাড়তে পারে মাইনেও। এছাড়া এই সময় ব্যবসাতেও বাম্পার গতি আসবে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। মুনাফা বাড়বে। পাশাপাশি পরিবারেও থাকবে শান্তি। সকলের কাছে ভাল হয়ে উঠবেন। 

সিংহ রাশি
এই রাশির জন্য মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তন বিশেষভাবে শুভ। এই সময় মান ও সম্মান বাড়বে। অফিসে সিনিয়ররা সামলে রাখবেন। কোনও বড় বিপদ হবে না। উল্টে বিরাট পোস্ট পেতে পারেন। 

এই গোচরে টাকার অভাব শেষ হয়ে যাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ দ্রুত মিটবে। পাশাপাশি মনে থাকবে শান্তি। তাই চিন্তার কোনও কারণ নেই। 

মীন রাশি
মঙ্গলের এই গোচর গোল্ডেন টাইম নিয়ে আসবে। অফিসে সহকর্মীরা পাশে থাকবেন। বসও কাজের মানুষ বলে মনে করবেন। এই সময় প্রোমোশনের বিশেষ যোগ রয়েছে।

Advertisement

যাঁরা ব্যবসা করছেন, তাঁরাও এগিয়ে যাবেন। ভাল খবর মিলতে পারে। বিরাট লাভের সম্ভাবনা রয়েছে। যার ফলে এখন থেকে টাকার চিন্তা আর করতে হবে না। 

বেশি লাভ পেতে কী করবেন 
প্রতি মঙ্গলবার অবশ্যই হনুমান চালিশা পাঠ করুন। গরিব মানুষকে দান করুন। তাহলেই ভাল ফল মিলবে।

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।  

  

POST A COMMENT
Advertisement