Mangal Nakshatra Parivartan: আজ মৃগশিরা নক্ষত্রে মঙ্গল, ৩ রাশি মালামাল হবে, চাকরিতে সুসময়

নক্ষত্র পরিবর্তন করছে মঙ্গল। যার ফলে ৩ রাশির সুসময় শুরু হচ্ছে। টাকার অভাব মিটে যাবে। চাকরিতেও উন্নতি হবে।

Advertisement
আজ মৃগশিরা নক্ষত্রে মঙ্গল, ৩ রাশি মালামাল হবে, চাকরিতে সুসময়মঙ্গলের নক্ষত্র পরিবর্তন
হাইলাইটস
  • নক্ষত্র পরিবর্তন করছে মঙ্গল
  • যার ফলে ৩ রাশির সুসময় শুরু হচ্ছে
  • টাকার অভাব মিটে যাবে

জ্যোতিষ শাস্ত্রে গ্রহের সেনাপতি মঙ্গল। এটি সাহস ও শক্তির কারক। তাই এই গ্রহের চালের প্রভাব সব রাশির উপরই পড়ে। আর জ্যোতিষ বলছে, ২৪ জুলাই ২০২৬, অর্থাৎ আজ মঙ্গল রোহিণী নক্ষত্র থেকে বেরিয়ে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে। নিজের নক্ষত্রে মঙ্গলের গোচর থাকবে ২০ দিন। যার সুপ্রভাব পাবে ৩ রাশি। এই সব রাশির টাকার অভাব মিটে যাবে। কেরিয়ারে হবে বিরাট উন্নতি। 

মৃগশিরা নক্ষত্রের গুরুত্ব জেনে নিন
বৈদিক জ্যোতিষ মতে, ২৭ নক্ষত্রের শৃঙ্খলায় মৃগশিরা রয়েছে পঞ্চম স্থানে। মৃগশিরা মঙ্গলের শক্তি এবং চন্দ্রের মন ও শীতলতার অদ্ভুত ভারসাম্য বজায় রাখতে পারে। 

তাই মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের গোচর অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। যার ফলে জীবনে উন্নতি হবে ৩ রাশির। তাদের টাকার অভাব মিটে যাবে। 

মেষ রাশি
মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তন মেষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই সময় চাকরিতে বিরাট উন্নতির আশা হয়েছে। হতে পারে প্রোমোশন। বাড়তে পারে দায়িত্ব। সেই সঙ্গে হুট করে ধনলাভ হতে পারে। বড় কোনও সুখবরও পেতে পারেন। এই সময় পরিবারেও ভাল সময় আসবে। শান্তিতে মিলেমিশে থাকতে পারবেন সবাই। 

কর্কট রাশি
মঙ্গলের এই নক্ষত্র গোচরে চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে। ধনের আগমন আসবে। নতুন রাস্তা খুলে যাবে। জীবনসঙ্গী এবং পরিবারের সদস্যরা সেরা সময় কাটাতে পারবেন। কাজের জায়গায় সুসময় আসবে। পদোন্নতি হতে পারে। ব্যবসায় উন্নতি হবে। এই সময় বিদেশে যাত্রা করতে পারেন। পাশাপাশি টাকা পয়সার সমস্যা মিটে যাবে। মাথা থেকে ধারদেনা সরবে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। বরং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বৃশ্চিক রাশি
আজ থেকেই সেরা সময় আসছে বৃশ্চিক রাশির। ভাগ্য় সঙ্গ দেবে। জীবনে এগিয়ে যাবেন। পারিবারিক সমস্য়া মিটে যাবে। ঝামেলা অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়া টাকার অভাব মিটে যাবে। নতুন ইনকামের রাস্তা খুঁজে পাবেন। মিটে যাবে দেনা। 

Advertisement

এই সময় নতুন চাকরি হতে পারে। পুরনো কাজে বসের সাহায্য পাবেন। তিনি প্রোমোশনের জন্য রেকমেন্ড করতে পারেন। যাঁরা ব্যবসা করছেন, তাঁরাও সুসময় পাবেন। আটকে থাকা টাকা পেয়ে যাবেন।

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

 

POST A COMMENT
Advertisement