কেন্দ্র দৃষ্টি যোগ ২০২৬জ্যোতিষ গণনা অনুযায়ী, ১ সেপ্টেম্বর দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ওই দিন দুপুর ৩টে বেজে ২৫ মিনিটে মঙ্গল এবং শনি একে অপরের ৯০ ডিগ্রি কোণে আসছে। যার ফলে তৈরি হচ্ছে কেন্দ্র দৃষ্টি যোগ। এই যোগের জন্য ৪ রাশির জীবনে সেরা সময় আসবে। আটকে থাকা কাজ হয়ে যাবে। সেই সঙ্গে টাকার অভাব মিটবে। ইনকাম বাড়বে। সাফল্য ধরা দেবে।
তাই ঝটপট এমনই ৪ রাশি সম্পর্কে জেনে নিন। সেই তালিকায় নিজের রাশির নাম দেখলে গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হন।
মেষ রাশি
এই রাশির জন্য অতি শুভ সময় নিয়ে আসবে মঙ্গল ও শনির লাভ দৃষ্টি যোগ। এই যোগে এতদিনের পরিশ্রম ফল দেবে। ব্যবসা বড় হবে। লাভ বাড়বে। এই সময় আর্থিক স্থিতি ফিরবে। টাকার অভাব থাকবে না। আয়ের নতুন স্রোত তৈরি হবে। সেই সঙ্গে সাফল্য আসবে সবক্ষেত্রে। আটকে থাকা কাজ হয়ে যাবে। এই সময় ভাগ্যও সঙ্গ দেবে। তাই টেনশন নেই।
বৃশ্চিক রাশি
মঙ্গল ও শনি মিলে বানাচ্ছে কেন্দ্র দৃষ্টি যোগ। যার ফলে আত্মবিশ্বাস বাড়বে বৃশ্চিক রাশির। এই সময় চাকরিতে বিরাট উন্নতি হবে। সেই সঙ্গে কাজের জায়গায় দায়িত্ব বাড়বে। এছাড়া অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। টাকার সমস্যা মিটবে। প্রচুর ইনকাম হবে। এই যোগে ঝামেলা-অশান্তি মিটে যাবে। সাফল্য পাবেনই।
ধনু রাশি
কেন্দ্র দৃষ্টি যোগে দারুণ সময় আসবে ধনু রাশির জীবনে। এই সময় মানসিক শান্তি পাবেন। সেই সঙ্গে পরিশ্রম ফল দেবে। আয় বাড়বে। টাকার অভাব থাকবে না। এই সময় কেরিয়ারেও বিরাট উন্নতির আশা রয়েছে। মঙ্গল ও শনির এই যোগে বিপদ কাটবে। পরিবারে ভাল সময় আসবে। সুতরাং দুশ্চিন্তা দূর করে দিন।
মকর রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা কেন্দ্র দৃষ্টি যোগে ভাল সময় কাটাতে পারবেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। ব্যবসায় এগিয়ে যাবেন। আত্মবিশ্বাস বাড়বে। চাকরিতে বিরাট উন্নতি হবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। টাকার অভাব মিটবে। লোন থেকেও নিস্তার পাবেন। যার ফলে মনে শান্তি আসবে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।