1 September থেকে 4 রাশির চাকরি ও ব্যবসায় Golden Time, পড়ুন Shani Mangal Career Rashifal

মঙ্গল ও শনির কেরিয়ারকে গতি দিতে পারে। আর্থিক উন্নতিরও যোগ। ৪ রাশির জাতক ও জাতিকারা শুভ সময় কাটাবেন। পরিশ্রম করতে পারলে অর্থলাভের সুযোগ আসতে পারে। 

Advertisement
1 September থেকে 4 রাশির চাকরি ও ব্যবসায় Golden Time, পড়ুন Shani Mangal Career Rashifalশনি ও মঙ্গলের রাশিফল
হাইলাইটস
  • মঙ্গল ও শনির কৌণিক অবস্থানে লাকি ৪ রাশি।
  • কেরিয়ারে আর্থিক উন্নতি।

আগামী ১ সেপ্টেম্বর থেকে পরস্পরের ৯০ ডিগ্রি কোণে অবস্থান করবে মঙ্গল এবং শনি। এর ফলে তৈরি হবে কেন্দ্র যোগ। জ্যোতিষে এই যোগকে পরিশ্রম, শৃঙ্খলা, সাহস এবং দৃঢ়তার সঙ্গে যুক্ত করে দেখা হয়। জ্যোতিষ গণনা অনুযায়ী,
মঙ্গল এবং শনির এই অবস্থান চাকরি ও ব্যবসায় দীর্ঘদিন আটকে থাকা কাজকে গতি দিতে পারে। পাশাপাশি আর্থিক ক্ষেত্রেও উন্নতির যোগ। এই যোগের প্রভাব ৪ রাশির জাতক ও জাতিকাদের উপর পড়বে। সময়টা শুভ হতে পারে। সঠিক কৌশল এবং পরিশ্রমের সঙ্গে এগোতে পারলে উন্নতি ও অর্থলাভের সুযোগ আসতে পারে। 

মিথুন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য মঙ্গল ও শনির কেন্দ্র যোগ কেরিয়ারে ভাল ফল দিতে পারে। চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও পরিকল্পনা ফের শুরু হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবং দক্ষতার প্রশংসা। ব্যবসায়ীদের নতুন চুক্তি বা ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসতে পারে। এর ফলে আয় বৃদ্ধির সম্ভাবনা। তবে খরচের দিকে নজর রাখা জরুরি। সম্পর্কের ক্ষেত্রে খোলাখুলি কথা বললে ভুল বোঝাবুঝি দূর হতে পারে। পরিবারেও আপনার মতামত গুরুত্ব পাবে।

কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই কেন্দ্র যোগ কেরিয়ারে পরিবর্তন এবং উন্নতির নতুন দরজা খুলে দিতে পারে। চাকরিতে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজেও গতি।
ব্যবসায়ীরা পুরনো যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। আর্থিক বিষয়ে সঠিক পরিকল্পনা করে এগোলে ভাল ফল পাওয়ার সম্ভাবনা। পরিশ্রমের ইতিবাচক ফল পাবেন।

ধনু রাশি: মঙ্গল ও শনির কেন্দ্র যোগ ধনু রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবনে লাভ দেবে। ব্যবসায় পার্টনারের সঙ্গে মিলে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন। চাকরিজীবীদের নতুন দায়িত্ব। সঠিক কৌশল নিয়ে এগোতে পারলে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। কোনও প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে। পরিবার ও সমাজে আপনার সম্মান এবং মর্যাদাও বাড়ার সম্ভাবনা।

Advertisement

মীন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই কেন্দ্র যোগে আর্থিক লাভের সম্ভাবনা। কর্মজীবন নিয়ে দীর্ঘদিনের দোটানা কাটতে পারে। নতুন চাকরি বা নতুন কোনও দায়িত্ব পাওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসায় সম্প্রসারণের পরিকল্পনাও এগিয়ে যেতে পারে। তবে আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল। প্রেমের সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পরিবারে আপনার সম্মান ও প্রভাব আরও বাড়বে। 

POST A COMMENT
Advertisement