প্রেমে বিশ্বাসঘাতকতা, আর্থিক ক্ষতি, মঙ্গল-শনির যোগে টানা ৪০ দিন ৪ রাশির চরম দুর্ভোগ

টানা ৪০ দিন পর্যন্ত এবার ৪ রাশির চরম দুর্ভোগের সময় আসতে চলেছে। কারণ মীন রাশিতে ঘটবে মঙ্গল এবং শনির সংযোগ। কোন কোন রাশির সর্বনাশ হবে?

Advertisement
প্রেমে বিশ্বাসঘাতকতা, আর্থিক ক্ষতি, মঙ্গল-শনির যোগে টানা ৪০ দিন ৪ রাশির চরম দুর্ভোগশনি-মঙ্গল সংযোগ
হাইলাইটস
  • চরম দুর্ভোগের সময় ৪ রাশির
  • মীন রাশিতে ঘটবে মঙ্গল এবং শনির সংযোগ
  • কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

এপ্রিল মাসে মীন রাশিতে প্রবেশ করবে মঙ্গল। আবার সেখানে ইতিমধ্যেই অবস্থান করছে শনি। ফলে মীন রাশিতে সংযোগ তৈরি হবে শনি এবং মঙ্গলের। যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়। ফলে এপ্রিল মাসে মঙ্গলের এই অবস্থান বদলে একাধিক রাশির জীবনে বড় প্রভাব পড়বে বলেই জানাচ্ছেন জ্যোতিষীরা। 

২০২৬ সালের ২ এপ্রিল বিকেল ৩:৩৭ মিনিটে মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে। ১১ মে দুপুর ১২:৪৭ মিনিট পর্যন্ত মঙ্গল মীন রাশিতেই থাকবে। শনি ও মঙ্গলের এই সংযোগ একটি অশুভ পরিস্থিতি তৈরি করবে ৪০ দিন পর্যন্ত। এই ৪০ দিন পর্যন্ত মারাত্মক ক্ষতি হবে ৪ রাশির। 

কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

মীন: মীন রাশিতেই মঙ্গল ও শনি গ্রহের সংযোগ ঘটবে। এই দু'টি অগ্নি গ্রহের মিলন এই রাশির জাতকদের জন্য গুরুতর দুর্ভোগ বহন করে আনবে। রাগ বাড়বে এই রাশির জাতকদের। অকারণে বিপদে পড়ার সম্ভাবনা প্রবল। স্বাস্থ্যের যত্ন না নিলে ৪০ দিন পর্যন্ত বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। তবে বিপদ কাটাতে ৪০ দিন, প্রতি মঙ্গলবার বজরংবলীর পুজো করতে হবে।

মেষ: মঙ্গল ও শনির সংযোগে মেষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে বাধা আসবে। এই সময়ে ধৈর্য না ধরতে পারলে বিশ্বাসঘাতকতার শিকার হবেন। আলস্য গ্রাস করবে এঁদের। ৪০ দিন পর্যন্ত সাবধানে থাকতে হবে এই রাশির জাতকদের। প্রতিদিন পাঠ করতে হবে হনুমান চালিশা। 

বৃশ্চিক: শ্চিক রাশির জাতকদের জন্য আর্থিক ক্ষতির কারণ হতে পারে মঙ্গল শনির এই যোগ। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে। নাহলে ঋণে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রেম ও বিবাহিত জীবন প্রভাবিত হতে পারে। সন্তানের কারণে সমস্যায় পড়তে পারেন। সমস্যা কাটাতে প্রতি সকাল ও সন্ধ্যায় নিয়ম করে হনুমান চালিশা পাঠ করতে হবে।

কন্যা: মঙ্গল ও শনির সংযোগে কন্যা রাশির জাতকদের মানসিক চাপ তৈরি হবে। সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। অকারণে তর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে। ফলে নিজেকে শান্ত রাখতে নিয়মিত ধ্যান করতে হবে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement