রাশি বর্তমানে মীন রাশিতে রয়েছে মঙ্গল। এ মাসের ১৮ তারিখ মঙ্গলের উদয় হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে সাহস, বীরত্ব, যুদ্ধ, হানাহানি, হিংসা ও রক্তপাতের গ্রহ হল এই মঙ্গল। তাই একে সেনাপতি গ্রহও বলা হয়। জ্যোতিষবিদরা জানাচ্ছেন, লাল গ্রহ মঙ্গলের উদয় কোনও কোনও রাশির জাতকদের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে চলেছে।
আগুনে গ্রহ মঙ্গল জল উপাদানের রাশি মীনে উদিত হলে আগুন ও জলের পরস্পর বিরোধী শক্তি কার্যকর হয়ে নানা বিপদের মুখে ফেলবে এই ৫ রাশির জাতকদের।
মেষ রাশি
মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলের ঘুম ভাঙলে তা মেষ রাশির জাতকদের নানা প্রতিকূল পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেবে। ফলে এই সময় অপ্রয়োজনীয় খরচ অনেকটা বাড়তে পারে। এর ফলে আপনার বাজেট ক্ষতিগ্রস্ত হবে। মানসিক অশান্তি থাকবে। রাতে ভালো ঘুম হবে না। আইনি আদালতের ঝামেলা এড়িয়ে চলুন।
কন্যা রাশি
এই রাশির সপ্তম ঘরে মঙ্গলের উদয় হবে। এর ফলে গুরুতর সমস্যায় জড়িয়ে পড়তে পারেন কন্যা রাশির জাতকরা। জীবনসঙ্গীর সঙ্গে মতের অমিল হবে। ছোটখাটো সমস্যা বড় আকার নিতে পারে। ব্যবসায়িক পার্টনারের সঙ্গেও ঝামেলা হতে পারে। আর্থিক প্রতারণার শিকার হতে পারেন। পেট ও রক্ত সংক্রান্ত অসুখে ভোগার আশঙ্কা আছে।
তুলা রাশি
এই রাশির ষষ্ঠ ঘরে উদয় হবে মঙ্গলের। এর ফলে অসুখ-বিসুখ ও শত্রু বাড়বে তুলা রাশির জাতকদের। কর্মক্ষেত্রে আপনার শত্রুরা সক্রিয় হয়ে উঠতে পারে। আপনার সম্পর্কে মিথ্যে অপ্রচার চলতে পারে। দুর্ঘটনায় আহত হওয়ার যোগ আছে। এই সময় কাউকে টাকা ধার দিলে তা আর ফেরত পাবেন না।
কুম্ভ রাশি
এই রাশির দ্বিতীয় ঘরে মঙ্গল উদিত হবে। এই সময় আপনার কথাবার্তা অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে উঠবে। আপনার কাছের পরিবারের লোকেরা আঘাত পেতে পারেন। রাগ নিয়ন্ত্রণে রাখুন। টাকা বিনিয়োগ করার আগে সবদিক ভালো করে দেখে নিন। আর্থিক ক্ষতি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সংসারে অশান্তি থাকবে।
মীন রাশি
এই রাশিতে উদয় হবে মঙ্গলের। লাল গ্রহ জাগলে চট করে মাথা গরম করে ফেলার প্রবণতা বাড়বে মীন রাশির জাতকদের। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। কলহপ্রিয় হিসেবে সমাজে আপনার বদনাম ছড়াবে। পথ দুর্ঘটনার আশঙ্কা আছে। যে কোনও ঝুঁকির কাজ এড়িয়ে যান।