Malavya Raj Yog Rashifal: মার্চে গ্রহের বড় রদবদল, ৩ রাশিকে আর ঘুরে তাকাতে হবে না

Malavya Raj Yog Rashifal: ২ মার্চ ২০২৬, শুক্রের গোচর মীন রাশিতে। ১১ মার্চ ২০২৬, বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী হবে। ১৪ মার্চ ২০২৬, কুম্ভ রাশিতে বক্রী বুধের উদয়। ১৫ মার্চ ২০২৬, সূর্যের গোচর মীন রাশিতে। ২১ মার্চ ২০২৬, কুম্ভ রাশিতে বুধ মার্গী হবে। ২৬ মার্চ ২০২৬, কুম্ভ রাশিতে মঙ্গলের উদয়। এই ধারাবাহিক পরিবর্তনের ফলে বিশেষ উপকার পেতে পারেন কয়েকটি রাশির জাতকরা।

Advertisement
মার্চে গ্রহের বড় রদবদল, ৩ রাশিকে আর ঘুরে তাকাতে হবে নামালব্য রাজযোগে ৩ রাশির সোনার সময়

Malavya Raj Yog Rashifal: মার্চ মাস জ্যোতিষ শাস্ত্রের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সূর্য ও শুক্র নিজেদের স্থান পরিবর্তন করবে। পাশাপাশি বৃহস্পতি, বুধ ও মঙ্গলের চলনেও আসবে উল্লেখযোগ্য বদল। ফলে একাধিক রাশির জাতকদের জীবনে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা।

২ মার্চ ২০২৬, শুক্রের গোচর মীন রাশিতে। ১১ মার্চ ২০২৬, বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী হবে। ১৪ মার্চ ২০২৬, কুম্ভ রাশিতে বক্রী বুধের উদয়। ১৫ মার্চ ২০২৬, সূর্যের গোচর মীন রাশিতে। ২১ মার্চ ২০২৬, কুম্ভ রাশিতে বুধ মার্গী হবে। ২৬ মার্চ ২০২৬, কুম্ভ রাশিতে মঙ্গলের উদয়। এই ধারাবাহিক পরিবর্তনের ফলে বিশেষ উপকার পেতে পারেন কয়েকটি রাশির জাতকরা।

মিথুন রাশি
রাশিচক্রের তৃতীয় রাশি মিথুনের জন্য মার্চ মাস শুভ সময় নিয়ে আসছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখশান্তি বজায় থাকবে। আত্মবিশ্বাস বাড়বে এবং কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ মিলতে পারে। আর্থিক অবস্থাও মজবুত হতে পারে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য মার্চ মাস আরাম ও বিলাসিতার মধ্যে কাটতে পারে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। নতুন বাড়ি, দোকান বা গাড়ি কেনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য মার্চ মাস বিশেষভাবে শুভ। একাধিক উৎস থেকে আয় বৃদ্ধি পেতে পারে। যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের পদ ও মর্যাদা বাড়ার সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে নতুন সুযোগও আসতে পারে।

সব মিলিয়ে মার্চ মাস গ্রহগত দিক থেকে তাৎপর্যপূর্ণ। সূর্য, শুক্র, বৃহস্পতি, বুধ ও মঙ্গলের অবস্থান পরিবর্তন একাধিক রাশির জীবনে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
 

 

POST A COMMENT
Advertisement