Marriage Yog 2023: চলতি বছরই বাজবে সানাই, ৫ রাশির জাতক-জাতিকাদের বিবাহের সম্ভাবনা প্রবল

Marriage Yog 2023: নতুন বছরে বাজবে সানাই। বিবাহের অপেক্ষায় থাকা কিছু রাশির জাতক-জাতিকাদের বিয়ে হবে এ বছরই। বিবাহ যোগের সঙ্গে এই জাতক- জাতিকাদের জীবনে সুখ বয়ে আনতে পারে। এই বছর ৫টি রাশির জাতক জাতিকাদের বিবাহের প্রকট যোগ তৈরি হয়েছে। এই সময়ে বিবাহে তাদের দাম্পত্যজীবনে সৌভাগ্য আসবে। সেই ভাগ্যবান রাশি কারা? দেখে নিন।

Advertisement
চলতি বছরই বাজবে সানাই, ৫ রাশির জাতক-জাতিকাদের বিবাহের সম্ভাবনা প্রবল রাশি/ প্রতীকী ছবি
হাইলাইটস
  • বাহের অপেক্ষায় থাকা কিছু রাশির জাতক-জাতিকাদের বিয়ে হবে এ বছরই
  • বিবাহ যোগের সঙ্গে এই জাতক- জাতিকাদের জীবনে সুখ বয়ে আনতে পারে
  • চলতি বছর ৫টি রাশির জাতক জাতিকাদের বিবাহের প্রকট যোগ তৈরি হয়েছে

Marriage Yog 2023: নতুন বছরে বাজবে সানাই। বিবাহের অপেক্ষায় থাকা কিছু রাশির জাতক-জাতিকাদের বিয়ে হবে এ বছরই। বিবাহ যোগের সঙ্গে এই জাতক- জাতিকাদের জীবনে সুখ বয়ে আনতে পারে। চলতি বছর ৫টি রাশির জাতক জাতিকাদের বিবাহের প্রকট যোগ তৈরি হয়েছে। এই সময়ে বিবাহে তাদের দাম্পত্যজীবনে সৌভাগ্য আসবে। সেই ভাগ্যবান রাশি কারা? দেখে নিন।

মেষ রাশি
মেষ রাশির অবিবাহিত ব্যক্তিরা নতুন বছরে নতুন জীবনসঙ্গী পেতে পারেন। ২০২৩-এ বিয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময়ে বিয়ে করলে 
সম্পর্ক খুব মজবুত হবে। পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হবে। আপনি আপনার সম্পর্কের ব্যাপারে সৎ থাকবেন। মেষ রাশির জাতক-জাতিকারা যদি তাদের সঙ্গীর কাছে বিয়ের প্রস্তাব দেন, তাহলে আপনার প্রস্তাব গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি
২০২৩-এ এই বৃষ রাশির যে জাতক-জাতিকারা অবিবাহিত এবং জীবনসঙ্গী খুঁজছেন, তাদের এই বছরের শেষের দিকে বিয়ের যোগ আছে। বৃষ রাশির মানুষ উপযুক্ত জীবনসঙ্গী পাবেন। প্রেমের বিয়ে করতে পারেন বৃষ রাশির ব্যক্তিরা।

মিথুন রাশি
বিবাহের দিক থেকে ২০২৩ মিথুন রাশির জাতকদের জন্য শুভ হবে। মিথুন যে সঙ্গীকে চান তার সঙ্গে বিয়ে হতে পারে। সম্পর্ক গড়ে উঠলে পারস্পরিক বিশ্বাস বাড়বে। নিজেকেই এগিয়ে থেকে বিয়ের উদ্যোগ নিতে হবে।

তুলা রাশি
এই বছর তুলা রাশির অবিবাহিত জাতক-জাতিকাদের জন্যও বিয়ের যোগ আছে। তুলা রাশির জাতকদের জন্য বিভিন্ন গ্রহের গোচরের প্রভাব অনুকূল থাকবে। তারা একজন ভাল জীবনসঙ্গী পাবেন। এপ্রিলের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন সঙ্গীর জীবনে আগমনের সম্ভাবনা রয়েছে। তবে প্রেমের বিয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে।

মীন রাশি
এই ধরনের মীন রাশির ব্যক্তিরা এখনও অবিবাহিত বা সম্পর্কে রয়েছেন, তারা শীঘ্রই সঙ্গী পেতে পারেন। ২০২৩ ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। শীঘ্রই সম্পর্কে জড়াতে পারেন। সঙ্গীর প্রতি অনুগত থাকবেন এবং বিয়ের পর জীবনেও উন্নতি করবে।

Advertisement

TAGS:
    POST A COMMENT
    Advertisement