Mars Transit: ভরণী নক্ষত্রে মঙ্গল, ৪ রাশির জীবনে অশনি সঙ্কেত

গত ২৯ মে সকাল ৬টা ৩৪ মিনিটে মঙ্গল শুক্রের অধীন ভরণী নক্ষত্রে প্রবেশ করে গিয়েছে। আগামী ১৬ জুন পর্যন্ত এখানেই অবস্থান করবে। এর প্রভাবে ৪ রাশির জাতকদের বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে।

Advertisement
ভরণী নক্ষত্রে মঙ্গল, ৪ রাশির জীবনে অশনি সঙ্কেতভরণী নক্ষত্রে মঙ্গল
হাইলাইটস
  • শুক্রের অধীন ভরণী নক্ষত্রে প্রবেশ করে গিয়েছে মঙ্গল
  • আগামী ১৬ জুন পর্যন্ত এখানেই অবস্থান করবে
  • ৪ রাশির জাতকদের বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে

জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহ শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসের প্রতীক। গত ২৯ মে সকাল ৬টা ৩৪ মিনিটে মঙ্গল শুক্রের অধীন ভরণী নক্ষত্রে প্রবেশ করে গিয়েছে। আগামী ১৬ জুন পর্যন্ত এখানেই অবস্থান করবে। এর প্রভাবে ৪  রাশির জাতকদের বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে। মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তন তাদের জীবনে বয়ে আনবে ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব। 

কোন কোন রাশি রয়েছে কুনজরে?
কর্কট রাশি: মঙ্গলের গোচর কর্কট রাশির জাতকদের জীবনে বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে। তাঁরা কর্মক্ষেত্রে চাপ এবং মানসিক অবসাদের শিকার হতে পারেন। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে। রাগ নিয়ন্ত্রণে না রাখতে পারলে সর্বনাশ হবে। কথাবার্তা হওয়া উচিত মার্জিত। সতর্ক থাকুন এই সময়ে। 

কন্যা রাশি: মঙ্গলের গোচর এই রাশির জাতকদের জন্য দুঃসময় বয়ে আনতে পারে। কাজে হঠাৎ বাধা আসতে পারে বা মন অস্থির হয়ে উঠতে পারে। আর্থিক বিষয়ে দুশ্চিন্তা বাড়বে। 

মকর রাশি: এই  রাশির জাতকদের উপরেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে মঙ্গলের গোচর। সমস্ত সিদ্ধান্ত বিচক্ষণতার সঙ্গে নিতে হবে। সহানুভূতির সঙ্গে সমস্তটা বিচার করা উচিত। সম্পর্কে টানাপোড়েন বাড়তে পারে। মন অস্থির হয়ে উঠতে পারে। 

বৃষ রাশি: ভরণী নক্ষত্রে গোচরের ফলে এই রাশির জাতকদের মধ্যে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব লক্ষ করা যেতে পারে। কোনও কাজ সঠিক ভাবে সম্পন্ন হবে না। ফল লাভের আশা ত্যাগ করতে হবে। ক্ষতির আশঙ্কা থাকছে। তাড়াহুড়ো করলে আরও বড় বিপদ আসতে পারে। কর্মজীবনে বাধা আসবে। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত এই তথ্য জ্যোতিষশাস্ত্র ও প্রচলিত বিশ্বাসের ভিত্তিতে তৈরি। এটি কোনও সম্পাদকীয় মতামত, বৈজ্ঞানিক বিশ্লেষণ বা নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়।

 

POST A COMMENT
Advertisement