May 2026 Planetary Transit: মে মাসে ৩ বড় গ্রহের মহাগোচর, ৪ রাশির ভাগ্য বদলাবে, চাকরিতে উন্নতি

এপ্রিল শেষের পথে। শুরু হবে মে। আর ভারতীয় জ্যোতিষ অনুযায়ী, মে মাসে একাধিক গ্রহ গোচর করবে। বদলাবে নক্ষত্র। যার ফলে শুভ যোগ তৈরি হতে চলেছে। আরও নির্দিষ্ট করে বললে, মে মাসে সূর্য, মঙ্গল এবং বুধের মতো বড় গ্রহ নিজের রাশি এবং নক্ষত্র বদলাতে চলেছে। এই মহাগোচরের সরাসরি প্রভাব পড়বে ১২ রাশির উপর। তবে এই সময় সবথেকে ভাল ফল পাবে ৪ রাশি। তাদের টাকার অভাব শেষ হয়ে যাবে। পাশাপাশি কেরিয়ারে বড় লাফ নিশ্চিত।

Advertisement
মে মাসে ৩ বড় গ্রহের মহাগোচর, ৪ রাশির ভাগ্য বদলাবে, চাকরিতে উন্নতিমে মাসে গ্রহদের মহাগোচর
হাইলাইটস
  • মে মাসে একাধিক গ্রহ গোচর করবে
  • মে মাসে সূর্য, মঙ্গল এবং বুধের মতো বড় গ্রহ নিজের রাশি এবং নক্ষত্র বদলাতে চলেছে
  • এই সময় সবথেকে ভাল ফল পাবে ৪ রাশি

এপ্রিল শেষের পথে। শুরু হবে মে। আর ভারতীয় জ্যোতিষ অনুযায়ী, মে মাসে একাধিক গ্রহ গোচর করবে। বদলাবে নক্ষত্র। যার ফলে শুভ যোগ তৈরি হতে চলেছে। আরও নির্দিষ্ট করে বললে, মে মাসে সূর্য, মঙ্গল এবং বুধের মতো বড় গ্রহ নিজের রাশি এবং নক্ষত্র বদলাতে চলেছে। এই মহাগোচরের সরাসরি প্রভাব পড়বে ১২ রাশির উপর। তবে এই সময় সবথেকে ভাল ফল পাবে ৪ রাশি। তাদের টাকার অভাব শেষ হয়ে যাবে। পাশাপাশি কেরিয়ারে বড় লাফ নিশ্চিত।

মে মাসে গ্রহের রাজা সূর্য নিজের স্থান পরিবর্তন করতে চলেছে। পাশাপাশি এই সময়ই সাহসের কারক মঙ্গল এবং বুদ্ধির কারক বুধ নিজের চাল বদলাচ্ছে। আর যখন এই তিন শক্তিশালী গ্রহ অনুকূল পরিস্থিতিতে থাকে, তখন ব্যক্তির আর্থিক স্থিতি বদলে যায়। পদ-প্রতিষ্ঠা বাড়তে থাকে। এই সময় ক্রিগ্রহী গ্রহের প্রভাব ৪ রাশি পাবে। তাই ঝটপট সেই সব রাশি সম্পর্কে জেনে নিন।

মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের কেরিয়ারে উন্নতি নিশ্চিত। পাশাপাশি ব্যবসাতেও বাম্পার লাভ হবে। নতুন ক্লায়েন্ট পেতে পারেন। বড় ডিল হতে পারে। এই সময় কঠিন কাজ করতে পারবেন। আর্থিক স্থিতি বদলে যাবে। টাকা পাবেন। তাই চিন্তার কোনও কারণ নেই। 

সিংহ রাশি
এই রাশির স্বামী সূর্য। তাই মে মাসে দারুণ সময় কাটাবে এই রাশির জাতক এবং জাতিকারা। এই সময় সমাজে প্রতিপত্তি বাড়বে। সকলেই সম্মান করবেন। শুধু তাই নয়, এই সময় টাকার অভাব হয়ে যাবে দূর। পৈতৃক সম্পত্তি পেতে পারেন। বিনিয়োগের জন্যও সময়টা খুবই ভাল। 

কন্যা রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা বুধের প্রভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। পড়ুয়ারা এই সময়টা ভাল কাটাবেন। আপনাদের সমস্যা এবার মিটে যাবে। এছাড়া চাকরিতে ভাগ্য খুলে যাবে। হতে পারে প্রোমোশন। সেই সঙ্গে ব্যবসাতেও বাম্পার লাভ হবে। 

ধনু রাশি 
মে ২০২৬ সালে দারুণ সুযোগ নিয়ে আসবে আপনাদের জন্য। ভাগ্যের সঙ্গ পাবেন। আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। বিদেশ যাত্রাও হতে পারে। ভবিষ্যতে আরও বড় ডিল পেতে পারেন। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না। 

POST A COMMENT
Advertisement