budh nakshatra parivartan 2026 rashifalBudh Rashifal: এপ্রিলের শেষে মহাকাশে বড়সড় ডামাডোল! জ্যোতিষ শাস্ত্রের গণনা বলছে, ৩০ এপ্রিল দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ, ওই দিন গ্রহরাজপুত্র বুধ নিজের চাল পরিবর্তন করে প্রবেশ করতে চলেছেন মেষ রাশিতে। আগামী ১৫ মে পর্যন্ত বুধ এই অবস্থানেই থাকবেন। মাত্র ১৬ দিনের এই সফরে বেশ কিছু রাশির জাতক-জাতিকার জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।
জ্যোতিষ মতে, বুধ হলো বুদ্ধি, বাকপটুতা, ব্যবসা এবং যুক্তির কারক। তাই বুধের এই গোচর বা রাশি পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে মানুষের পেশা, পকেট এবং চিন্তাশক্তির ওপর। ১৬ দিনের এই ছোট্ট সফরে কোন কোন রাশির কপাল খুলতে চলেছে, তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা।
মেষ রাশি
সবচেয়ে বেশি সুফল পেতে চলেছে মেষ রাশি। কারণ, বুধের এই অবস্থান খোদ মেষ রাশিতেই। এর ফলে এই রাশির জাতকদের জন্য হঠাৎ অর্থলাভের যোগ তৈরি হচ্ছে। কেরিয়ারে আসবে নতুন দিগন্ত এবং ব্যবসায়ীরা পাবেন কাঙ্ক্ষিত মুনাফা। ভ্রমণের সুযোগও আসতে পারে তাঁদের সামনে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্যও সময়টা বেশ মনোরম। চাকরিতে পদোন্নতির প্রবল যোগ দেখা যাচ্ছে। আপনার পরিশ্রমের তারিফ শোনা যাবে অফিসের অন্দরে। নতুন কোনও ব্যবসার কথা ভাবলে এখনই মাঠে নামার আদর্শ সময়। সব মিলিয়ে আর্থিক অবস্থা বেশ মজবুত হবে।
সিংহ রাশি
সিংহ রাশির জীবনেও ফিরবে স্বস্তি। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কাজগুলো এবার চটজলদি মিটে যাবে। উপার্জনের নতুন নতুন পথ খুলে যাওয়ায় মনে আসবে অপার শান্তি। কর্মক্ষেত্রে সিনিয়রদের সুনজরে থাকবেন আপনি। পরিবারের পূর্ণ সহযোগিতা আপনার আত্মবিশ্বাসকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দেবে।
ধনু রাশি
কেরিয়ারে বড়সড় গ্রোথ দেখতে চলেছেন ধনু রাশির জাতকরা। নতুন দায়িত্ব বা পদোন্নতি, দুই-ই আপনার দরজায় কড়া নাড়তে পারে। যাঁরা নতুন চাকরির সন্ধানে রয়েছেন, তাঁদের জন্য ১৫ মে পর্যন্ত সময়টি সোোনায় সোহাগা। ব্যবসায় নতুন অংশীদারিত্ব থেকে লাভের মুখ দেখবেন ধনু রাশির মানুষরা।
আসলে বুধের প্রভাবে মানুষের বুদ্ধির ধার বাড়ে। তাই বিপণন বা কমিউনিকেশন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই ১৬ দিন বিশেষ প্রাপ্তি বয়ে আনতে পারে। অচল চাকা সচল করতে বুধের এই গোচর অনুঘটকের কাজ করবে। অফিস বা ব্যবসা, প্রতিটি ক্ষেত্রেই সহকর্মীদের সঙ্গে আপনার তালমিল বাড়বে। ১৫ মের পর বুধ আবার নিজের অবস্থান বদলাবেন। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে কেরিয়ার ও ব্যবসায় বড় বাজি ধরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।