Budh Gochar: খরচ বাড়বে, প্রকট হবে শত্রু; চিত্রা নক্ষত্রে বুধের অ্যাক্টিভে অ্যালার্ট থাকুন এই ৩ রাশি

Mercury Transit : এবার নক্ষত্র পরিবর্তন করছে বুধ। আজ, সোমবারেই বুধ এন্ট্রি নেবে চিত্রা নক্ষত্রে। এরফলে ৩টি রাশির জীবনে প্রভাব পড়তে পারে। কোন কোন রাশিকে সতর্ক থাকতে হবে, বুঝে নিন।

Advertisement
খরচ বাড়বে, প্রকট হবে শত্রু; চিত্রা নক্ষত্রে বুধের অ্যাক্টিভে অ্যালার্ট থাকুন এই ৩ রাশিচিত্রা নক্ষত্রে বুধের অ্যাক্টিভে অ্যালার্ট থাকুন এই ৪ রাশি
হাইলাইটস
  • বুধকে বুদ্ধি, যুক্তি, বাকশক্তি, ব্যবসা এবং কমিউনিকেশনের অধিপতি গ্রহ হিসেবে বলা হয়েছে।
  • মঙ্গলের কর্তৃত্বে থাকা চিত্রা নক্ষত্র শক্তি, শিল্পকলা, তীক্ষ্ণতা এবং দ্রুত সিদ্ধান্তের প্রতীক।
  • ২১ সেপ্টেম্বর গ্রহরাজ বুধ মঙ্গলের চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, যুক্তি, বাকশক্তি, ব্যবসা এবং কমিউনিকেশনের অধিপতি গ্রহ হিসেবে বলা হয়েছে। অন্যদিকে মঙ্গলের কর্তৃত্বে থাকা চিত্রা নক্ষত্র শক্তি, শিল্পকলা, তীক্ষ্ণতা এবং দ্রুত সিদ্ধান্তের প্রতীক। আজ, ২১ সেপ্টেম্বর গ্রহরাজ বুধ মঙ্গলের চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। ১ অক্টোবর সকাল পর্যন্ত সেখানেই থাকবে।

বুধ এবং মঙ্গলের মধ্যে সুসম্পর্ক থাকা সত্ত্বেও, বুধের (শান্ত বুদ্ধি) মঙ্গলের (আক্রমণাত্মক শক্তি) নক্ষত্রে গমন কখনও কখনও অশান্ত চিন্তা, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত গ্রহণ এবং কঠোর কথাবার্তার কারণ হতে পারে। যদিও আজ থেকে ১ অক্টোবর পর্যন্ত বুধের এই নক্ষত্র পরিবর্তন কিছু রাশির জন্য শুভ হবে। তবে তিনটি রাশির জাতক-জাতিকাদের বিশেষ সতর্ক থাকতে হবে। এবার জেনে নেওয়া যাক এই সময়ে কোন কোন রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

মেষ রাশি

বুধের এই গোচর মেষ রাশির ষষ্ঠ (রোগ, ঋণ এবং শত্রু) এবং সপ্তম (অংশীদারিত্ব এবং বৈবাহিক) ভাবকে প্রভাবিত করবে। এরফলে ব্যবসায়িক পার্টনার বা জীবনসঙ্গীর সঙ্গে যোগাযোগের অভাবের ফলে মতবিরোধ দেখা দিতে পারে। তাড়াহুড়ো করে কোনও নতুন চুক্তিতে স্বাক্ষর করা থেকে বিরত থাকুন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন এবং কাজের চাপে নিজেকে কাবু হতে দেবেন না।

বৃশ্চিক রাশি

এই রাশির অধিপতি মঙ্গলের নক্ষত্রে বুধের প্রবেশ খরচ এবং মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে। তাই আর্থিক বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। ভালোভাবে বিবেচনা না করে বড় বিনিয়োগ করলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। গোপন শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তাই কারও সঙ্গে আপনার গোপন কথা ভাগ করবেন না। কথাবার্তা নিয়ন্ত্রণ করুন, অন্যথায় পরিস্থিতি খারাপ হতে পারে।

মীন রাশি

এই রাশির সপ্তম ও অষ্টম ভাবের অধিপতি হওয়ায় (অষ্টম ভাব - বাধা এবং আকস্মিক উত্থান-পতন), বুধ চিত্রা নক্ষত্রের মধ্য দিয়ে গমন করবে। কর্মক্ষেত্রে বস বা সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় সংযম বজায় রাখুন। এই সময়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসতর্কতা পরিহার করুন। অপ্রত্যাশিত খরচ দেখা দিতে পারে, যা বাজেটকে ব্যাহত করতে পারে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।

Advertisement

বুধের অশুভ প্রভাব এড়ানোর উপায়

  • প্রতিদিন অথবা বিশেষ করে বুধবার ভগবান শ্রীগণেশকে দূর্বা অর্পণ করুন এবং গণেশ অথর্বশীর্ষ পাঠ করুন ।
  • এই সময়ে তর্ক-বিতর্ক থেকে দূরে থাকুন এবং যেকোনো বড় সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন ।
  • বুধবার কোনো অভাবী ব্যক্তিকে সবুজ পোশাক বা পালং শাক দান করুন ।

 

POST A COMMENT
Advertisement