বুধ নক্ষত্র গোচরBudh Gochar 2026 Effects: জ্যোতিষ গণনা বলছে, আগামী জুন মাসে আকাশের বুকে ঘটতে চলেছে এক মস্ত বড় মহাজাগতিক ও জ্যোতিষীয় ঘটনা। বুদ্ধি, মেধা, ব্যবসা ও যোগাযোগের কারক গ্রহ বুধের চলনে আসতে চলেছে এক বড়সড় মোড়। আগামী ২১ জুন, রবিবার সকাল ঠিক ৬টা ৪ মিনিটে বুধ প্রবেশ করবে দক্ষিণমুখী ক্রান্তিবৃত্তে। জ্যোতিষশাস্ত্রে গ্রহের এই বিশেষ চলনকে বলা হয় ‘ক্রান্তিবৃত্ত পরিবর্তন’।
বৈদিক জ্যোতিষ মতে, বুধের এই অবস্থান বদল অত্যন্ত শুভ এবং এর ইতিবাচক প্রভাব সাধারণত ২১ থেকে ৩০ দিন পর্যন্ত স্থায়ী হয়। বুধের এই গুটি চালার ফলেই কপাল খুলতে চলেছে ৪টি রাশির জাতকদের। বুধের আশীর্বাদে কাদের জীবনে আসতে চলেছে সাফল্যের জোয়ার? দেখে নেওয়া যাক সেই তালিকা।
১. কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য জুন মাসের এই পরিবর্তন যেন হাতে চাঁদ পাওয়ার মতো। দীর্ঘদিন ধরে বাজারে আটকে থাকা টাকা এবার অনায়াসেই আপনার পকেটে ফিরবে, ফলে আর্থিক পরিস্থিতি একধাক্কায় অনেকটাই মজবুত হবে। ব্যবসায়ীদের জন্য সময়টি দারুণ। নতুন কোনও চুক্তি বা দূরদর্শী পরিকল্পনা ভবিষ্যতে বিপুল লাভের রাস্তা খুলে দেবে। যাঁরা চাকরি করছেন, তাঁদের পদোন্নতি বা প্রোমোশনের প্রবল যোগ রয়েছে। আপনার কথাবার্তায় মাধুর্য বাড়বে, যার জেরে কর্মক্ষেত্র থেকে শুরু করে পারিবারিক জীবন—সব জায়গাতেই আপনার কদর বাড়বে।
২. মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের এই দিক পরিবর্তন এক নতুন ভোরের সূচনা করবে। মাথার ওপর জেঁকে বসা দীর্ঘদিনের মানসিক দুশ্চিন্তা ও বিভ্রান্তির মেঘ এবার কেটে যাবে। ফলে যে কোনও বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স এতটাই নজরকাড়া হবে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা ও বাহবা মিলবে। পড়ুয়াদের জন্যও এই সময়টি সোনার। পড়াশোনায় মনোযোগ বাড়ার পাশাপাশি সাফল্যের নতুন নতুন দুয়ার খুলে যাবে।
৩. কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য বুধের এই ক্রান্তিবৃত্ত পরিবর্তন অত্যন্ত পজিটিভ ফল নিয়ে আসছে। দীর্ঘদিন ধরে যদি আপনার কেরিয়ারে কোনও স্থবিরতা এসে থাকে, তবে তাতে এবার রকেটের গতি আসবে। ব্যবসায়ীদের জন্য বড়সড় আর্থিক লাভের যোগ তৈরি হচ্ছে। নতুন কোনও ব্যবসা বা নতুন কোনও প্রজেক্ট শুরু করার জন্য এই সময়টা চোখ বন্ধ করে অত্যন্ত শুভ। শুধু তাই নয়, পরিবারের ভেতরের পুরনো কোনও অশান্তি বা ভাই-ভাই মতবিরোধ থাকলে তা এবার মিটে গিয়ে শান্তি ফিরবে।
৪. বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য বুধের দক্ষিণমুখী গতি এক সোনালী অধ্যায়ের সূচনা করতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার পদমর্যাদা বাড়বে এবং মিলবে নতুন কোনও বড় দায়িত্ব। সেই সঙ্গে বেতন বৃদ্ধিরও (Salary Hike) জোরালো সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ বা যৌথ ব্যবসায় বড়সড় আর্থিক মুনাফা ঘরে তুলতে পারবেন। বিশেষ করে যাঁরা প্রযুক্তি (IT), যোগাযোগ ব্যবস্থা বা সংবাদমাধ্যমের (Media) সঙ্গে যুক্ত, তাঁরা এই সময় অভাবনীয় ভালো ফল পাবেন। মনে মানসিক শান্তি বজায় থাকবে এবং নিজের প্রতি ভরসা বাড়বে।