দেখে নেওয়া যাক, কোন ৪ রাশি এই তালিকায় রয়েছে এবং কেন তাঁদের সবচেয়ে জেদি বলা হয়।Most Stubborn Zodiac Signs: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি রাশিরই নিজস্ব স্বভাব ও মানসিকতা থাকে। কারও ধৈর্য বেশি, কেউ আবেগপ্রবণ, আবার কেউ অত্যন্ত জেদি। তবে এই ‘জেদ’ শব্দটা সব সময় যে নেতিবাচক, তা কিন্তু নয়। বরং অনেক ক্ষেত্রেই এই জেদ বা একগুঁয়েমিই সাফল্যের সিঁড়ি তৈরি করে। বিশেষজ্ঞদের মতে, এমন কয়েকটি রাশি রয়েছে, যাঁদের মধ্যে লক্ষ্যপূরণের জেদ প্রবল। একবার কিছু ঠিক করলে তা পূরণ না করে তাঁরা থামেন না।
প্রথমেই রয়েছে মেষ রাশি। আগুন তত্ত্বের এই রাশির মানুষদের মধ্যে নেতৃত্বের গুণ স্পষ্ট। মেষ রাশির জাতক-জাতিকারা খুব দ্রুত সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তে অটল থাকেন। তাঁদের জেদ অনেক সময় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করলেও, একই সঙ্গে বড় সাফল্যও এনে দেয়। চ্যালেঞ্জ নিতে তাঁরা পিছপা হন না।
দ্বিতীয় রাশি বৃষ। স্থির মনের জন্য পরিচিত হলেও বৃষ রাশির মানুষের জেদ প্রবল। একবার কোনও সিদ্ধান্ত নিলে তা থেকে সরানো প্রায় অসম্ভব। এই জেদই তাঁদের ধৈর্যের সঙ্গে মিশে দীর্ঘমেয়াদি সাফল্য এনে দেয়। বিশেষ করে আর্থিক ক্ষেত্রে এই রাশির মানুষরা পরিকল্পনা অনুযায়ী এগোতে পছন্দ করেন।
তৃতীয় রাশি সিংহ। আত্মবিশ্বাস ও আত্মসম্মান সিংহ রাশির মূল শক্তি। এই রাশির মানুষদের জেদ মূলত নিজেদের লক্ষ্য ও মর্যাদা রক্ষার জন্য। তাঁরা নেতৃত্ব দিতে ভালোবাসেন এবং নিজেদের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে সর্বস্ব দিয়ে চেষ্টা করেন। এই মনোভাব তাঁদের কর্মক্ষেত্রে আলাদা পরিচিতি দেয়।
চতুর্থ রাশি বৃশ্চিক। জ্যোতিষশাস্ত্রে বৃশ্চিক রাশিকে সবচেয়ে রহস্যময় বলা হয়। এই রাশির মানুষের জেদ অনেক সময় চরম পর্যায়ে পৌঁছে যায়। তাঁরা যা চান, তা পাওয়ার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যান। এই একাগ্রতা তাঁদের বড় সাফল্য এনে দিতে পারে, তবে কখনও কখনও সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করে।
জ্যোতিষীদের মতে, এই চার রাশির মানুষদের মধ্যে একটি কমন গুণ রয়েছে; হার না মানা মনোভাব। তাঁরা সহজে হাল ছাড়েন না। আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘গ্রিট’ বা দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণের ক্ষমতা। গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের মধ্যে এই গুণ বেশি, তাঁরা জীবনে তুলনামূলক ভাবে বেশি সফল হন।
তবে বিশেষজ্ঞরা সতর্কও করছেন। অতিরিক্ত জেদ অনেক সময় সমস্যার কারণ হতে পারে। কাজেই কোথায় নমনীয় হতে হবে, তা বোঝাও সমান গুরুত্বপূর্ণ। জেদ যদি নিয়ন্ত্রণে রাখা যায়, তবে সেটাই হয়ে উঠতে পারে সাফল্যের বড় হাতিয়ার।
সব মিলিয়ে, এই রাশির মানুষদের জেদই তাঁদের আলাদা করে তোলে। সঠিক পথে ব্যবহার করতে পারলে এই একগুঁয়েমিই জীবনে বড় সাফল্য এনে দিতে পারে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।