Nababarsha Love Rashi: বাংলা নববর্ষে ২ রাশির জীবনে প্রেমের জোয়ার, কাদের সাবধানে থাকতে হবে?

আর মাত্র কিছুদিন পরেই বাংলার নতুন বছর। এই নতুন বছরে প্রেমের জোয়ারে ভাসতে পারে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকারা। মূলত মিথুন, তুলা, ধনু ও মকর:এই রাশির জাতকদের জন্য ১৪৩৩ সালের শুরুটা প্রেম ও ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে খুবই শুভ। এ ছাড়াও অন্য কন রাশির ক্ষেত্রে নতুন বছর কেমন হতে পারে?

Advertisement
বাংলা নববর্ষে ২ রাশির জীবনে প্রেমের জোয়ার, কাদের সাবধানে থাকতে হবে?লভ কাপল
হাইলাইটস
  • দুই রাশি প্রেমে হাবুডুবু খাবে
  • সতর্ক থাকতে হবে ৩ রাশিকে

আর মাত্র কিছুদিন পরেই বাংলার নতুন বছর। এই নতুন বছরে প্রেমের জোয়ারে ভাসতে পারে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকারা। মূলত মিথুন, তুলা, ধনু ও মকর:এই রাশির জাতকদের জন্য ১৪৩৩ সালের শুরুটা প্রেম ও ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে খুবই শুভ। এ ছাড়াও অন্য কন রাশির ক্ষেত্রে নতুন বছর কেমন হতে পারে?

কাদের জন্য ভাল যাবে এই বছর?
এপ্রিল মাসে প্রেমের ময়দানে ছক্কা হাঁকাতে পারেন মিথুন এবং ধনু রাশির জাতক-জাতিকারা। মিথুন রাশির ওপর বৃহস্পতির বিশেষ কৃপা থাকায় জীবনসঙ্গীর সঙ্গে তাঁদের বোঝাপড়া ভালো হবে। কোনও বড় সমস্যা তো আসবেই না, বরং পুরনো কোনও মান-অভিমান থাকলে তা মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা। অন্যদিকে, ধনু রাশির ক্ষেত্রেও বৃহস্পতি তুঙ্গে থাকায় প্রেমের সম্পর্কে আসবে নতুন জোয়ার। সঙ্গীর সঙ্গে সময় কাটানো হবে অনেক বেশি আনন্দময়।

কাদের সতর্ক থাকা উচিত?
তবে সিংহ রাশির ক্ষেত্রে রাহু এবং মঙ্গলের প্রভাব থাকলেও, বৃহস্পতির শুভ দৃষ্টি তাঁদের দাম্পত্য কলহ থেকে রক্ষা করবে। মাসের শুরুতে সামান্য টানাপড়েন থাকলেও মোটের ওপর মাসটি তাঁদের জন্য বেশ সুখদায়ক হতে চলেছে। প্রেমের পথে কিছুটা চড়াই-উতরাইয়ের সাক্ষী হতে পারে কন্যা এবং বৃষ রাশি। শনি ও রবির অশুভ অবস্থানের কারণে কন্যা রাশির জাতক-জাতিকাদের দাম্পত্যে চিড় ধরার সম্ভাবনা রয়েছে। এই মাসে প্রেমের ক্ষেত্রেও খুব একটা শুভ ফল মিলবে না। ঠিক একই অবস্থা বৃষ রাশির ক্ষেত্রেও। গ্রহের প্রতিকূল অবস্থানের ফলে এরা পূর্ণ দাম্পত্যসুখ থেকে বঞ্চিত হতে পারেন।

কী কী সতর্কতা মেনে চলবেন?
তুলা রাশির জন্য এপ্রিলের প্রথমার্ধ বেশ ভালো কাটলেও, দ্বিতীয়ার্ধে কিন্তু বিপত্তি ঘটতে পারে। রাগের মাথায় এমন কিছু বলবেন না যাতে সম্পর্ক আলগা হয়ে যায়। রাগ নিয়ন্ত্রণে রাখাই হবে এই মাসের মূল মন্ত্র। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও মাসের শুরুতে কিছুটা ঝামেলা থাকলেও ১৯শে এপ্রিলের পর থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে।

Advertisement

মনে রাখবেন, গ্রহ-নক্ষত্রের অবস্থান যাই হোক না কেন, বিশ্বাস এবং ধৈর্যই হল যেকোনও মজবুত সম্পর্কের চাবিকাঠি। তাই নতুন বছরে ঝগড়াঝাঁটি এড়িয়ে একে অপরকে বোঝার চেষ্টা করলে অনেক গ্রহদোষই কাটিয়ে ওঠা সম্ভব।

POST A COMMENT
Advertisement