Guru Gochar Bad Effect 2026: নৌতপার শেষদিনে গুরু বৃহস্পতির গোচর, ২ জুন থেকে ৪ রাশির তছনছ জীবন

২৫ মে থেকে শুরু করে ২ জুন পর্যন্ত নৌতপা থাকবে। কাকতালীয়ভাবে নৌতপার শেষদিনে বৃহস্পতি কর্কট রাশিতে এন্ট্রি নিচে চলেছে। দেবগুরু বৃহস্পতি পুরো ১২ বছর পর কর্কট রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ মতে, গুরুর এই গোচর ৪ রাশির ওপর প্রতিকৃল হতে চলেছে।

Advertisement
নৌতপার শেষদিনে গুরু বৃহস্পতির গোচর, ২ জুন থেকে ৪ রাশির তছনছ জীবন বৃহস্পতির গোচর
হাইলাইটস
  • ২৫ মে থেকে শুরু করে ২ জুন পর্যন্ত নৌতপা থাকবে।

২৫ মে থেকে শুরু করে ২ জুন পর্যন্ত নৌতপা থাকবে। কাকতালীয়ভাবে নৌতপার শেষদিনে বৃহস্পতি কর্কট রাশিতে এন্ট্রি নিচে চলেছে। দেবগুরু বৃহস্পতি পুরো ১২ বছর পর কর্কট রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ মতে, গুরুর এই গোচর ৪ রাশির ওপর প্রতিকৃল হতে চলেছে। অর্থাৎ নৌতপায় যখন গুরু কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন ৪ রাশির ওপর এর অশুভ প্রভাব দেখা যাবে। 

বৃষ রাশি
নৌতপায় গুরু রাশি পরিবর্তন করতেই বৃষ রাশির জাতকেরা নিজেদের স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়বেন। পেটের গণ্ডগোল, থাইরয়েড, ডায়াবেটিস নিয়ে চিন্তা বাড়তে পারে। সম্পর্ক, রোজগার ও স্বাস্থ্য এই তিন বিষয় একেবারেই ভাল যাবে না এই সময়ে। কেরিয়ারেও সমস্যা দেখা দিতে পারে। অর্থ সঞ্চয় হবে খুব কষ্ট করেই। 

মিথুন রাশি
মিথুন রাশির ক্ষেত্রে এই সময় কঠিন হতে চলেছে। আর্থিক সমস্যা আপনার দুঃশ্চিন্তা বাড়াবে। অর্থ সঙ্কট আপনার চিন্তা বাড়াবে। শত্রু ও বিরোধীদের থেকে আপনার বিপদ বাড়তে পারে। বিশেষ করে কর্মস্থানে আপনার যারা বিরোধী, তাদের থেকে সাবধানে থাকুন। এই সময় গাড়ি দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন, কারণ এই সময়ে দুর্ঘটনার যোগ তৈরি হয়েছে। 

সিংহ রাশি
বৃহস্পতির গোচরের পর , সিংহ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। দুর্নাম এড়িয়ে চলুন। এই সময়ে আপনার বিশ্বাসযোগ্যতা হারানোর ভয় থাকবে। আপনার গভীরতম চিন্তা বা বড় কোনো গোপনীয় বিষয় কারও সঙ্গে ভাগ করা থেকে বিরত থাকুন। যারা এমনটা করবে, তারা পরে অনুশোচনা করবে। এমন যেকোনো কিছু এড়িয়ে চলুন যা মামলা-মোকদ্দমা বা বিবাদের দিকে নিয়ে যেতে পারে এবং অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি করতে পারে। তর্ক-বিতর্ক এবং সংঘাত থেকে দূরে থাকাই সবচেয়ে ভাল। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশিতে বৃহস্পতির গোচর আপনার উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। আপনি চরম নিরাপত্তাহীনতায় ভুগবেন। নানা ধরনের দুশ্চিন্তা আপনাকে জর্জরিত করতে পারে। সম্পর্কগুলো সমস্যাপূর্ণ হতে পারে, বিশেষ করে বন্ধুত্ব এবং পেশাগত জীবনে। অত্যন্ত সতর্ক থাকুন। ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের কাজ নষ্ট করবেন না। উত্তেজনার বশে উত্তেজনার বশে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। 

Advertisement

POST A COMMENT
Advertisement