Navpancham Rajyog 2026: নবপঞ্চম রাজযোগ অ্যাক্টিভ, ৪ রাশির হাতে আসবে প্রচুর টাকা, মনে শান্তি

২৩ সেপ্টেম্বর অ্যাক্টিভ হয়েছে নবপঞ্চম রাজযোগ। যার জন্য দারুণ সময় কাটবে ৪ রাশির। জীবনে শান্তি পাবেন। সেই সঙ্গে মালামাল হওয়ার সময়ও এসে উপস্থিত। তাই ঝটপট নবপঞ্চম রাজযোগে কোন ৪ রাশির সুসময় শুরু, সেটা জেনে নিন।

Advertisement
নবপঞ্চম রাজযোগ অ্যাক্টিভ, ৪ রাশির হাতে আসবে প্রচুর টাকা, মনে শান্তি নবপঞ্চম রাজযোগ ২০২৬
হাইলাইটস
  • ২৩ সেপ্টেম্বর অ্যাক্টিভ হয়েছে নবপঞ্চম রাজযোগ
  • যার জন্য দারুণ সময় কাটবে ৪ রাশির
  • জীবনে শান্তি পাবেন

জ্যোতিষ শাস্ত্রে গ্রহের স্থিতির বিশেষ গুরুত্ব রয়েছে। আর ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ৯টা বেজে ৫৭ মিনিটে চন্দ্র মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করে গিয়েছে। এমন পরিস্থিতিতে তুলা রাশিতে বিরাজমান শুক্রের সঙ্গে মঙ্গলের বিশেষ নবপঞ্চম রাজযোগ তৈরি হয়েছে। বৈদিক জ্যোতিষ মতে, শুক্র হল সুখ, বৈভব, সৌন্দর্য এবং ধনের কারক। আর চন্দ্র মন, মাতা, প্রসন্নতার কারক। আর যখন এই দুই শুভ গ্রহ একে অপরের পঞ্চম এবং নবম ঘরের কোণে অবস্থান করে, তখন তৈরি হয় নবপঞ্চম রাজযোগ। এই যোগে মানসিক শান্তি পাবে ৪ রাশি। সেই সঙ্গে আর্থিক সমস্যা মিটে যাবে। মালামাল হওয়া শুধুই সময়ের অপেক্ষা। এছাড়া পরিবারে সুখ আসবে। তাই আসুন জেনে নেওয়া যাক নবপঞ্চম রাজযোগে কোন কোন রাশির জীবনে দারুণ সময় আসবে। 

মেষ রাশি
নবপঞ্চম রাজযোগ তৈরি হয়ে গিয়েছে। যার ফলে হুট করে ইনকাম বাড়তে পারে মেষ রাশির। এই সময় চাকরিতেও এগিয়ে যাবেন। বিরাট উন্নতি হবে। প্রোমোশন পেতে পারেন। এই সময় ব্যবসাতেও লাভ হবে। নতুন বিনিয়োগ পেতে পারেন। পরিবারে সমস্যা মিটে যাবে। ব্যক্তিগত জীবনে আসবে শান্তি। সুখের সন্ধান পাবেন। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা উন্নতির শীর্ষে পৌঁছে যাবেন। মিটে যাবে ঝামেলা। টাকার অভাব থাকবে না। প্রচুর অর্থ পাবেন। মালামাল হওয়া শুধুই সময়ের অপেক্ষা। এই সময় মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। এই রাশির জাতক এবং জাতিকারা চাকরি ও ব্যবসায় উন্নতি করবেন। দাম্পত্য জীবনে মিটে যাবে সমস্যা। তাই টেনশন মুক্ত জীবন কাটানো শুরু করুন। 

তুলা রাশি
নবপঞ্চম রাজযোগ অ্যাক্টিভ হয়েছে। যার ফলে মানসিক সমস্যা মিটে যাবে। মিলবে শান্তি। শুধু তাই নয়, এই সময় ক্রিয়েটিভিটি বেরিয়ে আসবে। দাম্পত্য জীবনে ধরা দেবে সুখ। এছাড়া টাকার অভাব থাকবে না। বড়সড় অর্থের সন্ধান পেতে পারেন। লোন মিটে যাবে। ব্যাঙ্কে প্রচুর টাকা ঢুকবে। তাই অহেতুক দুশ্চিন্তা নয়। বরং ভাল সময় কাটানোর জন্য তৈরি হন। 

Advertisement

কুম্ভ রাশি
নবপঞ্চম রাজযোগে আর্থিক পরিস্থিতি বদলে যাবে। কাজের জায়গায় উন্নতি হবে। প্রোমোশনের সম্ভাবনাও প্রবল। বিরাট উন্নতির আশা রয়েছে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। এছাড়া এই সময় ব্যবসাতেও বাড়বে বিনিয়োগ। প্রচুর টাকা পাবেন। এই সময় রাজার হালে জীবন কাটাতে পারবেন। শান্তি থাকবে। তাই দুশ্চিন্তা কাটিয়ে নিয়ে ভাল সময় কাটান। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।  


 

POST A COMMENT
Advertisement