Navpancham Rajyog 2026Navpancham Rajyog 2026: হোলির আবহ কাটতে না কাটতেই জ্যোতিষমতে তৈরি হচ্ছে শক্তিশালী নবপঞ্চম রাজযোগ। সূর্য ও বৃহস্পতির মধ্যে ১২০ ডিগ্রি কোণ তৈরি হওয়ার ফলে এই বিশেষ যোগ গঠিত হবে। ২০২৬ সালের ৫ মার্চ রাত ১০টা ৪১ মিনিট থেকে শুরু হওয়া এই জ্যোতিষীয় প্রভাব মূলত কর্মজীবন, অর্থভাগ্য ও সম্মান বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
বৈদিক জ্যোতিষ মতে সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সরকারি সম্মানের প্রতীক। অন্যদিকে বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য, সম্পদ, বিবাহ ও সন্তানের কারক গ্রহ। বর্তমানে বৃহস্পতি মিথুন রাশিতে এবং সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করছে, যার ফলেই এই শুভ যোগ তৈরি হচ্ছে। চন্দ্র রাশি ধরে বিচার করলে বিশেষ উপকার পাবেন তিন রাশির জাতক-জাতিকারা।
মিথুন (Gemini)
এই সময় ভাগ্যের পূর্ণ সহায়তা মিলতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, পদোন্নতি বা উচ্চপদস্থদের প্রশংসা পাওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসায় নতুন শাখা খোলা বা বিনিয়োগে সাফল্য আসতে পারে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে, আয়ের নতুন পথ খুলবে। পারিবারিক সম্পর্কেও মিলবে শান্তি ও সমন্বয়।
সিংহ (Leo):
ব্যক্তিত্বে আকর্ষণ বাড়বে এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হবে। দীর্ঘদিনের অপেক্ষার পর চাকরির সুযোগ বা বিদেশযাত্রার সম্ভাবনা জোরদার। ব্যবসায় অংশীদারিত্বে লাভ হতে পারে। আয় বৃদ্ধি ও বিনিয়োগে মুনাফার ইঙ্গিত রয়েছে। দাম্পত্য জীবনের টানাপোড়েন কমবে, স্বাস্থ্যও থাকবে ভালো।
মীন (Pieces):
নতুন আয়ের উৎস তৈরি হতে পারে, বিশেষ করে পৈতৃক সম্পত্তি বা জমিজমা থেকে লাভের সম্ভাবনা। চাকরিজীবীদের পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে। ব্যবসায় বড় চুক্তি বা প্রজেক্ট হাতে আসতে পারে। তবে খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। নিয়মিত রুটিন মেনে চললে স্বাস্থ্যও উন্নত হবে।