Navpancham Rajyog: আজই বছরের সবচেয়ে শুভ নবপঞ্চম রাজযোগ, ধন বাড়বে এই ৪ লাকি রাশির

Chandra Shukra Yuti: শনিবার শুক্র ও চাঁদের সংযোগে তৈরি হয়েছে নবপঞ্চম রাজযোগ। এরফলে ৪টি রাশির ভাগ্য বদলে যেতে চলেছে। তালিকায় রয়েছে কোন কোন রাশি?

Advertisement
আজই বছরের সবচেয়ে শুভ নবপঞ্চম রাজযোগ, ধন বাড়বে এই ৪ লাকি রাশিরআজই বছরের সবচেয়ে শুভ নবপঞ্চম রাজযোগ
হাইলাইটস
  • গ্রহের গোচর ও সংযোগ বিভিন্ন রাশির উপর বিভিন্ন প্রভাব ফেলে।
  • গ্রহের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তনের জেরে অত্যন্ত শুভ নবপঞ্চম রাজযোগ গঠিত হতে চলেছে।
  • এই যোগকে সুখ, সমৃদ্ধি, শিল্প এবং মানসিক শান্তির কারণ হিসেবে বিবেচনা করা হয়।

বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহের গোচর ও সংযোগ বিভিন্ন রাশির উপর বিভিন্ন প্রভাব ফেলে। আজ ৫ সেপ্টেম্বর গ্রহের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তনের জেরে অত্যন্ত শুভ নবপঞ্চম রাজযোগ গঠিত হতে চলেছে।  ঠিক সকাল ১০টায় তৈরি হচ্ছে এই যোগ। পঞ্জিকা অনুসারে, এই বিশেষ যোগটি শুক্র এবং চন্দ্রের প্রভাবে গঠিত হচ্ছে, যা অনেক রাশির জীবনে প্রত্যক্ষ এবং পজিটিভ প্রভাব ফেলবে। জ্যোতিষশাস্ত্রে, এই যোগকে সুখ, সমৃদ্ধি, শিল্প এবং মানসিক শান্তির কারণ হিসেবে বিবেচনা করা হয়। কোন কোন রাশির কপাল এই যোগে খুলে যাবে, বুঝে নেওয়া যাক।

 মেষ রাশি:

শুক্র ও চন্দ্রের সংযোগে গঠিত এই নবপঞ্চম যোগটি মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। কাজের জায়গায় সহকর্মী ও বস, উভয়ের থেকেই সমর্থন পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা স্কিমগুলো এবার ফল দিতে শুরু করবে। ব্যবসার সঙ্গে জড়িত থাকলে, কোনও বড় ডিল ক্র্যাক করতে পারেন। এছাড়াও, এই সময় আর্থিক অসুবিধা দূর হবে ও  আয়ের নতুন উৎস তৈরি হবে। 

মিথুন রাশি:

এই সময়ে মিথুন রাশির জাতক-জাতিকাদের আরাম ও বিলাসিতা বৃদ্ধি পাবে। সমাজে মর্যাদা ও প্রভাব প্রতিপত্তি বা়ড়বে। লোকেরা আপনার চিন্তাভাবনা ও কাজের প্রশংসা করবে। যদি নতুন কিছু শুরু করার কথা ভেবে থাকেন, তবে এটি অনুকূল সময়। বন্ধু এবং প্রিয়জনদের কাছ থেকে সমর্থন পাবেন।

সিংহ রাশি:

নবপঞ্চম রাজযোগের ফলে সিংহ রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। পদোন্নতি বা কাঙ্ক্ষিত স্থানে বদলির সুসংবাদ পেতে পারেন। বসেদের কাছেও প্রাধান্য পাবেন। আর্থিক বিষয়ে অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন। বিনিয়োগ থেকে ভালো মুনাফা হতে পারে। পুরোনো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

তুলা রাশি:

তুলা রাশির অধিপতি শুক্র, তাই এই যোগটি তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী হবে। বস্তুগত আরাম ও বিলাসিতার জন্য ব্যয় হতে পারে। তবে তাতে অবশ্য লাইফস্টাইল উন্নত হবে। এই সময়টা সংবাদমাধ্য়ম,  শিল্পকলা বা গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আশীর্বাদস্বরূপ হবে।

Advertisement


 

POST A COMMENT
Advertisement