Navpancham Rajyog 2026: ১৬ অক্টোবর শনি, মঙ্গল ১২০ ডিগ্রিতে বানাচ্ছে নবপঞ্চম রাজযোগ, চাকরিতে সাফল্য ৩ রাশির, হাতে আসবে টাকা

১৬ অক্টোবর অ্যাক্টিভ হচ্ছে নবপঞ্চম রাজযোগ। তাতে দারুণ সময় কাটাবে ৩ রাশি। টাকার অভাব মিটে যাবে। হাতে আসবে অর্থ। সেই সঙ্গে কেরিয়ারেও উন্নতির যোগ।

Advertisement
১৬ অক্টোবর শনি, মঙ্গল ১২০ ডিগ্রিতে বানাচ্ছে নবপঞ্চম রাজযোগ, চাকরিতে সাফল্য ৩ রাশির, হাতে আসবে টাকানবপঞ্চম রাজযোগ
হাইলাইটস
  • ১৬ অক্টোবর অ্যাক্টিভ হচ্ছে নবপঞ্চম রাজযোগ
  • তাতে দারুণ সময় কাটাবে ৩ রাশি
  • হাতে আসবে অর্থ

জ্যোতিষ শাস্ত্রে গ্রহের চাল, পারস্পরিক দৃষ্টি এবং কোণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই শক্তিশালী সব গ্রহ একে অপরের থেকে বিশেষ দূরত্ব বা কোণে অবস্থান করে, তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ তৈরি হয়। আর এমনই একটা বিশেষ শুভ যোগ তৈরি হতে চলেছে অক্টোবরেই। কর্মফলদাতা শনি এবং গ্রহের সেনাপতি মঙ্গলের পারস্পরিক স্থিতির জন্য অত্যন্ত শুভ নবপঞ্চম রাজযোগ তৈরি হতে চলেছে।

জ্যোতিষ হিসেব বলছে, ১৬ অক্টোবর ২০২৬ তৈরি হবে এই বিশেষ যোগ। এই দিন শনি এবং মঙ্গল একে অপরের ঠিক ১২০ ডিগ্রি কোণে অবস্থান করবে। যার ফলে অত্যন্ত পজিটিভ নবপঞ্চম রাজযোগ তৈরি হবে। এই যোগে দারুণ কাটবে ৩ রাশির। জীবনে উন্নতি পাকা। টাকার অভাব মিটে যাবে। ভাগ্য সঙ্গ দেবে। চাকরি ও ব্যবসাতেও এগিয়ে যাবেন। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কোন ৩ রাশির গোল্ডেন টাইম কাটবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কথাই নেই। 

কর্কট রাশি
কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য মঙ্গল ও শনির বিশেষ স্থিতি দারুণ ফল নিয়ে আসবে। এই সময় আত্মবিশ্বাস দেখা যাবে। যার জোরে চাকরিতে উন্নতি পাকা। হতে পারে প্রোমোশন। সহকর্মীরা পাশে থাকবেন। এছাড়া ব্যবসাতেও নতুন ক্লায়েন্ট পাবেন। নতুন করে বড় বিজনেস শুরু করতে পারবেন। এই সময় ভাগ্য সঙ্গ দেবে। সেই সঙ্গে টাকার অভাব মিটে যাবে। অনেক দিন ধরে পাওনা অর্থ এবার পাবেন। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

কন্যা রাশি
মঙ্গল ও শনির নবপঞ্চম রাজযোগে উন্নতির শীর্ষে পৌঁছে যাবেন কন্যা রাশির জাতক এবং জাতিকারা। জীবনে ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে মিটে যাবে অভাব। টাকার চিন্তা শেষ হবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। লোন মিটে যাবে। এই সময় চাকরিতে বিরাট উন্নতি হবে। সেই সঙ্গে ব্যবসাও বাড়বে। এই যোগে বাবার সম্পত্তি পেতে পারেন। মায়ের বাড়ির দিকেও সম্পত্তি লাভের আশা রয়েছে। এছাড়া পরিবারে সুসময় বিরাজ করবে। 

Advertisement

কুম্ভ রাশি
নবপঞ্চম রাজযোগে একবারে গোল্ডেন টাইমে প্রবেশ করবেন কুম্ভ রাশির জাতক এবং জাতিরা। এই সময় টাকার অভাব একবারেই থাকবে না। খরচা কাবুতে থাকবে। চাকরিতে এবার উন্নতি নিশ্চিত। ঘরে এবং পরিবারে সুখ ও শান্তি বিরাজ করবে। জীবনসঙ্গী পাশে থাকবেন। নতুন কোনও ব্যবসা খুলতেও পারেন। এছাড়া শরীরের হাল ফিরবে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

POST A COMMENT
Advertisement