Navpancham Rajyog 2026: ষষ্ঠীতেই শনি, মঙ্গল ১২০ ডিগ্রিতে বানাচ্ছে শুভ নবপঞ্চম রাজযোগ, বিরাট উন্নতি ৪ রাশির

ষষ্ঠীতেই তৈরি হচ্ছে নবপঞ্চম রাজযোগ। শনি ও মঙ্গল ১২০ ডিগ্রিতে এসে বানাচ্ছে এই যোগ। তাতে ৪ রাশির বিরাট উন্নতির আশা রয়েছে। টাকার অভাবও মিটে যাবে। চাকরিতে এগিয়ে যাবেন।

Advertisement
ষষ্ঠীতেই শনি, মঙ্গল ১২০ ডিগ্রিতে বানাচ্ছে শুভ নবপঞ্চম রাজযোগ, বিরাট উন্নতি ৪ রাশিরনবপঞ্চম রাজযোগ ২০২৬
হাইলাইটস
  • ষষ্ঠীতেই তৈরি হচ্ছে নবপঞ্চম রাজযোগ
  • শনি ও মঙ্গল ১২০ ডিগ্রিতে এসে বানাচ্ছে এই যোগ
  • তাতে ৪ রাশির বিরাট উন্নতির আশা রয়েছে

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি এবং মঙ্গল, দুইই অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। এক্ষেত্রে শনি কর্মফল, ন্যায়বিচার, শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদী সাফল্যের কারক। অন্যদিকে মঙ্গল শক্তি, সাহস, পরাক্রম এবং ভূমির কারক। আগামী ১৬ অক্টোবর, ষষ্ঠীর দিন দুপুর ঠিক ১টা ৫৮ মিনিটে শনি এবং মঙ্গল পরস্পরের ১২০ ডিগ্রি কোণে অবস্থান করবে। যার ফলে তৈরি হবে অতি শুভ নবপঞ্চম রাজযোগ। এই যোগে টাকার অভাব দূর হবে ৪ রাশির। সেই সঙ্গে জটিলতা কাটবে। চাকরিতে হবে উন্নতি। ভাগ্য চমকাবে। বিরাট উন্নতি হবে।

তাই আর সময় নষ্ট নয়, বরং কোন ৪ রাশি এই সময় উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন, জেনে নিন। 

কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা শনি এবং মঙ্গলের বিশেষ নবপঞ্চম রাজযোগে বিরাট উন্নতি করবেন। চাকরিজীবীবা উন্নতির রাস্তা খুঁজে পাবেন। এই সময় প্রোমোশনের বিরাট সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরাও লাভের মুখ দেখবেন। টাকার অভাব মিটে যাবে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। তাই গোল্ডেন পিরিয়ড কাটানোর জন্য তৈরি হন। 

কন্যা রাশি
ষষ্ঠীতেই নবপঞ্চম রাজযোগ। এই সময় কন্যা রাশির জাতক এবং জাতিকারা টাকার অভাব থেকে মুক্তি পাবেন। ব্যাঙ্কে ক্রেডিট হবে অনেক টাকা। সেই সঙ্গে ভাগ্য পজিটিভ থাকবে। আত্মবিশ্বাস বাড়বে। শুধু তাই নয়, এই সময় ব্যবসায়ীরা দারুণ লাভ করতে পারবেন। নতুন গ্রাহক পেতে পারেন। ব্যবসায় আসবে ভাল সময়। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

কুম্ভ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও অত্যন্ত শুভ সময় কাটাতে পারবেন। অনেক বড়সড় সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন। বহু জটিলতা এবার কেটে যাবে। সামনে আসবে সুসময়। চাকরিতে এবার উন্নতির পথ দেখতে পাবেন। বড় পদে যেতে পারবেন। শুধু তাই নয়, এই সময় ঝামেলা ও অশান্তি থেকেও মুক্তি পেতে পারেন। তাই দুশ্চিন্তা করবেন না। 

মেষ রাশি
এই সময় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। কাজের জায়গায় বাড়বে আত্মবিশ্বাস। সেই সঙ্গে পদোন্নতি হতে পারে। ভাগ্য চমকাবে। আর্থিক স্থিতির উন্নতি একবারে পাকা। এই সময় ব্যবসাতেও লাভের মুখ দেখবেন। নতুন কিছু স্টার্ট করতেও পারেন। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 
 

 

POST A COMMENT
Advertisement