নবপঞ্চম রাজযোগজ্যোতিষ শাস্ত্রে এমন কিছু যোগ রয়েছে, যেগুলি সাধারণ মানুষের জীবনে বিরাট প্রভাব ফেলে। এই সব যোগ সফলতা এনে দেয়। আর ২০২৬ সালে এমনই একটা যোগ তৈরি হতে চলেছে। এই যোগের নাম হল নবপঞ্চম রাজযোগ। বৈদিক জ্যোতিষ মতে, গুরু বৃহস্পতি অত্যন্ত প্রভাবশালী গ্রহ। সাধারণত এক বছর পর পর গুরু নিজের রাশি বদলায়। কিন্তু ২০২৫ সালে মিথুন রাশিতে প্রবেশ করার পর এর গতি বেড়ে গিয়েছে। এই কারণেই গুরু চলতি বছরে কমপক্ষে দুই থেকে তিনবার রাশি পরিবর্তন করবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বর্তমানে বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে। এই সময় এর বিভিন্ন গ্রহের সঙ্গে যুতি তৈরি হবে। সবথেকে বড় কথা এই সময় গুরু এবং শুক্রর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কৌণিক স্থিতি তৈরি হতে চলেছে। যার ফলে তৈরি হবে নবপঞ্চম রাজযোগ।
এই সংযোগের ফলে কিছু রাশির জাতকদের লাভ হবে। এই কারণে ব্যবসা এবং কেরিয়ারে সাফল্য আসবে। পাশাপাশি জীবনকে ঘিরে রাখবে পজিটিভ এনার্জি।
এক্ষেত্রে ২৩ ফেব্রুয়ারি শুক্র এবং গুরু একে অপরের থেকে ১২০ ডিগ্রি কোণে অবস্থান করবে। এই সময় কুম্ভ এবং মিথুন রাশিতে গুরু বিরাজ করবে। এর ফলে তৈরি হবে নবপঞ্চম রাজযোগ।
মীন রাশি
এই কারণে বিরাট উপকৃত হবে মীন রাশির জাতকেরা। তাঁরা পুরনো কষ্ট থেকে মুক্তি পাবেন। জীবনে অর্থনৈতিক পরিস্থিতি ফিরবে। আর্থিক কষ্ট দূর হবে। কেরিয়ারে এগিয়ে যাবেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর যোগ তৈরি হবে। সংসারে অশান্তি দূর হবে।
কর্কট রাশি
নবপঞ্চম রাজযোগের জন্য কর্কট রাশির জাতকেরাও ভাল সময় কাটাবেন। আপনারা পুরনো কোনও বিনিয়োগে লাভ পাবেন। কেরিয়ারে হবে উন্নতি। জীবনে ইতিবাচক বদল আসবে। মানসিক শান্তি ফিরবে। অর্থনৈতিক দিক থেকেও মজবুত থাকতে পারবেন। অনেক টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
কুম্ভ রাশি
এই সময় কুম্ভ রাশির জীবনেও ভাল সময় দেখা দেবে। আপনারা কেরিয়ারে এগিয়ে যাবেন। ব্যবসায় লাভ হবে। যার ফলে ফিরে যাবে আর্থিক স্থিতি। পাশাপাশি পরিবারে শান্তি ফিরবে। নিজেদের মধ্যে চলতে থাকা জটিলতা কেটে যাবে। সংসারে সুখ ভরে যাবে। তাই চিন্তার কিছুই নেই।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।