সূর্য, মঙ্গল ও শুক্রের রাশি পরিবর্তনের প্রভাব পড়তে পারে বিভিন্ন রাশির জীবনে। November Horoscope 2026: নভেম্বর মাসে উৎসবের আবহের পাশাপাশি গ্রহের অবস্থানেও বদল আসতে চলেছে। ধনতেরস, দীপাবলি, ভাইফোঁটা এবং ছটপুজোর মতো উৎসব রয়েছে এই মাসে। জ্যোতিষী প্রবীণ মিশ্রের গণনা অনুযায়ী, সূর্য, মঙ্গল ও শুক্রের রাশি পরিবর্তনের প্রভাব পড়তে পারে বিভিন্ন রাশির জীবনে। কারও আটকে থাকা কাজ এগোবে, কারও আবার অর্থলাভের সুযোগ তৈরি হবে। তুলা ও কুম্ভ রাশির জাতকদের জন্য বিশেষ শুভ ইঙ্গিত রয়েছে। দেখে নিন নভেম্বরের মাসিক রাশিফল।
মেষ: মাসের প্রথমার্ধে ধৈর্য ধরুন। ১৫ নভেম্বরের পর আটকে থাকা কাজ এগোতে পারে। খরচ নিয়ন্ত্রণে রাখুন। মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন।
বৃষ: অর্থলাভের সুযোগ আসতে পারে। চাকরিপ্রার্থীরা চেষ্টা বাড়ান। পড়াশোনায় মনোযোগ জরুরি। দুর্গা চালিশা পাঠ শুভ।
মিথুন: আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা। প্রথম ১৫ দিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুকূল। গণেশের আরতি করুন।
কর্কট: ভাগ্যের সহায়তা মিলতে পারে। ১ থেকে ১২ নভেম্বরের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। রাগ নিয়ন্ত্রণে রাখুন। বিষ্ণু-লক্ষ্মীর পুজো করুন।
সিংহ: পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা। ১৫ নভেম্বরের পর বড় সিদ্ধান্ত নিতে পারেন। খরচে লাগাম দিন। সূর্যকে জল অর্পণ করুন।
কন্যা: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। অংশীদারি ব্যবসায় নতুন বিনিয়োগ এড়িয়ে চলুন। শিবের পুজো করুন।
তুলা: মাসের দ্বিতীয়ার্ধে অর্থলাভের ভাল সুযোগ আসতে পারে। আয় বাড়ার ইঙ্গিত রয়েছে। তবে অপ্রয়োজনীয় খরচ এড়ান। লক্ষ্মী-নারায়ণের আরতি করুন।
বৃশ্চিক: পরিশ্রমের সুফল মিলতে পারে। ১০ থেকে ২৫ নভেম্বর সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তের জন্য অনুকূল। বিষ্ণু-লক্ষ্মীর পুজো করুন।
ধনু: ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এবং ঋণ নিয়ে ব্যবসা এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। বিষ্ণুমন্ত্র জপ করুন।
মকর: কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা। শিবের মাথায় জল ঢালুন।
কুম্ভ: অর্থলাভ ও ব্যবসায় উন্নতির ইঙ্গিত। ১০ থেকে ২৫ নভেম্বর ভ্রমণ লাভজনক হতে পারে। শিবের পুজো করুন।
মীন: আটকে থাকা কাজ শেষ হতে পারে। চাকরি ও ব্যবসায় সুযোগ আসবে। অলসতা ছেড়ে পড়াশোনায় মন দিন। বিষ্ণু-লক্ষ্মীর আরতি করুন।
দ্রষ্টব্য: রাশিফল জ্যোতিষশাস্ত্রভিত্তিক ব্যাখ্যা। এগুলি সম্পাদকীয় সুপারিশ নয়।