অক্টোবরে চাকরি ও ব্যবসায় Lucky 5 রাশি, দীর্ঘ পরিশ্রমের ফল লাভ, পড়ুন October Career Horoscope

প্রত্যেকের জন্মছকে গ্রহের অবস্থান আলাদা এবং দশা, অন্তর্দশারও প্রভাব থাকে। তবু সাধারণ জ্যোতিষীয় গণনা অনুযায়ী, অক্টোবর মাস এই পাঁচ রাশির জন্য বিশেষ সুযোগ নিয়ে আসতে পারে।

Advertisement
অক্টোবরে চাকরি ও ব্যবসায় Lucky  5 রাশি, দীর্ঘ পরিশ্রমের ফল লাভ, পড়ুন October Career Horoscopeঅক্টোবর রাশিফল
হাইলাইটস
  • অক্টোবরে কেরিয়ারে মালামাল ৫ রাশি।
  • পড়ুন অক্টোবরের কেরিয়ার রাশিফল।

অক্টোবর মাস কয়েকটি রাশির জাতকদের কেরিয়ারের দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দীর্ঘদিন ধরে পরিশ্রম করেও চাকরিতে পদোন্নতি, নতুন দায়িত্ব বা ভাল সুযোগের অপেক্ষায় থাকলে এই মাসে পরিস্থিতি আপনার অনুকূলে। জ্যোতিষী গণনা অনুযায়ী, অক্টোবরে শুক্র, বুধ, সূর্য এবং মঙ্গলের অবস্থানের কারণে শুভ যোগ তৈরি হচ্ছে। এর লাভ পাবেন ৫ রাশির জাতক ও জাতিকারা। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল লাভ। বাড়বে গুরুত্ব। 

বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের দীর্ঘদিনের পরিশ্রমের সুফল মিলতে পারে। কর্মক্ষেত্রে তাঁদের যোগ্যতা এবং কাজের ধরন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। পুরনো কোনও পরিচিত বা যোগাযোগের মাধ্যমে নতুন চাকরি, গুরুত্বপূর্ণ দায়িত্ব বা বড় কোনও কাজের প্রস্তাব আসতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁদের তাড়াহুড়ো না করে হাতে আসা সুযোগগুলি ভালভাবে যাচাই করা উচিত। সঠিক সময়ে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে কেরিয়ারে নতুন দিশা দেখাতে পারে।

মিথুন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের অক্টোবরে দায়িত্ব বাড়ার ইঙ্গিত। কর্মক্ষেত্রে এমন কোনও কাজের দায়িত্ব পেতে পারেন, যা শুরুতে কঠিন মনে হলেও পরে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ হয়ে উঠতে পারে। বুধের প্রভাব বুদ্ধি, যোগাযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে সহায়ক বলে মনে করা হয়। চাকরি বা ব্যবসা সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ আলোচনা এগোতে পারে। এই সময়ে কাজ গুছিয়ে করা এবং নিজের সাফল্য ও দক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে সঠিকভাবে তুলে ধরা লাভজনক হতে পারে।

তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের অক্টোবর মাসে কর্মক্ষেত্রে পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়াবে। গ্রহের অবস্থানের ইতিবাচক প্রভাব পড়তে পারে। সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভাল সম্পর্ক কেরিয়ারে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাঁদের জন্যও সময়টি শুভ হতে পারে। চাকরিতে আপনার কাজ প্রশংসিত হবে। 

বৃশ্চিক রাশি: এই রাশি জাতকদের জন্য অক্টোবরে কেরিয়ারে নতুন দিশার সূচনা হতে পারে। দীর্ঘদিন ধরে একই ধরনের কাজ করতে করতে যাঁরা বিরক্ত, তাঁদের সামনে পরিবর্তনের সুযোগ আসবে। ভবিষ্যৎ নিয়ে ভাল সিদ্ধান্ত নিতে পারবেন। নতুন কোনও দক্ষতা শেখা, কাজের ক্ষেত্র পরিবর্তন করা বা নতুন সুযোগের যোগ।

Advertisement

মকর রাশি: এই রাশির জাতকদের কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পাওয়ার যোগ। দীর্ঘদিনের চেষ্টার ফল লাভ করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা বাড়তে পারে। গুরুত্বপূর্ণ পদ বা কাজের দায়িত্ব পাবেন।
চাকরির সন্ধানে থাকা ব্যক্তিরাও ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ এবং নতুন চুক্তি করা লাভজনক হতে পারে।
 

POST A COMMENT
Advertisement