অক্টোবরে টাকার অভাব শেষ ৫ রাশিরশুরু হয়ে গিয়েছে অক্টোবর মাস। আর বৈদিক জ্যোতিষশাস্ত্রে ২০২৬ সালের অক্টোবর মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, চলতি মাসে একাধিক প্রধান গ্রহ গতিপথ বদলাবে। সেই সঙ্গে একাধিক গ্রহ গোচর করবে। এমন পরিস্থিতিতে বেশ কিছু রাজযোগ তৈরি হবে। এই যেমন মাসের শুরুতেই তুলা রাশিতে শুক্র ও বুধের লক্ষ্মী নারায়ণ যোগ অ্যাক্টিভ। এছাড়া কর্কট রাশিতে তৈরি হয়েছে হংস রাজযোগ। আবার মাসের মাঝামাঝি সূর্য তুলা রাশিতে প্রবেশ করবেন। তৈরি করবেন বুধাদিত্য রাজযোগ। এছাড়া সূর্য, মঙ্গল, রাহু, কেতু গোচর করবেন। যার যার ফলে অক্টোবরে দারুণ সময় কাটাবে ৫ রাশির। টাকার অভাব মিটে যাবে। ইনকাম এক ধাক্কায় অনেকটাই বাড়বে। মিটে যাবে অভাব। জীবনে উন্নতি হবে।
তাই আর সময় নষ্ট না করে সেই ৫ রাশি সম্পর্কে জেনে নিন, যেগুলি অক্টোবর মাসে উন্নতির শিখরে পৌঁছে যাবে।
বৃষ রাশি
অক্টোবর মাসে দারুণ সময় কাটাবে বৃষ রাশি। এই মাসে পুরনো জটিলতা কেটে যাবে। সেই সঙ্গে কাজের জায়গায় কমবে চাপ। ফিরবে আর্থিক হাল। নতুন করে প্রোমোশন হতে পারে। আয়ের নতুন জায়গাও তৈরি হতে পারে। তাই এখন থেকে চিন্তা ছাড়ুন।
কর্কট রাশি
এই রাশির জন্যও অক্টোবর মাসটা খুবই ভাল কাটবে। মিটে যাবে পুরনো জটিলতা। টাকার অভাব দূর হবে। সেই সঙ্গে সমাজে সম্মান বাড়বে। নতুন দায়িত্ব পেতে পারেন। এছাড়া ইনকাম এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে ফেলবেন।
সিংহ রাশি
অক্টোবর মাসের শুরু থেকেই বদলে যাবে সিংহ রাশির ভাগ্য। এই সময় অর্থনৈতিক সমস্যা শেষ হবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। জীবনে গোল্ডেন টাইম শুরু হবে। শুধু তাই নয়, এই সময় মিটে যাবে ঝামেলা ও অশান্তি। তাই দুশ্চিন্তা করবেন না।
কন্যা রাশি
অক্টোবর মাসে ব্যবসায় বিরাট লাভের মুখ দেখবেন। নতুন প্রোজেক্ট শুরু করতে পারবেন। সেই সঙ্গে টাকার অভাব মিটে যাবে। নতুন বিনিয়োগ আসবে ব্যবসায়। ও দিকে চাকরিতেও উন্নতি হবে। আয় বাড়বে। পরিবারে শুভ সময় আসবে। জটিলতা কাটিয়ে ফেলতে পারবেন।
তুলা রাশি
অক্টোবরে অর্থভাগ্য তুঙ্গে থাকবে তুলা রাশির। অনেক জায়গা থেকে টাকা পাবেন। চাকরি পরিবর্তনের সেরা সুযোগ আসবে। পাবেন বড় অফার। ব্যবসাও এই যোগে বড় হবে। নতুন বিনিয়োগ আসতে পারে। তাই অহেতুক স্ট্রেস নিয়ে সুগার-প্রেশার বাড়াবেন না।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।