Baruthini Ekadasi Lucky Rashi 2026: মীন রাশিতে চার গ্রহের মিলন, বরুথিনী একাদশীতে কপাল ঘুরবে এই ৫ রাশির

Baruthini Ekadasi Lucky Rashi 2026: বৃহস্পতির রাশিতে এই 'চতুর্গ্রহী যোগ' যেমন বিরল, তেমনই অত্যন্ত শুভ। জ্যোতিষীদের মতে, এই গ্রহ সংযোগ ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আশীর্বাদস্বরূপ। জেনে নিন, এই যোগের প্রভাবে কোন পাঁচ রাশির জাতকদের ঘরে আসতে চলেছে সুখ ও সমৃদ্ধির জোয়ার।

Advertisement
মীন রাশিতে চার গ্রহের মিলন, বরুথিনী একাদশীতে কপাল ঘুরবে এই ৫ রাশিরবরুথিনী একাদশী ভাগ্যবান রাশি

Baruthini Ekadasi Lucky Rashi 2026: আজ, ১৩ এপ্রিল সোমবার এক বিশেষ মাহেন্দ্রক্ষণ। চৈত্র মাসের একাদশী তিথিতে একদিকে যেমন নীলষষ্ঠীর ব্রত, তেমনই অন্যদিকে বরুথিনী একাদশীর পুণ্য যোগ। তবে আধ্যাত্মিক গুরুত্বের পাশাপাশি এই দিনটি জ্যোতিষশাস্ত্রেও এক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে। মীন রাশিতে একই সঙ্গে অবস্থান করবে সূর্য, বুধ, মঙ্গল এবং শনি।

বৃহস্পতির রাশিতে এই 'চতুর্গ্রহী যোগ' যেমন বিরল, তেমনই অত্যন্ত শুভ। জ্যোতিষীদের মতে, এই গ্রহ সংযোগ ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আশীর্বাদস্বরূপ। জেনে নিন, এই যোগের প্রভাবে কোন পাঁচ রাশির জাতকদের ঘরে আসতে চলেছে সুখ ও সমৃদ্ধির জোয়ার।

১. বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টা যেন হাতে চাঁদ পাওয়ার মতো। চতুর্গ্রহী যোগের প্রভাবে আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে যে গুরুত্বপূর্ণ কাজটি মাঝপথে আটকে ছিল, তা এবার সফলভাবে সম্পন্ন হবে। এমনকি পরিবারের তরফ থেকে কোনো বড় সুখবর আপনার দরজায় কড়া নাড়তে পারে।

২. মিথুন রাশি (Gemini)
কর্মক্ষেত্রে বড় কোনও বদল আসতে চলেছে মিথুন রাশির জাতকদের জীবনে। যাঁরা মনের মতো চাকরি বা পদোন্নতির অপেক্ষায় ছিলেন, তাঁদের সেই ইচ্ছা পূরণ হতে পারে। নতুন ব্যবসার প্রসার বা নতুন কোনো কাজের প্রস্তাব আপনার ভাগ্য বদলে দিতে পারে। মোটের ওপর সময়টা আপনার অনুকূলেই থাকবে।

৩. কন্যা রাশি (Virgo)
আর্থিক সংকট কাটিয়ে ওঠার মোক্ষম সময় এটি। কন্যা রাশির জাতকরা যদি নতুন কোনো ব্যবসা বা উদ্যোগ শুরু করার কথা ভেবে থাকেন, তবে ১৩ এপ্রিলের এই শুভ যোগ দারুণ ফল দেবে। বিশেষ করে অংশীদারি ব্যবসায় বিনিয়োগ করলে লাভের মুখ দেখবেন দ্রুত। জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া আরও মজবুত হবে।

৪. বৃশ্চিক রাশি (Scorpio)
আর্থিক অনটনের কারণে যে পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারছিলেন না, এবার সেই বাধা কাটবে। বৃশ্চিক রাশির জাতকরা বাবা-মা বা গুরুজনদের পূর্ণ সমর্থন পাবেন। দীর্ঘদিনের ঝুলে থাকা কাজগুলো শেষ হওয়ার ফলে মানসিক শান্তি ফিরে আসবে এবং আর্থিক লাভের পথ প্রশস্ত হবে।

Advertisement

৫. মীন রাশি (Pisces)
যেহেতু মীন রাশিতেই এই চার গ্রহের মিলন ঘটছে, তাই সবচেয়ে বেশি লাভবান হবেন এই রাশির জাতকরাই। ভাগ্যের জেরে আর্থিক অবস্থার যেমন অভাবনীয় উন্নতি হবে, তেমনই সামাজিক প্রতিপত্তি ও সম্মান বৃদ্ধি পাবে কয়েক গুণ। বিশেষ করে যাঁরা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য এই সময়টা স্বর্ণযুগের চেয়ে কম কিছু নয়।

 

POST A COMMENT
Advertisement