এই তারিখগুলিতে জন্মানো ব্যক্তিরা খুব লাকিসংখ্যাতত্ত্ব একটি বিজ্ঞান। এটি আমাদের জন্ম তারিখে লুকিয়ে থাকা সংখ্যাকে অধ্যয়ন করে। তার মাধ্যমে আমাদের প্রকৃতি, চিন্তাভাবনা এবং জীবনের বিভিন্ন দিক প্রকাশ করে। পাশাপাশি ভবিষ্যৎ সম্পর্কেও জানিয়ে দেয়।
সংখ্যাতত্ত্ব অনুযায়ী, প্রতিটি সংখ্যা শুধু একটি সংখ্যা নয়। এটির আরও গভীর অর্থ রয়েছে। মূলাঙ্কের একটি নির্দিষ্ট শক্তি রয়েছে। এটি আমাদের ব্যক্তিত্ব এবং জীবনের নানা দিককে প্রভাবিত করতে পারে।
তাই কোনও একজন ব্যক্তিকে গভীরভাবে বুঝতে চাইলে, প্রথমে তাঁর জন্ম তারিখ থেকে তাঁদের 'ব়্যাডিক্স' গণনা করা হয়। ব়্যাডিক্স সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। সংখ্যাতত্ত্ব অনুসারে, প্রতিটি ব়্যাডিক্স একটি নির্দিষ্ট গ্রহের সঙ্গে যুক্ত। এটার মাধ্যমেই ভাগ্য ঠিক হয়।
তাই আর দেরি করবেন না। বরং এমন তিনটি ব়্যাডিক্স সংখ্যা সম্পর্কে জেনে নিন, যেগুলোকে জন্ম থেকেই খুব সৌভাগ্যবান মনে করা হয়।
৪ মূলাঙ্ক
সংখ্যাতত্ত্ব বলছে, যে কোনও মাসের ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মূলাঙ্ক হল ৪। এই নম্বরের অধিপতি গ্রহ রাহু। এই নম্বরের মানুষ সর্বদা প্রয়োজনে সাহায্য করতে চান। পাশাপাশি তাঁরা কঠোর পরিশ্রম করতে ভালোবাসেন। এই কারণেই তাঁরা সব কাজই খুব নিষ্ঠার সঙ্গে করে যান। সেই কারণে মেলে সাফল্য।
৫ মূলাঙ্ক
আপনার কি মাসের ৫, ১৪ বা ২৩ তারিখে জন্মগ্রহণ করেছেন? তাহলে আপনার মুল্যাঙ্ক ৫। বুধ গ্রহ আপনার অধিপতি। এই মূলাঙ্কের জাতক, জাতিকারা পড়াশোনায় সেরা হয়। যার ফলে কেরিয়ারে পায় সাফল্য। তাঁরা নিজের জীবনের যত্ন নিতে পারে। সবাই তাদের পাশে থাকতে পছন্দ করে। তাই এই মূলাঙ্কের জাতককেও ভাগ্যবান বলে মনে করা হয়।
৭ মূলাঙ্ক
আরও এক ভাগ্যবান মূলাঙ্ক হল ৭। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে কোনও মাসের ৭, ১৬ বা ২৫ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মূলাঙ্ক হল ৭। কেতু হল ৭ মূলাঙ্কের শাসক গ্রহ। যেই কারণে এই দিনগুলিতে জন্মগ্রহণকারীরা সবকিছুতে সাফল্য অর্জন করে। তাদের জীবনে কোনও কিছুর অভাব থাকে না। তাই এই দিনগুলিতে জন্মগ্রহণ করলেও সাফল্যের সঙ্গে জীবনে এগিয়ে যাবেন বলেই মনে করছেন সংখ্যাতত্ত্ববীদেরা।