Rabiwar Rashifal Sunday Horoscope Astrology: সপ্তমীর সারাদিন খুশির জোয়ারে ৫ রাশি, বাকিদের কেমন যাবে জানতে পড়ুন রবিবারের রাশিফল

Daily Bengali Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces- চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল।

Advertisement
সপ্তমীর সারাদিন খুশির জোয়ারে ৫ রাশি, বাকিদের কেমন যাবে জানতে পড়ুন রবিবারের রাশিফল  রবিবারের রাশিফল
হাইলাইটস
  • স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার দিন?

Horoscope 18th october 2026: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার  দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।

মেষ রাশি (Aries)
কর্মক্ষেত্র সম্পর্কে সামান্য দুর্ভাবনা বর্তমান থাকলেও টুকটাক অর্থাগমের পক্ষে দিনটা অনুকূলে। তবে দিনের অধিকাংশ সময় মানসিক বিষণ্ণতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে। কোনও ব্যাপারে মনের উপর চাপ বৃদ্ধি বা মানসিক আঘাত, কারও অনুরোধ রক্ষা, বন্ধুসঙ্গ প্রীতিবৃদ্ধি এবং কোনও আত্মীয় কিংবা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের প্রেমে মানসিক অশান্তি ও ভুল বোঝাবুঝি দেখা দেবে।

বৃষ রাশি (Taurus)
দ্বিধা ও দ্বন্দ্বপূর্ণ মানসিক অবস্থার মধ্যে দিয়ে দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। কোনও কাজেই তেমন কোনও আমেজ পাবেন না। অতীত স্মৃতি মনকে অহরহ বিব্রত করবে। কর্মক্ষেত্র আশাভঙ্গ করবে। আয়ের ক্ষেত্র চলনসই, তবে ব্যয় বাড়বে প্রবল। প্রিয়জন ও বন্ধুসঙ্গ আনন্দ বৃদ্ধি করবে। অযথা মনোমালিন্য ও বচসার সৃষ্টি। গৃহে আত্মীয় কিংবা বন্ধুর আগমন। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ। শুভ সংবাদ কিংবা বিলাস দ্রব্যলাভ এবং কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক চাপ বৃদ্ধি এবং অভিমান জনিত অশান্তি ভোগের আশঙ্কা। 

মিথুন রাশি (Gemini)
মোটামুটি আনন্দের মধ্যেই দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। কর্মক্ষেত্র থাকবে দুশ্চিন্তাপূর্ণ। টুকটাক কিছু অর্থাগমের পক্ষে দিনটা অনুকূল হলেও হুটপাট কিছু অর্থ ব্যয় হবে। গৃহে আত্মীয়ের আগমন। অযাচিত অর্থ কিংবা দ্রব্য লাভ। কোথাও নিমন্ত্রণ রক্ষা। কোনও দেবালয় ভ্রমণ। কোনও গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ। বয়স্কের অপ্রীতিভাজন হওয়া। অনিচ্ছা সত্ত্বেও কারও কোনও অনুরোধ রক্ষা করতে হবে। শুভকর্মে অর্থ ব্যয় হবে। প্রেমিক প্রেমিকাদের মানসিক চাপ থাকলেও প্রফুল্লতার মধ্য দিয়ে দিনটা অতিবাহিত হবে।  

কর্কট রাশি (Cancer)
কোনও ব্যাপারে মনটা ভারাক্রান্ত হয়ে থাকবে। কোনও ব্যাপারেই স্থির সিদ্ধান্তে আসতে পারছেন না – মানসিক অবস্থা সেরকম পর্যায়ে যেতে পারে। কর্মক্ষেত্র রসিকতা করবে। আয় হতাশার সৃষ্টি করবে অথচ ব্যয় চাপ সামলানো দায়। ছোট কোনও ঘটনা মানসিক শান্তির অন্তরায় হবে। গৃহে আত্মীয়ের আগমন। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও প্রীতি বজায় রাখতে হবে।   

Advertisement

সিংহ রাশি (Leo)
মানসিক দিক থেকে চাপা একটা দুশ্চিন্তা বর্তমান থাকলেও দিনটা মোটামুটি আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। আয়ের ক্ষেত্র হতাশা সৃষ্টি করবে। ব্যয় বাড়বে প্রবল। কর্মক্ষেত্র গতানুগতিক। টুকটাক অর্থ হাতে আসবে। কোনও শুভ কর্মানুষ্ঠানে অংশগ্রহণ। কোনও প্রীতিবর্দ্ধক সংবাদলাভ। গৃহে আত্মীয়ের আগমন। নতুন বন্ধু লাভ কিংবা নতুন কোনও পরিচয়। শুভকর্মে অর্থ ব্যয়। নতুন কিছু কেনাকাটা এবং আত্মীয় কিংবা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের দিনটা মোটামুটি নৈরাশ্যবর্দ্ধক বলা চলে।

কন্যা রাশি (Virgo)
অভাবনীয় কোনও যোগাযোগ কর্ম কিংবা আর্থিক উন্নতির সহায়ক হতে পারে। তবে মাঝে মাঝে মনের দুর্বলতা পেয়ে বসবে। শারীরিক ম্যাজমেজে ভাব দেখা দেবে। কোনও সুসংবাদ পাবেন। আত্মীয় কিংবা বন্ধুর বাড়ি বেড়াতে যাবেন। কারও সাথে মতবিরোধজনিত অশান্তি। প্রিয়জনের জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে। দেবালয় ভ্রমণ হতে পারে। টুকটাক আঘাত প্রাপ্তির যোগ। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি ও আন্তরিকতা উভয়ই বর্তমান থাকবে।   

তুলা রাশি (Libra)
মানসিক দুশ্চিন্তা ও দুর্ভাবনা বৃদ্ধি পেলেও মানসিক প্রফুল্লতায় দিনের অধিকাংশ অতিবাহিত হবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র থাকবে চলনসই। দেহ সাময়িক আমেজ নষ্ট করবে। কয়েকজন মিলে কোথাও বেড়াতে যাবেন। বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। সাদা দ্রব্য লাভ ও নতুন কিছু কেনাকাটা হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে অভিমানজনিত অশান্তি দেখা দিলেও আন্তরিকতার অভাব হবে না। 

বৃশ্চিক রাশি (Scorpio)
মানসিক দুশ্চিন্তা বাড়লেও পূর্বের তুলনায় আয় ও যোগাযোগ বাড়বে। অপ্রত্যাশিত ভাবে কিছু অর্থ হাতে আসবে। কারও সাথে অযথা কথা কাটাকাটির সৃষ্টি হবে। পারিবারিক ব্যাপারে অশান্তির সৃষ্টি হবে। কোনও উৎসাহবর্দ্ধক সংবাদ পাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। 

ধনু রাশি (Sagittarius)
মানসিক চাপ কিছুটা কমবে। কর্মক্ষেত্র উদ্বেগসূচক। আর্থিক ও আয় নিতান্ত চলনসই। আত্মীয়ের গৃহে আতিথ্যগ্রহণ ও কোথাও বেড়াতে যাবেন। কারও অনুরোধ রক্ষা ও কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। শরীর ও মনের শান্তি নষ্ট হবে। গৃহে আত্মীয়ের আগমন ঘটবে। গৃহে অশান্তির পরিবেশ গড়ে উঠবে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তির মধ্যেও আন্তরিকতা বৃদ্ধি পাবে।

মকর রাশি (Capricorn)
দিনটা অতীত স্মৃতিচারণে কাটবে। সামান্য আয়বৃদ্ধি ও কর্মক্ষেত্রে সাময়িক কোনও যোগাযোগ সুফলদায়ক হবে। পারিবারিক শান্তি নষ্ট। কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। গৃহে দূর স্বজনের আগমন। কোনও ঘটনায় মনোতৃপ্তির অভাব। সম্মানহানি হতে পারে। প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমপ্রীতিরক্ষেত্রে হতাশা ও মানসিক শান্তির অভাব বর্তমান থাকবে।

কুম্ভ রাশি(Aquarius)
বিচ্ছিন্ন ঘটনার সমন্বয়ে অধিকাংশ সময় মানসিক ভাবে বিব্রতবোধ করবেন। নিকট আত্মীয় কিংবা বন্ধুর ব্যবহার মনকে বিষাদাছন্ন করে তুলবে। কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। আর্থিক অনটন বর্তমান থাকবে। হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। অযথা শত্রু বৃদ্ধি। কোনও বন্ধু খারাপ খবর আনতে পারে। কর্মক্ষেত্র গতানুগতিক। পুলিশ কিংবা আইন সংক্রান্ত ঝামেলায় জড়াতে পারেন। কোনও দ্রব্য লাভ। আত্মীয় কিংবা বন্ধুর গৃহে হঠাৎ বেড়াতে যেতে পারেন। কুজন নিন্দা প্রচার করবে। প্রেমপ্রীতিরক্ষেত্রে মানসিক অশান্তি বর্তমান থাকবে।

মীন রাশি (Pisces)
মানসিক বিষণ্ণতার মধ্যেই দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। বিচ্ছিন্ন ঘটনায় মানসিক ও পারিবারিক শান্তি নষ্ট হবে। আয় ও কর্মক্ষেত্র হতাশার সৃষ্টি করবে। আর্থিকটানও কিছুটা রয়ে যাবে। কারও কথা রক্ষার্থে কোথাও যেতে পারেন। কোনও ঘটনায় হেয় প্রতিপন্ন হতে পারেন। নিকট জনের সাথে অকারণ মনোমালিন্যের সৃষ্টি হবে। প্রেম প্রীতির ক্ষেত্রে একে অপরকে আর্থিক সাহায্য করতে পারেন, তবে মানসিক শান্তি থাকবে না।
 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Advertisement

POST A COMMENT
Advertisement