রবিবারের রাশিফলHoroscope 30th August 2026: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।
মেষ রাশি (Aries)
আপনার বিরুদ্ধে কোনও সমালোচনা মনের উপর চাপ বৃদ্ধি করবে। কোনও আঘাতমূলক কথা শুনতে হবে। গুরুজন কর্তৃক তিরস্কৃত হবেন। কর্মক্ষেত্রে প্রসার লাভ ও সামান্য আর্থিক দুশ্চিন্তা মুক্ত হবেন। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ ও বয়স্ক গুণী ব্যক্তির সাহচর্য পাবেন। কোনও বিশিষ্ট গুণ থাকলে প্রশংসিত হবেন। কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। কোনও শুভ প্রচেষ্টা ব্যর্থতা আনতে পারে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তির অবসান ও প্রীতি বৃদ্ধি পাবে। অপ্রত্যাশিত অর্থলাভ। কোনও কর্মপ্রচেষ্টাতে এগোতে পারেন। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন।
বৃষ রাশি (Taurus)
দিনটা বেশ আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। পূর্বের তুলনায় আয় বৃদ্ধি ও অযাচিত যোগাযোগে অর্থলাভ হবে। বয়স্কের সাথে কোনও পরামর্শ কিংবা ধর্মালোচনায় কিছুক্ষণ সময় কাটবে। বন্ধু সান্নিধ্য আনন্দ ও প্রীতি বৃদ্ধি পাবে। সাময়িক শারীরিক অসুস্থতা। মানসিক উদ্বেগেও চঞ্চলতা দেখা দেবে। কোনও দেবালয় ভ্রমণ হবে। নিজ গুণে সম্মানিত ও পুরনো বন্ধুর সাথে হঠাৎ যোগাযোগ হবে। প্রেমিক প্রেমিকাদের আন্তরিকতা ও প্রীতিবৃদ্ধি পাবে।
মিথুন রাশি (Gemini)
দিনটা সর্বাঙ্গীণ আনন্দদায়ক তবে প্রথমভাগে মানসিক অস্থিরতা বর্তমান থাকবে। বন্ধু সঙ্গ প্রীতি বৃদ্ধি ও কোথাও বেড়াতে যাবেন। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ হবে। কর্মক্ষেত্রে সাময়িক উদ্বেগ দেখা দিলেও যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। কোনও ব্যাপারে অভিযোগ করতে হতে পারে। অকারণ অর্থ ব্যয় ও দেবালয় ভ্রমণ যোগ। গৃহে নতুন অতিথির আগমন ও আপনজনের উৎকণ্ঠা দেখা দেবে। টুকটাক রক্তপাত যোগ। শরীর মধ্যম। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক অশান্তির মধ্যেও আনন্দ পাবেন।
কর্কট রাশি (Cancer)
মনের দিক থেকে মোটেই শান্তি পাবেন না। কর্মক্ষেত্রের যোগাযোগে একটু ভাটা পড়তে পারে। শারীরিক দিক থেকেও অস্বস্তিবোধ করবেন। সম্মান ও যশ বৃদ্ধি পাবে। ব্যয়চাপ বাড়বে। কোনও ঝুট ঝামেলায় জড়ানো। কারও সমালোচনার পাত্র হতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে মনোমালিন্যের সৃষ্টি হবে।
সিংহ রাশি (Leo)কর্মক্ষেত্র সম্পর্কে মানসিক অতৃপ্তি থাকবে। পূর্বের তুলনায় যোগাযোগ ও আয় বৃদ্ধি পাবে। কোনও সুসংবাদে উৎসাহিত। অযাচিত যোগাযোগে অর্থলাভ। সম্মান বৃদ্ধি। কোথাও নিমন্ত্রণ কিংবা কথা রক্ষা। কোনও দেবালয় ভ্রমণ। বিশিষ্ট কোনও ব্যক্তির সান্নিধ্যে আসবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে সাময়িক মতবিরোধ ও অশান্তি দেখা দিলেও প্রেম জমজমাট হয়ে উঠবে।
কন্যা রাশি (Virgo)
কর্মক্ষেত্র সম্পর্কে মানসিক দুশ্চিন্তা বর্তমান থাকবে। নতুন কোনও উৎসাহবর্দ্ধক যোগাযোগ আসতে পারে। দুশ্চিন্তার মধ্যে দিয়ে অর্থ আসবে। কোনও ঘটনা কিংবা অবাঞ্ছিত কথায় মানসিক প্রফুল্লতা নষ্ট হতে পারে। স্বাস্থ্য মোটামুটি চলনসই। পূর্বের কোনও সমস্যার সমাধান। কোনও নতুন বিষয় আলোকপাত করতে পারে। বস্তু কিংবা দ্রব্যলাভ। বন্ধুসঙ্গে আনন্দ বৃদ্ধি। কোনও কাজের জন্য প্রশংসা পাবেন। প্রণয়ক্ষেত্র কিছুটা আনন্দ ও উৎসাহ বৃদ্ধি করবে।
তুলা রাশি (Libra)
দিনটা মানসিক দিক থেকে সাময়িক অস্থিরতা বৃদ্ধি করলেও মোটামুটি আনন্দের মধ্যেই সময়াতিপাত করবেন। অর্থভাগ্য সুপ্রসন্ন তবে ব্যয়চাপ কমবে না। কর্মক্ষেত্র সম্পর্কে কমবেশি দুশ্চিন্তা বর্তমান থাকবে। প্রিয়জনের জন্য দুশ্চিন্তা। কোনও বয়স্কের সাথে মনোমালিন্য। কৃতকর্মের জন্য প্রশংসালাভ। অপ্রত্যাশিত ভাবে অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। কোনও ঘটনায় মন আহত হতে পারে। প্রেমিক প্রেমিকাদের মনোমালিন্য জনিত সাময়িক অশান্তি ভোগ করতে হবে।
বৃশ্চিক রাশি (Scorpio)
মাঝের কিছু সময় ছাড়া সম্পূর্ণ দিনটা প্রফুল্লতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে। আপনার বিরুদ্ধ কোনও ঘটনা সাময়িক মনে দুঃখ দেবে। কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ লক্ষণীয় হয়ে উঠবে। অযাচিত অর্থলাভ। কোনও বয়স্ক ব্যক্তির সান্নিধ্যে ধর্মালোচনা। কারও সহায়তা লাভ। কথার দোষে অশান্তির সৃষ্টি। কোনও দেবালয় ভ্রমণ। বন্ধু কর্তৃক সমাদৃত এবং কোথাও নিমন্ত্রিত হবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে সাময়িক মনোমালিন্য দেখা দিলেও প্রেম প্রগাঢ় হয়ে উঠবে।
ধনু রাশি (Sagittarius)
কর্মক্ষেত্রে পূর্বের তুলনায় যোগাযোগ বৃদ্ধি পেলেও মানসিক দিক থেকে অতৃপ্তি বোধ করবেন। সামান্য আয় বৃদ্ধি পাবে। অযাচিত অর্থলাভ হবে। নতুন কোনও দ্রব্য কেনাকাটা। নিকট কারও ব্যাপারে দুর্ভাবনা। কথার দোষে অশান্তি সৃষ্টি। কোনও গুণের জন্য প্রশংসা লাভ। কোনও শুভ সংবাদ লাভ। কোনও মাঙ্গলিক কর্মে অংশগ্রহণ এবং দেবালয় ভ্রমণ যোগ। কোনও গুণী ব্যক্তির সান্নিধ্যে আসবেন। কোনও ব্যাপারে মানসিক উত্তেজনা দেখা দিতে পারে। প্রেমিক প্রেমিকাদের প্রথমে মনোমালিন্যের সৃষ্টি ও পরে প্রীতি বৃদ্ধি পাবে।
মকর রাশি (Capricorn)দৈহিক অস্বস্তির মধ্যেও দিনটা আনন্দের মধ্যে অতিবাহিত হবে। মানসিক দুশ্চিন্তা ও চাপ কিছুটা কমবে। কর্মক্ষেত্রে উদ্বেগের মধ্যেও কিছু নতুন যোগাযোগ আসবে। কোনও গুণের জন্য প্রশংসিত হবেন। আর্থিক টানাটানির অবসান না ঘটলেও কিছু অযাচিত অর্থ হাতে আসবে। প্রিয়জনের জন্য দুর্ভাবনা। অযথা অর্থ ব্যয়। কোথাও নিমন্ত্রণ রক্ষা। কোনও নতুন দ্রব্যলাভ। বন্ধু সান্নিধ্যে আনন্দ বৃদ্ধি এবং কোনও আত্মীয় কিংবা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের প্রীতি ও আন্তরিকতা বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশি(Aquarius)
দিনটা মোটামুটি আনন্দের মধ্যে দিয়েই অতিবাহিত হবে। সামান্য কিছু অযাচিত অর্থাগম হলেও কর্মক্ষেত্র সম্পর্কে একটা দুশ্চিন্তা বা উদ্বেগ বর্তমান থাকবে। শারীরিক আমেজ নষ্ট হবে। মানসিক উত্তেজনা ও কথাবার্তায় সংযত না হলে বচসায় জড়িয়ে পরতে পারেন। কোনও দ্রব্য উপহার হিসাবে পাবেন। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। কোনও বিশেষ গুণের অধিকারী হলে প্রশংসিতও হবেন। দেবালয় ভ্রমণ ও টুকটাক রক্তপাত যোগ। প্রেমিক প্রেমিকাদের অকারণ মনোমালিন্যের সৃষ্টি হলেও পরে আন্তরিকতা বৃদ্ধি পাবে।
মীন রাশি (Pisces)মানসিক দুশ্চিন্তার মধ্যেই সামান্য আয় বাড়বে, কর্মক্ষেত্র থাকবে উৎসাহপূর্ণ। অপ্রত্যাশিত কিছু অর্থাগম হবে যা সাময়িক অস্বচ্ছলতা কাটিয়ে দেবে। নতুন দ্রব্য কেনাকাটা হবে। বন্ধুর সান্নিধ্য আনন্দ বৃদ্ধি করবে। সাময়িক শারীরিক আমেজ নষ্ট হবে। মনটা থাকবে অতৃপ্তিপূর্ণ। কোনও বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে বেড়াতে যাবেন। কোনও গুণের জন্য প্রশংসা লাভ এবং দেবালয় ভ্রমণ যোগ। প্রেমিক প্রেমিকাদের মধ্যে ঠুনকো কথা নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)