Rahu Dhanishta Nakshatra Transit 2026: মঙ্গলের নক্ষত্রে ঢুকছে রাহু, অগাস্টের শুরুতেই ৪ রাশির ভাগ্যের বন্ধ তালা খুলবে

Rahu Dhanishta Nakshatra Transit 2026: জ্যোতিষ গণনা বলছে আগামী ২ অগস্ট রবিবার রাত ১২টা ৮ মিনিটে রাহু তার অবস্থান বদলে মঙ্গলের অধীনস্থ ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। রাহুর এই হেভিওয়েট নক্ষত্র গোচরের জেরে কর্মজীবনে বিরাট উন্নতি আকস্মিক আর্থিক লাভ এবং নতুন বড় সুযোগ আসতে চলেছে বিশেষ কিছু রাশির জীবনে।

Advertisement
মঙ্গলের নক্ষত্রে ঢুকছে রাহু, অগাস্টের শুরুতেই ৪ রাশির ভাগ্যের বন্ধ তালা খুলবে Rahu Dhanishta Nakshatra Transit 2026: মঙ্গলের নক্ষত্রে ঢুকছে রাহু, অগাস্টের শুরুতেই ৪ রাশির ভাগ্যের বন্ধ তালা খুলবে

Rahu Dhanishta Nakshatra Transit 2026: বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহকে সাধারণত ছায়াগ্রহ বলা হয় এবং একে নেতিবাচক শক্তির প্রতীক হিসেবেই অনেকে দেখেন। তবে জ্যোতিষীদের মতে রাহুর প্রভাব কিন্তু সব সময় খারাপ হয় না। এই মায়াবী গ্রহের রাশি বা নক্ষত্র পরিবর্তন অনেক সময় সাধারণ মানুষের জীবনে রাজার মতো সুখ সমৃদ্ধি নিয়ে আসে। ঠিক তেমনই এক বড়সড় মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে আগামী অগস্ট মাসের শুরুতেই।

জ্যোতিষ গণনা বলছে আগামী ২ অগস্ট রবিবার রাত ১২টা ৮ মিনিটে রাহু তার অবস্থান বদলে মঙ্গলের অধীনস্থ ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। রাহুর এই হেভিওয়েট নক্ষত্র গোচরের জেরে কর্মজীবনে বিরাট উন্নতি আকস্মিক আর্থিক লাভ এবং নতুন বড় সুযোগ আসতে চলেছে বিশেষ কিছু রাশির জীবনে। এই মহাজাগতিক পরিবর্তনের ফলে মেষ মিথুন ধনু এবং মকর রাশির জাতকদের ভাগ্য একেবারে সোনার মতো চমকাতে চলেছে।

মেষ রাশি
রাহুর এই নক্ষত্র পরিবর্তনের ফলে সবথেকে বেশি লাভবান হতে পারেন মেষ রাশির জাতকেরা। এই রাশির মানুষেরা বহুদিনের আটকে থাকা কাজ এবার চটপট শেষ করার সুযোগ পাবেন। সেই সঙ্গে হঠাত করে লটারি পাওয়ার মতো আকস্মিক আর্থিক লাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকরি হোক বা ব্যবসা সব জায়গাতেই কোনও না কোনও সুখবর আসবে এবং সমাজে আপনার মান সম্মান ও পরিচিতি হু হু করে বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি বা কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন তাদের সেই মনের ইচ্ছা এবার পূরণ হতে পারে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য এই নক্ষত্র গোচর অত্যন্ত ফলদায়ক ও পজিটিভ প্রমাণিত হবে। এই রাশির আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হবে এবং পুরোনো কোনও বিনিয়োগ থেকে মোটা টাকা লাভ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। দীর্ঘদিন ধরে চলা কোনও শারীরিক বা লিভারের সমস্যার অবসান হতে পারে এই সময়ে। এর পাশাপাশি বেকারদের মনের মতো নতুন চাকরি পাওয়ার দারুণ সুযোগ তৈরি হবে এবং কর্মক্ষেত্রে আপনার কাজের সঠিক সম্মান ও স্বীকৃতি মিলবে।

Advertisement

ধনু রাশি
ধনু রাশির জাতকদের জীবনে রাহুর এই ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ বৈভব ও সুখ সুবিধা এক ধাক্কায় অনেক বাড়িয়ে দেবে। বড় কোনও নামী সংস্থা থেকে মোটা মাইনের চাকরির প্রস্তাব আসতে পারে আপনার কাছে। মনের মধ্যে এক অদ্ভুত মানসিক শান্তি বজায় থাকবে এবং এই শুভ যোগে নতুন বাড়ি গাড়ি বা সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। দীর্ঘদিনের পারিবারিক বা সামাজিক কোনও বিবাদ থাকলে তা মিটে যাবে এবং কর্মজীবনে উন্নতির নতুন পথ খুলে যাওয়ায় ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।

মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য রাহুর এই গোচর জীবনে এক নতুন আলোর দিশা দেখাতে চলেছে। আপনার জীবনের বহুদিনের পুরনো ও জটিল কোনও সমস্যার স্থায়ী সমাধান মিলতে পারে এই সময়ে। সন্তান সংক্রান্ত কোনও বড় সুখবর পেয়ে মন খুশিতে ভরে উঠতে পারে। আদালত বা আইনি কোনও মামলায় আপনার অবস্থান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। একই সঙ্গে জোরালো আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হবে যার ফলে পুরোনো ঋণের বোঝা কমিয়ে ফেলার সুবর্ণ সুযোগ মিলবে।


 

POST A COMMENT
Advertisement