রাহুর নক্ষত্র পরিবর্তনশ্রাবণ মাস আজ থেকে শুরু হয়ে গিয়েছে। আর এই মাসে একাধিক বড় গ্রহ নিজের চাল বদলাচ্ছে। এই তালিকায় রয়েছে রাহুও। জ্যোতিষ মতে, ২ অগাস্ট ২০২৬ রাহু নিজের নক্ষত্র শতভিষা থেকে বেরিয়ে মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। আর তার প্রভাব পড়বে একাধিক রাশির উপর। আসলে জ্যোতিষে রাহুকে মায়াবী গ্রহ বলে মনে করা হয়। এটি দ্রুত ফল দেয়। তাই রাহু যখনই নিজের নক্ষত্র বদলায়, তখন তার প্রভাব দেশ এবং দুনিয়ার উপর পড়ে।
মাথায় রাখতে হবে, ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হল মঙ্গল। এটি সাহস, শক্তি ও ভূমির কারক। আর মঙ্গলের নক্ষত্রে রাহুর গোচর ৪ রাশির জীবনে উন্নতি নিয়ে আসবে। এই সময় হুট করে ধন লাভ করতে পারেন। এছাড়া কেরিয়ারে বিরাট উন্নতির আশা রয়েছে। তাই আসুন ঝটপট জেনে নেওয়া যাক কোন কোন রাশি রাহুর এই নক্ষত্র পরিবর্তনে সেরা সময় কাটাতে পারবেন।
মেষ রাশি
এই রাশির অধিপতি স্বয়ং মঙ্গল। তাই রাহুর এই নক্ষত্র পরিবর্তন মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য দারুণ সময় নিয়ে আসবে। এই সময় হুট করে বাড়বে ইনকাম। আয়ের নতুন রাস্তা তৈরি হবে। শুধু তাই নয়, আর্থিক স্থিতিও বদলে যাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। এই সময়টা নতুন কাজ ও ব্যবসা শুরু করার জন্য খুব ভাল। এই নক্ষত্র পরিবতনে সফলতা ধরা দেবে।
মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটাবেন রাহুর এই নক্ষত্র পরিবর্তনে। এই সময় বিদেশ যাত্রা হতে পারে। চাকরিতে উন্নতি শুধু সময়ের অপেক্ষা। এছাড়া ব্যবসায় বিরাট লাভ হবে। এই সময় প্রপার্টি কিনতে পারেন। পাশাপাশি শেয়ারবাজারেও লাভের মুখ দেখতে পাবেন।
তুলা রাশি
এই রাশির জাতকদের জন্য ভাল সময় আসছে ২ অগাস্ট থেকে। বাম্পার লাভ মিলবে সবক্ষেত্রেই। পাশাপাশি বাড়বে আত্মবিশ্বাস। যানবাহন কিনতে পারেন। এমনকী বাড়িঘর কেনারও যোগ রয়েছে। এছাড়া এই সময় টাকার অভাব মিটে যাবে। ইনকাম বাড়বে। চাকরিতে বিরাট প্রোমোশন হতে পারে। বড় পদে পৌঁছে যাবেন।
কুম্ভ রাশি
ধনিষ্ঠা নক্ষত্রের সম্পর্ক রয়েছে কুম্ভ রাশির সঙ্গেও। এই রাশিতে রাহুর গোচর হুট করে ভাল খবর দিতে পারে। সেই সঙ্গে কোনও ইতিবাচক খবর পেতে পারেন। এই সময় রিসার্চ এবং মিডিয়া সেক্টরে কর্মরতরা এগিয়ে যাবেন। আটকে থাকা টাকা এবার পেয়ে যাবেন। ইনকাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে।
রাহুর শুভ প্রভাব বাড়ানোর উপায়
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।